টোটো চালিয়ে পড়াশোনার খরচ জোগাড় করে এম এ পাস করেছেন দেবী রায়

Share:

নিজস্ব প্রতিনিধি,নদিয়া: উচ্চশিক্ষিত হওয়ার অদম্য জেদ সাফল্যের চূড়ায় পৌঁছিয়েছে দেবী রায়কে। আর্থিক অনটনে বিয়ের পর নিজেই টোটো চালিয়ে পড়াশোনার খরচ জোগাড় করে এখন এমএ পাস করেছেন দেবী রায়(Devi Roy)। নারী দিবসের শুভেচ্ছা নদিয়ার দেবীকে।স্বপ্ন ছিল উচ্চশিক্ষিত হয়ে নিজের পায়ে দাঁড়ানোর। সে আশায় জল ঢেলে দিল আর্থিক অনটন। অর্থের কাছে হার মেনে অবশেষে বাধ্য হয়ে বিয়ে করতে হল বিএ দ্বিতীয় বর্ষের ছাত্রী দেবী রায়কে। বাড়ি নদিয়ার রানাঘাট থানার(Ranaghat P.S.) অন্তর্গত হবিবপুরে। পাঁচ বছর আগে নদিয়ার শান্তিপুর থানার অন্তর্গত কৃষি পল্লী এলাকায় বিয়ে হয় তার। স্বামী অমৃত বারুই দিনমজুরের কাজ করেন। কোন রকমে সংসার চলে তাদের।

অন্যদিকে, সদ্য বিবাহিতা দেবী রায়ের জেদ ছিল তিনি উচ্চশিক্ষিত হবেন। বাড়ি থেকে তাকে বিয়ে দিয়ে দিলেও সেই অদম্য ইচ্ছা তাকে হার মানাতে পারেনি। নিজের পড়াশোনা চালিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করে তার স্বামীর কাছে। দীর্ঘ আর্থিক অনটন সত্বেও তার স্বামী তার স্ত্রীর পড়াশোনা চালিয়ে যাওয়ার সদিচ্ছা প্রকাশ করেন। স্বামীর রোজগারে কোনরকম সংসার চলতো তাদের। পড়াশুনার বাড়তি টাকা যোগাড় করতে হিমশিম খাচ্ছিল তারা। অবশেষে দেবী রায় নিজেই কর্ম করার আগ্রহ প্রকাশ করে। এরপরে একটি টুকটুকি কিনে নিজেই চালানো শুরু করে। সেই টুকটুকি চালিয়ে বাড়তি যা রোজগার হতো তাই দিয়ে তার পড়াশোনার খরচ চালাতো সে। অবশেষে তার গ্রাজুয়েশন কমপ্লিট শুধু নয় তিনি এমএ (MA)পাস করেন।

এ বিষয়ে দেবী রায় বলেন, এত শিক্ষিত হয়ে টুকটুকি চালাবো কখনো ভাবিনি। কিন্তু কাজ তো ছোট নয়, নিজের স্বার্থে আমি এই কাজটা করছি। তবে সমাজের তরফে অনেক কটুক্তি এবং হাসাহাসি শুনতে হয়েছে আমাকে। কিন্তু আমি কোন দিকে কান না দিয়ে নিজের কাজ নিজে করে যাচ্ছি। আগামী দিনের প্রতিটি মেয়েদের বলবো কোন সমাজের কথা না ভেবে লজ্জা না পেয়ে এইভাবে নিজের ক্ষমতায় নিজেকে উপস্থাপনা করতে হবে।
অন্যদিকে, দেবী রায়ের স্বামী অমৃত বারুই বলেন, আমি সব সময় আমার স্ত্রীকে সমর্থন করি। আর্থিক অনটনের কারণে ও নিজেই নিজের কাজ করার ইচ্ছা প্রকাশ করেছে। আমিও পিছপা হইনি। ও নিজের অর্থ উপার্জন করে পড়াশোনা চালিয়ে গেছে এতে আমি অনেক খুশি।অন্যদিকে, প্রতিবেশীরা বাহবা জানিয়েছে দেবী রায়কে। একজন নিজেকে উচ্চ শিক্ষিত করার তাগিদে মেয়ে হয়ে কিভাবে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে অর্থ উপার্জন করে পড়াশোনা চালিয়ে গেছে তার কারণে কুর্নিশ জানানো হয়েছে প্রতিবেশীদের তরফে।

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

গ্যাস-অম্বল ভেবে এড়িয়ে যাচ্ছেন! জানুন ডিম্বাশয় ক্যানসারের ৭টি লক্ষণ

সিংহ রাশিতে মঙ্গল-কেতুর অশুভ সংযোগ,বিপদ বাড়বে এই ৩ রাশির

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন

একাধিকবার ডেকেও মেলেনি সাড়া! মায়ের মৃতদেহের পাশে বসে সারারাত কাঁদল ৩ বছরের শিশু

অভিষেকের নিরাপত্তা সংক্রান্ত মামলায় রাজ্যকে তীব্র ভর্ৎসনা কলকাতা হাইকোর্টের