শ্রীরামকৃষ্ণের জন্মমহোৎসবে সেজে উঠেছে বেলুড় মঠ প্রাঙ্গণ! চলছে প্রসাদ বিতরণও..

Share:

নিজস্ব প্রতিনিধি : শ্রীরামকৃষ্ণের জন্মমহোৎসবে সেজে উঠেছে বেলুড় মঠ প্রাঙ্গণ!শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের ১৯০ তম জন্মৎসবে সকাল থেকেই মেতে উঠেছে বেলুড় মঠ।ভোর ৪:৩০ মিনিটে মঙ্গলারতির মধ্য দিয়ে যে অনুষ্ঠানের শুভ সূচনা হয়েছে। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেবের মন্দিরের ডানদিকে গঙ্গার ধারে অস্থায়ী মঞ্চে সকাল থেকেই চলছে নানান ধর্মীয় অনুষ্ঠান। একইসঙ্গে চলছে বেদ পাঠ, স্তব গান, ভজন, রামকৃষ্ণ পুঁথি পাঠ ও ব্যাখ্যা, পদাবলী কীর্তন, ভক্তিগীতি, বাউল গান কবিগান, লোকগীতি

এছাড়াও আজকের এই বিশেষ দিনে ঠাকুরের নির্দেশে বেলুড় মঠ প্রাঙ্গন সম্পূর্ণভাবে উন্মুক্ত করে দেওয়া হয় দর্শনার্থী ও মেলার উদ্দেশ্যে। সমগ্র মঠ জুড়েই ব্যবসাদাররা নানান পসরা সাজিয়ে বসেছেন। সকাল থেকেই চলছে বেচাকেনা। এছাড়াও বেলা ১১ টা থেকে দুপুর দুটো পর্যন্ত হাতে হাতে প্রসাদ বিতরণেরও ব্যবস্থা করা হয়েছে মা সারদা সদব্রত প্রসাদালয়। সন্ধ্যায় সন্ধ্যারতির পর এই অনুষ্ঠানের পরিসমাপ্তি।

আজকের দিনে ঠাকুর সবার, সকলের। এটি রামকৃষ্ণ মঠ-মিশনের রীতি ও ঐতিহ্য। এই শুধু আধ্যাত্মিক উদযাপন নয়, সঙ্গে রয়েছে গভীর লোকায়ত-যোগ। এই উৎসবের একটা বিশেষত্ব আছে। এটি রামকৃষ্ণ মঠ-মিশনে আয়োজিত-অনুষ্ঠিত যে কোনও উৎসব থেকেই স্বভাবধর্মে অনেকটা আলাদা। যা চাক্ষুষ করতে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্তের সমাগম আজ বেলুড় মঠ চত্বরে। এক কথায় বলায় যেতে পারে বেলুর মঠ শ্রী শ্রী রামকৃষ্ণের পূর্ণ ভুমি আজ সর্বধর্ম সমন্বয়ে মানুষের সমাগম হবে।বেলা ১১ টা থেকে দুপুর দুটো পর্যন্ত হাতে-হাতে প্রসাদ বিতরণের ব্যবস্থাও করা হয়েছে ‘মা সারদা সদব্রত ভবন’ থেকে। সন্ধ্যারতির পর এই অনুষ্ঠানের পরিসমাপ্তি।

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন