‘অপয়া’ রবিবারকেই ভয় পাচ্ছেন রোহিতরা,কী কারণ?

Share:

নিজস্ব প্রতিনিধি : আর কিছু সময়ের অপেক্ষা।এরপরই অগ্নীপরিক্ষা দিতে হবে ভারতকে। রবিবার(৯ মার্চ)দুবায়ের মাটিতে মুখোমুখি হতে চলেছে ভারত ও নিউজিল্যান্ড। নিউজিল্যান্ডের বিপক্ষে জোরকদমে চলছে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালের প্রস্তুতি। ইতিমধ্যেই পাকিস্তান ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুটি অনবদ্য ইনিংস খেলে একাধিক রেকর্ড গড়েছেন বিরাট কোহলিরা। এবার রবিবার ফাইনালেও দুটি বিশ্বরেকর্ড গড়ার সুযোগ রয়েছে ভারতের সামনে। ক্রমাগত সমালোচনার বাণে বিদ্ধ হচ্ছিলেন কোহলিরা। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সমালোচকদের চুপ করিয়ে দিয়েছেন রোহিত শর্মার দল। একের পর এক বিধ্বংসী ফর্ম দেখিয়েছে রোহিত শর্মার দল। আর তাতেই ভারত উঠেছে ফাইনালে। তবে ‘রবিবার’ দিন পড়াই জয়ের সম্ভবনার আনন্দটা ফিকে হয়ে আসছে। কেননা পরিসংখ্যান বলছে ‘রবিবারে’র ফাইনালে বারবার হোঁচট খেয়েছে ভারত। কি হতে চলেছে তা নিয়ে সকলের নজর আজকের ম্যাচে।

সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফি(২০১৭), ওয়ানডে বিশ্বকাপ(২০২৩)কিংবা টি-টোয়েন্টি বিশ্বকাপ(২০২৪) প্রতিটি আসরেই ফাইনালিস্ট হিসেবে ছিল ভারত।এবারও চলমান চ্যাম্পিয়নস ট্রফিতে দলটি উঠেছে শিরোপা নির্ধারণী ম্যাচে। আজ মাঠে নামবে শিরোপার ফেবারিট হয়েই। তবে ‘রবিবার’ দিন পড়াই অনেকের চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে আজকের ম্যাচ।কেননা সর্বশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ঘরের মাঠে ভারত শিরোপা হারিয়েছিল এমন এক রবিবারেই।তবে পরিসংখ্যান যাই বলুক ভারত কিন্তু কুসংস্কারে বিশ্বাস করে না। লড়াইয়ে বিশ্বাস করে ভারতীয় শিবির।

উল্লেখ্য, শুরুটা হয়েছিল ২০০০ সালের চ্যাম্পিয়নস ট্রফির ফাইনাল নিয়ে। ওইদিন ভারতের ‘রবিবার’ থেকেই ‘ফাঁড়া’ শুরু হয়েছিল।১৫ অক্টোবর(রবিবার)ম্যাচ ছিল। টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ছয় উইকেটে ২৬৪ রান তুলেছিল সৌরভের নেতৃত্বাধীন ভারত। জবাবে দুই বল বাকি থাকতেই চার উইকেটে জিতে গিয়েছিল নিউজিল্যান্ড। সর্বেশেষ ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে হেরেছিল ভারত। দিনটা ছিল ‘রবিবার’ই।

দিল্লির করোল বাগের বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ২২টি ইঞ্জিন

আজকের রাশিফল: ধনতেরাসে কাদের ঘরে আসবে ধন-সম্পদ! কার ভাগ্যে অশনি সংকেত?

সাবধান! ভুল টুথপেস্ট আর এই খাবারগুলির জন্যই হতে পারে দাঁতের ক্ষতি

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর