পুকুরে নেমে ‘রিলস’ বানাতে গিয়ে তলিয়ে গেল দুই মাধ্যমিক-উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী

পুকুরে নেমে 'রিলস' বানাতে গিয়ে অকালেই তলিয়ে গেল এক উচ্চমাধ্যমিক এবং এক মাধ্যমিক পরীক্ষার্থী। যাঁরা দুজনেই এ বছরে পরীক্ষায় বসেছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, রানাঘাট: পুকুরে নেমে ‘রিলস’ বানাতে গিয়ে অকালেই তলিয়ে গেল এক উচ্চমাধ্যমিক এবং এক মাধ্যমিক পরীক্ষার্থী। যাঁরা দুজনেই এ বছরে পরীক্ষায় বসেছিল। শনিবার দুপুরে পুকুরে রিলস বানাতে নেমেছিল তাঁরা। এক বন্ধু ডুবে যাওয়ার সময়ে হাত তুলে অন্য বন্ধুর কাছে সাহায্যের চায়। তখনই বন্ধুকে সাহায্য করতে গিয়ে তলিয়ে যায় আরেক কিশোর। দুজনেই পুকুরে ডুবে যায়। তাঁদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলেও তাঁদের বাঁচানো সম্ভব হয়নি। চিকিৎসকরা তাঁদের মৃত ঘোষণা করেন। শনিবার দুপুরে দুর্ঘটনাটি ঘটেছে, রানাঘাট থানার অন্তর্গত বৈদ্যপুর-২ পঞ্চায়েত এলাকার পুটখালি গ্রামে। মৃত দুই ছাত্রের নাম সুফল দাস (১৮) এবং রুদ্র বালা (১৬)। দুজনেরই বাড়ি কুশুরিয়া গ্রামে।

প্রীতিনগর ভূদেব স্মৃতি বিদ্যাপীঠের ছিল ছাত্র তাঁরা। কেউই সাঁতার জানত না। তাও রিলস বানানোর লোভে পুকুরে নামে তাঁরা। মৃত উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর দিদিমা কাকলি জানিয়েছেন, সকালে তাঁর নাতি পড়তে গিয়েছিল। পরীক্ষা চলছে বলে তাড়াতাড়ি বাড়ি চলে আসে। বাড়িতে এসেও তাঁকে পড়তে বসিয়েছিল তাঁর মা। কিন্তু আচমকাই ‘যাব আর আসব’ বলে বাড়ি থেকে বেরিয়ে যায় সুফল। তারপর গ্রামের একজন খবর দেয় সে আর নেই। হন্তদন্ত গিয়ে দেখতে পান, সুফল মারা গিয়েছে। অন্যদিকে মৃত মাধ্যমিক পরীক্ষার্থীর পরিবারের লোক বলেন, ভাল মোবাইল ছিল না রুদ্রর। ছবি তুলে দেওয়ার জন্যে ওকে ডেকেছিল সুফল। এর কিছুক্ষনের মধ্যে শুনতে পান তাঁদের কিশোর ছেলে আর বেঁচে নেই।

মৃতদের স্কুলের প্রধান শিক্ষক জানান, উচ্চমাধ্যমিকের পরীক্ষা চলছে ঠিকই, কিন্তু এদিন সুফলের কোনও পরীক্ষা ছিল না। আগের দুটি পরীক্ষা ভালমতোই দিয়েছিল সুফল। অন্যদিকে রুদ্রর মাধ্যমিক পরীক্ষাও ভাল হয়েছে। দুই ছাত্রের অকাল প্রয়াণে গোটা স্কুল শোকস্তব্ধ। স্থানীয় সূত্রে খবর, দুই নিহত ছাত্র খুব সাধারণ পরিবারের ছেলে ছিল। একজনের বাবা রাজমিস্ত্রি কাজ করেন। এবং অন্যজনের বাবা অনেক আগেই মারা গিয়েছেন। ছোটবেলা থেকেই অনেক লড়াই করে দুই ছাত্রকে বড় করছিলেন তাঁদের পরিবার। কিন্তু রিলস বানানোর নেশায় অকালেই শেষ হয়ে গেল দুটি ফুটফুটে প্রাণ।

তিন দিনের বেশি কাশি? অবহেলা করবেন না

রসগোল্লা ভেবে কামড়, মুহূর্তে বিস্ফোরণে ছিন্নভিন্ন মুখ! গ্রেফতার ২

চন্দননগরের জগদ্ধাত্রী পুজোয় ডিজে বন্ধ, দূষণ ঠেকাতে নিষিদ্ধ আতশবাজিও

গাইঘাটার পুলিশি এনকাউন্টার-কাণ্ডে সিআইডি তদন্ত, ঘটনাস্থলে পাঁচ সদস্যের দল

গাড়িতে বসেই SSC-র গ্রুপ ডি দুর্নীতি সংক্রান্ত মামলায় জামিন পেলেন পার্থ

মৌপিয়ার নিপুন তুলির টানে মৃন্ময়ী থেকে চিন্ময়ী হয়ে ওঠেন জগদ্ধাত্রী

‘পাহাড়-জঙ্গলে হাত দেব না,’ আদিবাসীদের আশ্বস্ত করে বললেন মুখ্যমন্ত্রী

আফগানদের হারিয়ে অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের ফাইনালে ভারত, প্রতিপক্ষ ‘চিরশত্রু’ পাকিস্তান

নেপালে ভয়াবহ দুর্ঘটনা! রাস্তা থেকে খাদে পড়ল গাড়ি, নিহত ১০

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

অক্ষরের বদলে দিল্লির অধিনায়ক কে? উত্তর দিলেন কোচ সৌরভ

কন্যা ছেড়ে তুলায় প্রবেশ করছে শুক্র, অর্থলাভ হবে এই ৩ রাশির

হাসিনা ফেরার আগেই উত্তপ্ত বাংলাদেশ, এনসিপি সাংসদ নুসরতের বাড়িতে আগুন