বিরল নজির! ভিন জেলার হাসপাতালে শুয়েই পরীক্ষা দিলেন উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

Share:

নিজস্ব প্রতিনিধিঃ পরীক্ষা শুরুর আগের রাতে হঠাৎ শুরু শ্বাসকষ্ট । তড়িঘড়ি মুর্শিদাবাদের স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছিল উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে । পরিবারের তরফে সকলে নিশ্চিত ছিল এবার আর সে পরীক্ষায় বসতে পারবে না । কিন্তু শেষে শিক্ষা সংসদের  হস্তক্ষেপে হাসপাতালের মধ্যেই  উচ্চমাধ্যমিক  পরীক্ষা দিতে পারলেন পরীক্ষার্থী। 

বীরভূমের নলহাটি থানার অন্তর্গত শীতলপুর এলাকার বাসিন্দা রিনা মণ্ডল। তিনি এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেবেন । সব ঠিকঠাকই চলছিল । কিন্তু আচমকাই রবিবার রাত থেকে শুরু হয় শ্বাসকষ্ট। সঙ্গে সঙ্গে তাঁকে ভর্তি করা হয় মুর্শিদাবাদের নবগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে। যা রিনার বাড়ি থেকে১২  কিলোমিটার দূরে । এদিন সকালে সে খানিকটা সুস্থ হতেই পরীক্ষায় বসতে চায় । 

তখনই পরীক্ষার্থীর বাবা যোগাযোগ করেন প্রসাদপুর রামরঞ্জন উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পলাশ রায়ের সঙ্গে। তিনি বিষয়টি উচ্চ মাধ্যমিক স্কুল কাউন্সিলকে জানাতেই তৎক্ষণাৎ মুর্শিদাবাদের নবগ্রাম স্বাস্থ্য কেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করে দেয় শিক্ষা সংসদ  । আর তাতেই ভিন জেলা থেকেই  উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে পারলেন  রিনা মণ্ডল। এই প্রসঙ্গে জেলা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিষদের যুগ্ম আহ্বায়ক জানিয়েছেন , ‘ খবর পেতেই সঙ্গে সঙ্গে সংসদকে বিষয়টি জানাই। মুর্শিদাবাদ জেলার যুগ্ম আহ্বায় সহ একাধিক আধিকারিকের সঙ্গে কথা বলার পরেই স্বাস্থ্যকেন্দ্রে পরীক্ষার ব্যবস্থা করা হয় ।’ 

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন