শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াইয়ের হাটে বন দফতরের নিষেধাজ্ঞার জন্য হবে না বসন্ত উৎসব

Share:

নিজস্ব প্রতিনিধি,বীরভূম: শান্তিনিকেতনের সোনাঝুরি খোয়াইয়ের হাটে বন দফতরের নিষেধাজ্ঞার জন্য এই বছর আয়োজিত হচ্ছে না বসন্ত উৎসব(Basanta Utsav)। দোল পূর্ণিমার দিন সোনাঝুরি(Sonajhuri) খোয়াইয়ে পর্যটক ও স্থানীয়দের প্রবেশাধিকার থাকলেও রঙ খেলা সম্পূর্ণরূপে নিষিদ্ধ। ২০১৯ সালের পর থেকে বিশ্বভারতী কর্তৃপক্ষ শুধুমাত্র ঘরোয়া ভাবে বসন্ত উৎসব পালন করছে। সেখানে বহিরাগতদের কোনোরকম প্রবেশাধিকার থাকেনা। সে কারণেই বোলপুর ও শান্তিনিকেতনের বিভিন্ন এলাকায় আলাদাভাবে বসন্ত উৎসব পালন করা হয়ে থাকে।

গত কয়েক বছর ধরে বোলপুর বন দফতরের অন্তর্গত সোনাঝুরি জঙ্গলে স্থানীয়দের উদ্যোগে বসন্ত উৎসব পালন করা হত। কিন্তু এই বছর বোলপুর বন দফতরের(Boalpur Forest Department) তরফে সম্পূর্ণভাবে সেক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আর সে কারণেই শান্তিনিকেতনে ঘুরতে আসা পর্যটকদের মন কিছুটা হলেও ভারাক্রান্ত। হাটের ব্যবসায়ীরা অবশ্য বন দফতরের সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছেন। বোলপুর বন দফতরের তরফে জানানো হয়েছে, জঙ্গল এলাকায় প্রচুর মানুষের আনাগোনা ও রং খেলার কারণে ক্ষতিগ্রস্ত হয় গাছ। এছাড়াও প্রচুর সংখ্যক গাড়ি আসার ফলে পার্কিং করতে গিয়েও বন দফতরের জমি ও গাছ ক্ষতিগ্রস্ত হয়।

তাই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বনকে রক্ষা করতে এবং গাছের প্রাণ বাঁচাতে এই হোলি উৎসব বন্ধ করা হয়েছে, ওই স্থানে। একে কেন্দ্র করে আবার খুব ছড়িয়ে পড়েছে কিছু মানুষের মধ্যে। অনেকই খুব উগড়ে দিচ্ছেন বনাঞ্চলে দোল উৎসব(Dol Utsav) বন্ধ করে দেওয়ার নির্দেশের বিরুদ্ধে।ইতিমধ্যে বন দফতরের পক্ষ থেকে স্থানীয় প্রশাসনকে এই বছর ওই হাটে যাতে কোনোভাবেই দোল উৎসব অনুষ্ঠিত হতে না পারে সে ব্যাপারে লিখিত চিঠি পাঠানো হয়েছে।

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার