Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘আজও ওই যন্ত্রণা ভুলতে পারি নি’, কোন প্রিয়জনকে হারিয়ে ঝরঝর করে কেঁদেছিলেন কৌশিক?

Share:

নিজস্ব প্রতিনিধি : ৬ মার্চ দিনটি বিশেষ দিন টলিপাড়ার পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়ের কাছে। এইদিনেই নাকি বিশেষ প্রিয়জনকে হারিয়েছিলেন তিনি।আজও কাছের মানুষ হারানোর যন্ত্রণা বুকের মধ্যে বয়ে বেড়ান পরিচালক।আজ সেই বিশেষ দিন।এইদিনে একটুকরো স্মৃতিচারণা করলেন তিনি। চার বছর আগের স্মৃতি সমাজমাধ্যমের পাতায় ভাগ করে নিলেন তিনি।

আজ থেকে চার বছর আগে এইদিনেই মারা যায় পরিচালকের প্রিয় পোষ্য জেট।প্রিয় পোষ্যকে হারিয়ে আজও শোকাচ্ছন্ন হয়ে পড়েন পরিচালক।স্মৃতিচারণা করতে গিয়ে চোখের কোণে দু ফোঁটা জলও গড়িয়ে পড়ে। গলায় আক্ষেপের সুর।আজও ভুলতে পারেন নি জেটকে। তার আবেগ ঘন পোস্টে শোকাতুর হয়ে পড়েছে অনুরাগীরা। অনেকে সমবেদনা জানিয়েছেন,কেউ আবার অনুপ্রেরণা জুগিয়েছেন।

জেটের স্মৃতিচারণ করে তিনি সামাজিক মাধ্যমে লেখেন, ‘তখন কেবল সূর্য অস্ত গেছে। তাই আকাশের রংটা প্রদীপের শিখার মত জ্বলছে।চারিদিক লাল বর্ণ। সেইসময় আমার নৌকো বাড়ির পানে ছুটছে। আর উল্টো স্রোতের টানে আদরের জেট ফুলের ভেলায় ভাসতে ভাসছে।আচমকা সেই ভেলা ভাসতে ভাসতে প্রদীপটা নিয়ে চলে গেল আমার হাতের নাগালের বাইরে।আমি চেয়ে রইলাম কিন্তু আর ফিরল না।’

আদরের পোষ্য জেটের ছবি ভাগ করে কৌশিক গঙ্গোপাধ্যায় লিখেছেন, ‘এই দিনে সাড়ে ১৩ বছরের জেট আমাদের ছেড়ে চলে গিয়েছিল। আমি সে দিন শহরে ছিলাম না। বেনারসে শুটিং করছিলাম। সকালেই শুটিংয়ের সময় ফোন পেলাম জেট আর নেই। মনে পড়ে না কবে অমন ছোটবেলার মতো কেঁদেছিলাম।এই খবর শুনে মনাসিকভাবে এতটাই ভেঙে পড়েছিলাম যে চুপ হয়ে গিয়েছিলাম। সেই বেদনা বুকে নিয়ে শুট্যিং শেষ করি। এরপর কি করব বুঝতে পারছিলাম না। বুকের ভেতরটা দপ করে জ্বলে উঠেছিল আমার। আজও সে আমার হৃদয়ে ঘুরেফিরে বেড়াচ্ছে।’

পদত্যাগ করছেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত

‘অপারেশন সিঁদুর’ অভিযানে হাফিজ সাঈদকে রক্ষায় লড়েছিল পাক সেনা?

বিকশিত ও আত্মনির্ভর পশ্চিমবঙ্গ গড়ে তোলা হবে, এক্সপোস্টে বললেন শুভেন্দু

আমার বাবার বেতন বাড়িয়ে দেবেন? ৯ বছরের শিশুর আর্জি শুনে স্তব্ধ বস

ডিএমকে-র পরাজয়ের পর মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিলেন এম কে স্ট্যালিন

ভোট পরবর্তী হিংসায় উত্তপ্ত ভাঙড়, বাড়ি ভাঙচুর-হামলার অভিযোগ

নিউইয়র্ক থেকে মুম্বই ফেরার পথে ঘুরে গেল আমিশার ফ্লাইট, আতঙ্কে ‘Gadar’ নায়িকা

১৫ বছরের প্রতীক্ষার অবসান! বাংলায় জয়ের পর মোদির জন্য রুপোর পদ্ম গড়লেন বিজেপি কর্মী

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

কলকাতা সহ একাধিক জেলায় ধেয়ে আসছে ঝড়-বৃষ্টি, সঙ্গে রাখুন ছাতা

চকোলেট আইসক্রিম খেয়েও বাড়বে না ওজন, ঘরেই বানান স্বাস্থ্যকর রেসিপি

অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

‘বাউন্সারকে নয়, এখন বউকেই বেশি ভয় পাই’, চেন্নাই অধিনায়কের মজার উত্তর ভাইরাল