অ্যানথ্রোপিক ও ওপেনএআইয়ের সার্ভিসে বড় পদক্ষেপ, চাপে টিসিএস–ইনফোসিস

Share:

নিজস্ব প্রতিনিধি:  কৃত্রিম বুদ্ধিমত্তার দুনিয়ায় প্রতিযোগিতা আরও তীব্র হচ্ছে। নতুন এআই সার্ভিস কোম্পানি গড়ে তুলে এবার ভারতের টিসিএস, ইনফোসিস -সহ বড় IT সংস্থাগুলিকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দিল অ্যানথ্রোপিক ও ওপেনএআই ।

 
এআই স্টার্টআপ অ্যানথ্রোপিক সম্প্রতি একটি বড় যৌথ উদ্যোগের ঘোষণা করেছে। সংস্থাটি ব্ল্যাকস্টোন, গোল্ডম্যান স্যাকস, হেলম্যান এবং ফ্রিডম্যান-এর মতো ওয়াল স্ট্রিটের বড় বিনিয়োগ সংস্থার সঙ্গে মিলে প্রায় ১.৫ বিলিয়ন ডলারের একটি এআই  সার্ভিসেস কোম্পানি গড়ে তুলছে। এই নতুন সংস্থার লক্ষ্য হলো মাঝারি মাপের ব্যবসাগুলির কাছে AI টুলস পৌঁছে দেওয়া এবং তাদের দৈনন্দিন কাজের মধ্যে Claude AI মডেলকে যুক্ত করা। অ্যানথ্রোপিক-এর দাবি, এই উদ্যোগ AI ব্যবহারের গতি বাড়াবে এবং ব্যবসাগুলিকে আরও দক্ষ করে তুলবে।বিনিয়োগের কাঠামো অনুযায়ী, অ্যানথ্রোপিক, ব্ল্যাকস্টোন, হেলম্যান এবং ফ্রিডম্যান প্রত্যেকে প্রায় ৩০০ মিলিয়ন ডলার করে বিনিয়োগ করবে, আর গোল্ডম্যান স্যাকস প্রায় ১৫০ মিলিয়ন ডলার দেবে। এছাড়াও এই উদ্যোগে জেনারেল আটলান্টিক অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্ট এবং সেকোইয়া ক্যাপিটাল-সহ একাধিক বড় বিনিয়োগকারীর সমর্থন রয়েছে।

এই উদ্যোগ সরাসরি চ্যালেঞ্জ তৈরি করতে পারে টাটা কনসালটেন্সি সার্ভিসেস (TCS), ইনফোসিস এবং উইপ্রো-এর মতো সংস্থাগুলির জন্য। কারণ এই নতুন AI সার্ভিস কোম্পানি ক্লায়েন্টদের জন্য কাস্টমাইজড AI টুলস সহজে তৈরি ও প্রয়োগ করতে সাহায্য করবে, যা প্রচলিত SaaS পরিষেবার বিকল্প হিসেবে উঠে আসতে পারে। সোশ্যাল মিডিয়াতেও এই নিয়ে উদ্বেগ দেখা গেছে। অনেকেই মনে করছেন, ভারতীয় IT পরিষেবা সংস্থাগুলি এমন প্রতিযোগিতার জন্য প্রস্তুত ছিল না।

অ্যানথ্রোপিক জানিয়েছে, নতুন সংস্থা ক্লায়েন্টদের জন্য AI সমাধান ডিজাইন, তৈরি ও রক্ষণাবেক্ষণের কাজ করবে। তাদের টিম সরাসরি গ্রাহকদের সঙ্গে কাজ করে বুঝবে কোথায় AI সবচেয়ে বেশি কার্যকর হতে পারে এবং সেই অনুযায়ী কাস্টম টুল তৈরি করবে। উদাহরণ হিসেবে একটি স্বাস্থ্য পরিষেবা সংস্থার কথা বলা হয়েছে, যেখানে চিকিৎসকদের অনেক সময় নষ্ট হয় ডকুমেন্টেশন ও প্রশাসনিক কাজে। সেখানে AI ব্যবহার করে এই কাজ কমিয়ে রোগী পরিষেবায় বেশি সময় দেওয়া সম্ভব হবে। এই সংস্থার বিশেষত্ব হলো, এটি শুধুমাত্র সফটওয়্যার সরবরাহ করবে না, বরং ক্লায়েন্টের কাজের ধরন অনুযায়ী AI-কে মানিয়ে নেবে। ফলে এটি প্রচলিত সফটওয়্যার পরিষেবার থেকে আলাদা। এই নতুন সংস্থা Claude Partner Network-এর অংশ হবে, যেখানে Accenture, Deloitte এবং PwC-এর মতো বড় সংস্থাগুলি রয়েছে।

আরও পড়ুন: তাপপ্রবাহে বাড়ছে নীরব স্বাস্থ্যসঙ্কট, সতর্ক করলেন চিকিৎসকেরা

এদিকে, অ্যানথ্রোপিক-এর ঘোষণার কিছুক্ষণ আগেই খবর আসে যে ওপেনএআই-ও একই ধরনের একটি উদ্যোগে কাজ করছে। রিপোর্ট অনুযায়ী, তারা “The Development Company” নামে একটি বড় প্রকল্পের জন্য প্রায় ৪ বিলিয়ন ডলার তোলার পরিকল্পনা করছে, যার সম্ভাব্য মূল্যায়ন ১০ বিলিয়ন ডলার। এই প্রকল্পে TPG, “ব্রুকফিল্ড অ্যাসেট ম্যানেজমেন্ট” এবং বেইন ক্যাপিটাল-এর মতো বিনিয়োগকারীরা যুক্ত থাকতে পারে। বিশেষজ্ঞদের মতে, অ্যানথ্রোপিক ও ওপেনএআই —দুই সংস্থাই এখন এন্টারপ্রাইজ মার্কেটের দিকে জোর দিচ্ছে। কারণ বড় ও মাঝারি সংস্থাগুলি খরচ কমানো ও দক্ষতা বাড়ানোর জন্য AI গ্রহণে আগ্রহী। এই পরিস্থিতিতে AI সার্ভিসেস বাজারে নতুন প্রতিযোগিতা তৈরি হচ্ছে, যা আগামী দিনে বৈশ্বিক IT শিল্পের ভারসাম্য বদলে দিতে পারে।

‘পুলিশের মধ্যে দুর্নীতি রুখতে IPS মুরলীধর শর্মার নেতৃত্বে স্ট্রং টিম,’ ঘোষণা শুভেন্দুর

পুজোর আগে সিভিক ভলান্টিয়ারদের সুখবর দিল রাজ্য, কবে থেকে মিলবে অতিরিক্ত ২ হাজার?

সন্ধ্যার ব্যস্ত সময়ে মেট্রোয় বিভ্রাট, চরম ভোগান্তিতে নিত্যযাত্রীরা

আবাস যোজনার ঘরের সন্ধানে গিয়ে বিডিও অফিস থেকে চুরি গেল সাইকেল!

‘প্রকৃতির এমন রুদ্ররূপ কখনও দেখিনি’, নেপালের বিপর্যয় ঘুম কেড়েছে মণীষা কৈরালার

Nepal Flash Flood: ‘চিন্তা করিস না সুস্থ আছি,’ মায়ের সঙ্গে কথা বলে স্বস্তিতে হুগলির অর্ণব

আচমকা হড়পা বানের কবলে পড়লে কী করবেন? প্রাণ বাঁচাতে মাথায় রাখুন এই বিষয়গুলি

কৃষ্ণনগর সদর হাসপাতালে হঠাৎ হাজির স্বাস্থ্য প্রতিমন্ত্রী, যা দেখলেন তিনি…

ফলো অন করিয়ে শ্রীলঙ্কাকে কলম্বো টেস্টে হারাতে পারলেন না শুভমন গিলরা

যুবভারতীতে জমজমাট, অক্টোবরেই ভারতের মুখোমুখি হচ্ছে উরুগুয়ে

নেপাল বিপর্যয়ে নিখোঁজ ২৮৮ ভারতীয়, ২৪x৭ কন্ট্রোল রুম খোলা হয়েছে, জানাল বিদেশমন্ত্রক

আজব কাণ্ড, সোনা-রুপোর গয়নার সঙ্গে ৩০ কেজি চিনি নিয়ে চম্পট চোরের

ক্যামাক স্ট্রিটে অভিষেকের অফিসের ‘অবৈধ’ বিলবোর্ড ভাঙল পুরসভা, একাধিক তৃণমূলকর্মী আটক

রাখি বন্ধন উপলক্ষ্যে হাওড়া-শেওড়াফুলি-তারকেশ্বর সেকশনে স্পেশাল ট্রেন চালাবে পূর্ব রেল