মুম্বইয়ের বিলাসবহুল আবাসন ৭ কোটিতে বেচলেন শক্তি কাপুর, অর্থাভাবে ভুগছে নাকি শ্রদ্ধার পরিবার?

এবার মুম্বইয়ের জুহুতে সিলভার বিচ হেভেন কো-অপারেটিভ সোসাইটিতে অবস্থিত নিজের বিলাসবহুল আবাসন বেচলেন প্রবীণ অভিনেতা শক্তি কাপুর।

Share:

নিজস্ব প্রতিনিধি: লাইন ধরে সম্পত্তি বেচছেন বলিউড তারকারা। এবার মুম্বইয়ের জুহুতে সিলভার বিচ হেভেন কো-অপারেটিভ সোসাইটিতে অবস্থিত নিজের বিলাসবহুল আবাসন বেচলেন প্রবীণ অভিনেতা শক্তি কাপুর। অভিনেতা তাঁর অ্যাপার্টমেন্টটি ৬.১১ কোটি টাকায় বিক্রি করেছেন। একটি বাণিজ্যিক প্রতিবেদন অনুযায়ী, অভিনেতা তাঁর আবাসন বেচার লেনদেনটি ২০২৪ সালের ডিসেম্বরে করেছিলেন। মুম্বইয়ের জনপ্রিয় আবাসিক এলাকা গুলির মধ্যে একটি হল জুহু, বেশ কয়েকজন বলিউড সেলিব্রিটিরা সেখানে বসবাস করেন।

মনোরম সমুদ্র সৈকত, উন্নতমানের রেস্তোরাঁ এবং আন্ধেরি ও বান্দ্রার মতো ব্যবসায়িক কেন্দ্রগুলির কাছাকাছি থাকার জন্য এই জায়গাটি অনেকের কাছেই লোভনীয়। ওয়েস্টার্ন এক্সপ্রেস হাইওয়ে এবং মুম্বাই মেট্রো নেটওয়ার্কের সঙ্গেও এটির চমৎকার যোগাযোগ রয়েছে। বরুণ ধাওয়ান, মধু মান্তেনা এবং সাজিদ খানের মতো একাধিক বলিউড তারকাদের অ্যাপার্টমেন্ট রয়েছে জুহুতে। অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের বাবা শক্তি কাপুরও এই অঞ্চলের একটি আবাসনের মালিক ছিলেন। কিন্তু মোটা টাকায় সেই আবাসন বেচে দিলেন অভিনেতা, তবে অর্থের টান পড়েছে, যদিও এখন অভিনয় খুব একটা করেন না শক্তি কাপুর।

৯০ দশকের বলিউড ছবিতে খলনায়কের চরিত্রে শক্তি কাপুরের অভিনয় আজও মুগ্ধ করে তরুণ প্রজন্মকে। প্রায় ১০০ টিরও বেশি বলিউড ছবিতে অভিনয় করেছেন তিনি। তাঁর মেয়ে শ্রদ্ধা কাপুর এখন বলিউডের প্রথম সারির অভিনেত্রী। কিন্তু কেন জুহুর মতো একটি বিলাসবহুল আবাসন বেচলেন শক্তি কাপুর, তা জানা নেই। তাঁর অ্যাপার্টমেন্টটি ৮১.৮৪ বর্গমিটার (~৮৮১ বর্গফুট) বিস্তৃত। লেনদেনের জন্য তাঁকে ৩৬.৬৬ লক্ষ টাকা স্ট্যাম্প ডিউটি ​​এবং ৩০,০০০ টাকা রেজিস্ট্রেশন চার্জ প্রদান করা হয়েছে।

ডিসেম্বরেই শনির অবস্থান বদল, সুদিন ফিরবে এই ৪ রাশির

কন্যাসন্তানের জন্মে দায়ী কে-বাবা না মা?

একটি রিচার্জের সঙ্গে আর একটি ফ্রি! Airtel-এর নতুন প্ল্যানে বিনামূল্যে মিলবে ২ জিবি ডেটা

DVC-তে এক্সিকিউটিভ ট্রেইনি পদে নিয়োগ, শীঘ্রই প্রকাশিত হবে বিজ্ঞপ্তি

‘আমরা দাদার সঙ্গে আছি’, শুভেন্দুকে প্রণাম করে বললেন মমতার ভাই বাবুন

সন্তানের জন্ম দিলেন নাবালক দাদার হাতে ধর্ষিতা ১৩ বছরের কিশোরী

ভাইফোঁটাতেও ‘ভিলেন’ বৃষ্টি, বুধে ছাতা সঙ্গে রাখার পরামর্শ হাওয়া অফিসের

‘দূষণ নিয়ন্ত্রণে গোলাপ জল স্প্রে করা হবে,’ ঘোষণা পুরমন্ত্রী অগ্নিমিত্রার

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে UAE-কে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে ভারত

ঘন কুয়াশায় বুলগেরিয়ায় মৃত্যু মিছিল! পরপর ৫০টি গাড়ির ভয়াবহ সংঘর্ষে নিহত প্রায় ১১

বঙ্গোপসাগরে ফের ঘূর্ণিঝড়ের পূর্বাভাস! ধেয়ে আসছে ‘আকভান’

তালপাতায় লেখা ৩০৭ বছরের ইতিহাস, ইউনেস্কোর দরবারে বাজিমাত করল রবীন্দ্রনাথের বিশ্বভারতী

‘প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন ছিল প্রণবের,’ লিখলেন সোনিয়া, পাল্টা খোঁচা শর্মিষ্ঠার

প্রথমপক্ষের স্বামীর কাছে ফিরেই দ্বিতীয়পক্ষের সন্তানকে নৃশংসভাবে খুন করল মা