ভাতঘুম মোটেই বদভ্যাস নয়! বরং দারুণ কিছু উপকারিতা রয়েছে

আপনাকে আরও বেশি দিন বাঁচতে সাহায্য করবে

Share:

নিজস্ব প্রতিনিধি: কথায় আছে ভেতো বাঙালি। আর ভাত খেয়ে শীতঘুম হবে না, তা কখনোই সম্ভব নয়। অনেকেই মনে করেন দুপুরের খাওয়ার পর ঘুমানো মানেই আলসেমি। বিশেষজ্ঞদের মতে, দশ থেকে কুড়ি মিনিটের ভাত-ঘুমের অনেক উপকারিতা রয়েছে। সব বয়সের জন্যই ভাত ঘুম উপকারী। এটি হয়তো আপনাকে আরও বেশি দিন বাঁচতে সাহায্য করবে। জেনে নিন উপকারিতা-

১. গবেষণায় জানা গেছে আমাদের ঘুম কম হলে শরীরের কর্টিসোল হরমোনের ক্ষরণ বেড়ে যায়। এই হরমোনের প্রভাবে আমাদের মানসিক চাপ বেড়ে যায়। দিনের বেলায় একটু সময় হলেও আমাদের ভাত ঘুম দরকার। যা আমাদের শরীরের সক্রিয় কর্টিসোলের ক্ষরণ কমাতে সাহায্য করে। যার ফলে মানসিক চাপ কমে যায়।

২. অফিস হোক বা বাড়িতে হোক বা যে কোন জায়গায় হোক আপনি যে কাজটি করছেন সেই কাজে আপনাকে সম্পূর্ণ মনঃসংযোগ আর সজাগ দৃষ্টির সহিত করতে হবে। এক মার্কিন গবেষণায় দেখা গেছে, ৪০ মিনিটের ভাত-ঘুম বা ন্যাপ যে কোনও কাজে আমাদের ১০০% মনঃসংযোগ ও সজাগ দৃষ্টির সহিত কাজ করতে সাহায্য করে। গবেষকরা জানিয়েছেন শরীর চাঙ্গা ও সতেজ রাখতে হলে প্রতিদিন অন্তত ২০ মিনিট করে এই ভাত-ঘুম প্রয়োজন।

৩. আমরা যদি কাজের ফাঁকে অন্তত ২০ মিনিট এই ভাত-ঘুম দিতে পারি তাহলে পঞ্চ ইন্দ্রিয় আরও সজাগ ও সতেজ হয়ে উঠবে। আর পঞ্চ ইন্দ্রিয় সক্রিয় থাকলে আমাদের কাজ করার ক্ষমতা বেড়ে যাবে।

৪. বিশেষজ্ঞদের মতে কাজের ফাঁকে কুড়ি মিনিট ভাত-ঘুম আমাদের সৃজনশীলতাকে বাড়াতে অনেক সাহায্য করে। তাই নিজের শরীরকে সুস্থ সবল রাখতে ভাত-ঘুম দেওয়ার সুযোগ হাতছাড়া করবেন না।

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক