‘বাজিগর’ ছবির শুটিংয়ে পড়ে গিয়ে চোট পেয়েছিলেন, ৩২ বছর বাদে গোপন তথ্য ফাঁস শিল্পার

এই চরিত্রে অভিনয়ের সময় গুরুতরভাবে আঘাত পেয়েছিলেন শিল্পা। ৩২ বছর পর তিনি প্রকাশ্যে আনলেন অজানা তথ্যটি।

Share:

নিজস্ব প্রতিনিধি: শিল্পা শেট্টি, বলিউডের নব্বই দশকের শীর্ষ অভিনেত্রী দের মধ্যে একজন। তিনি তাঁর কেরিয়ারে একাধিক সুপারহিট ছবিতে কাজ করেছেন। যার মধ্যে একটি হল ‘বাজিগর’। এই ছবির মাধ্যমেই তিনি বলিউডে ডেবিউ করেছেন। আর জুটি বাঁধেন শাহরুখ খানের সঙ্গে। যদিও ছবিতে তাঁর ভূমিকা খুবই কম ছিল। শাহরুখের প্রেমিকা হিসেবে অভিনয় করেছিলেন তিনি। পরে পারিবারিক শত্রুতার বশে শিল্পার চরিত্রটিকে একটি উঁচুতলার ভবনের ছাদ থেকে ফেলে দেন শাহরুখের চরিত্রটি। সেটাই ছিল ছবির মূল ক্লাইম্যাক্স। সেখানেই শেষ হয় শিল্পা শেট্টির ভূমিকা। তবে প্রথম ছবিতেই দর্শকদের মনে দারুণ প্রভাব ফেলেছিলেন অভিনেত্রী। কিন্তু জানেন কী, এই চরিত্রে অভিনয়ের সময় গুরুতরভাবে আঘাত পেয়েছিলেন শিল্পা। ৩২ বছর পর তিনি প্রকাশ্যে আনলেন অজানা তথ্যটি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে অভিনেত্রী জানালেন, ‘তখন আমার সিনেমার সম্পর্কে কোনও জ্ঞান ছিল না। আমি জানতাম না কীভাবে এটা করতে হয়! আমি সেটে একজন ছাত্রীর মতো আচরণ করতাম। আমি তখন খুব নার্ভাস থাকতাম। কারণ আমি দক্ষিণ রাজ্য থেকে বলিউডে এসেছিলাম। সংলাপ পরিবেশনের সময়ে আমার খুব নার্ভাস লাগত। কিন্তু আমি নার্ভাস হয়েই যা বলেছিলাম। দর্শক তা বুঝেছিল।’

এরপর বাজিগরের ক্লাইম্যাক্স দৃশ্য সম্পর্কে অভিনেত্রী বলেন, ‘ছবির অ্যাকশন পরিচালক ছিলেন আকবর ভাই। উপর থেকে নিচে পড়ে যাওয়ার দৃশ্যটি আমাদের ৫ বার শ্যুট করতে হয়েছিল। আর ওই দৃশ্যের কারণে আমি নিতম্বে আঘাত পেয়েছিলাম। প্রায় ১০ বছর পি ক্ষতচিহ্ন আমার শরীরে ছিল। সে সময় কোনও VFX ছিল না। তাই আমাকে হারনেস পরতে বলা হয়েছিল। তাই সততার সঙ্গে দৃশ্যটির শুটিং করেছিলাম আমি। দেখাতে হয়েছিল যে, আমি ভবন থেকে পড়ে যাচ্ছি। নির্মাতারা দৃশ্যটির শুটিং করার জন্যে কোনও কসরত ছাড়েননি। দৃশ্যটার জন্যে আমি ১৫ বার মারা গিয়ে ছিলাম। কিন্তু ছবিটির সাফল্য আমার সমস্ত ব্যাথা ভুলিয়ে দিয়েছে।’ আজ ৫০ ছুঁই ছুঁই শিল্পা শেট্টির বয়স। তবুও তিনি ভক্তের মনে রাজত্ব করে চলেছেন।

মিষ্টিমুখ হোক সেরা স্বাদে, বানিয়ে নিন ডার্ক চকলেট ব্রাউনি

কলকাতা-শিলিগুড়িতে বন্ধ বাংলাদেশের ভিসা আবেদন কেন্দ্র! কীভাবে যাবেন ওপার বাংলায়?

ভিয়েতনামের ভয়াবহ বিস্ফোরণে ছিন্নভিন্ন ৬ পর্যটক, আহত একাধিক

‘বাবার নিরাপত্তা প্রত্যাহার করা হয়েছিল, যাতে খুন করা যায়’, বিস্ফোরক দাবি রাহুলের

তিনবারের বেশি টিকিট বুক করলে ছ’মাস লক আধার কার্ড, কড়া নিয়ম পরিবহণ দফতরের

কলকাতা পুরসভার ইতিহাসে প্রথম! কাউন্সিলর ক্লাবে স্থান পেল বীর সাভারকরের ছবি

কম সময়ে মুখরোচক পদ, বানিয়ে নিন আলুর টক সবজি

ইরানে জারি তালিবানি শাসন, গানের অনুষ্ঠানে হিজাব না পড়ায় ৭৪ বার চাবুকের ঘা সঙ্গীতশিল্পীকে

‘হাতকড়া পরেই ফিরতে হবে’, হাসিনাকে সাফ জানিয়ে দিল তারেক সরকার

‘ওঁদের সঙ্গে আমার আত্মীয়তার সম্পর্ক’, গুরু নানক জয়ন্তীতে আবেগপ্রবণ শুভেন্দু

পরীক্ষা দিয়ে নয়,লটারির মাধ্যমে হবে স্কুলে ভর্তি, নয়া নির্দেশ রাজ্যের

পাকিস্তানের সঙ্গে ম্যাচ চলাকালীন আম্পায়ারকে ধাক্কা মারলেন বৈভব! ভাইরাল ভিডিও

‘অভিষেক ছদ্ম মুখ্যমন্ত্রী হতে পারে’, পরামর্শ দিলীপ ঘোষের

‘বোমা মেরে উড়িয়ে দেওয়া হবে,’ বেঙ্গালুরুতে দিলজিতের কনসার্টের আগে হুমকি