খিচুড়ি খাওয়ার সময় জল ভেবে পেট্রোল খেয়ে মৃত্যু হল ৯ মাসের শিশু কন্যার

Share:

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: জল ভেবে পেট্রোল খেয়ে নেওয়ায় নয় মাসের শিশু কন্যার মৃত্যু হল হাসপাতালে।বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন নয় মাসের ওই শিশু কন্যার মৃত্যু হল শুক্রবার। জল ভেবে পেট্রোল(Petrol) খেয়ে নেওয়ায় এই ঘটনাটি ঘটে মারগ্রাম থানার রামপুরহাটের লাগড়াডাঙ্গা গ্রামে ।ভুলবশত বোতলে থাকা পেট্রোলকে জল ভেবে খাওয়ানোয় মৃত্যু হয় । শুক্রবার বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলাকালীন ৯ মাসের ওই শিশুকন্যার জীবন যুদ্ধে লড়াই শেষ হয়ে যায়। মৃত শিশুকন্যার নাম সাদিয়া খাতুন। বয়স ৯ মাস।

মৃত শিশুটির পিসি আশুরা খাতুন জানান ,গত মঙ্গলবার বাড়িতে খাবার খাওয়ার পর বাড়ির অপর এক শিশু বোতলে থাকা পেট্রোল জল ভেবে ভুলবশত তাকে খাইয়ে দেয়। পরিবারের লোকজন দেখামাত্রই বোতলে থাকা পেট্রোলকে সরিয়ে নিয়ে তাকে প্রথমে রামপুরহাট হাসপাতালে নিয়ে যায় এবং সেখান থেকে ঐদিন শিশুটিকে রেফার করে বর্ধমান মেডিক্যাল কলেজ হাসপাতালে(Bardhaman Medical College Hospital)।সেখানে তাকে নিয়ে আসা হলে চিকিৎসা চলাকালীন শুক্রবার ভোরবেলা মৃত্যু হয় তার। শিশুটির দেহ ময়না তদন্ত হয়এদিন বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে। শিশুটির এধরনের মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে পরিবারের মধ্যে । জানা গিয়েছে গরম খিচুড়ি খেয়ে তেষ্টা পেতেই জল খেতে চায় ৯ মাসের শিশুটি।

তখনই জলের বদলে বোতলের আঁকা সাদা পেট্রোল ভুল করে শিশুটিকে খাইয়ে দেওয়া হয়। এরপরই তার শ্বাসকষ্ট শুরু হয়। পরিবার সূত্রে জানা গেছে, জলের বোতলে রাখা ছিল চাষের জমিতে পাম্প চালানোর জন্য সাদা পেট্রোল। মিড ডে মিলের (Mid Day Meal)খিচুড়ি দেখে খেতে চেয়েছিল ওই শিশুটি। তিনজনে একসঙ্গে খিচুড়ি খাচ্ছিল। সেই সময় সকাল থেকেই কিছু না খাওয়ায় তার জল পিপাসা পেলে জল খেতে চাইলে ভুল করে তাকে সাদা পেট্রোল খাইয়ে দিলে শ্বাসকষ্ট শুরু হয়। প্রথমে রামপুরহাট হাসপাতাল এবং পরে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলেও তাকে বাঁচানো যায় নি। বাড়ির লোকের চরম ভুলে অকালে প্রাণ গেল নয় মাসের শিশু কন্যার।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ