USG-তে ধরা পড়ল গর্ভে দুই সন্তান, কিন্তু অলৌকিকভাবে ভূমিষ্ঠ হল ৪ শিশু

Share:

নিজস্ব প্রতিনিধি : গর্ভাবস্থায় করা আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে দেখা গিয়েছিল পেটের মধ্যে বড় হচ্ছে মাত্র দুইটি শিশু।একবার নয়, দুইবার পরীক্ষা করা হয় আল্ট্রাসনোগ্রাফি।কিন্তু সিজারের সময় বেরিয়ে এল চার চারটে শিশু। গোটা বিশ্বকে চমকে দিয়ে একে একে চারটি সন্তান ভূমিষ্ঠ হল। যা নিয়ে রীতিমত শোরগোল নেটপাড়ায়। ঘটনাটি ঘটেছে বাংলাদেশের যশোরের ‘আদ দ্বীন সকিনা মেডিকেল’ হাসপাতালে। সুইটি নামের এক যুবতী ওই চার সন্তানের জন্ম দেন।যা দেখে মাথায় হাত চিকিৎসকদের।সকলের মুখে এক কথা,‘মিরাকলই বটে…’

এই নিয়ে হাসপাতালের চিকিৎসকরা জানান, ‘নবজাতকদের শারীরিক অবস্থা ভালো রয়েছে, তবে চারটি সন্তান হওয়ায় মা ও শিশুদের বিশেষ যত্নের প্রয়োজন নিতে হবে। যদিও এটি বিরল ঘটনা, তবে অসম্ভব নয়।’

বৃহস্পতিবার(৬ মার্চ)বিকেলে হাসপাতালে সুইটি এক ছেলে ও তিন কন্যাসন্তান জন্ম দেন।ছেলের নাম রাখা হয়েছে সিয়াম, তবে মেয়েদের নাম এখনও ঠিক হয় নি। এই ঘটনায় অবাক হয়েছেন সুইটির পরিবার ও তার শ্বশুড়বাড়ির লোকেরা।

এই নিয়ে সুইটির স্বামী মোদাচ্ছের আলী জানান,তারা খুব মধ্যবিত্ত। তিনি পেশায় একটি সিরামিক কোম্পানির মার্কেটিং এক্সিকিউটিভ অফিসার।তবে একসঙ্গে চার সন্তান পেয়ে অত্যন্ত খুশি। তবে কি করে এমনটা ঘটল তাতে অবাকও হয়েছেন।কারণ, গর্ভাবস্থায় করা আল্ট্রাসনোগ্রাফি রিপোর্টে মাত্র ২ টি শিশুকে দেখা গিয়েছিল। কিন্তু সিজারের সময় চারটি সন্তান ভূমিষ্ঠ হয়েছে।

এই নিয়ে সন্তানদের দাদু আব্দুর রাজ্জাক বলেন, ‘বিয়ের তিন বছর পর আমার ছেলের ঘরে একসঙ্গে চারটি সন্তান এসেছে।আমরা মধ্যবিত্ত পরিবার হলেও এই আনন্দ অসীম।ঈশ্বর আমাদের সুস্থ-সবল চারটি সন্তান দিয়েছেন, এর চেয়ে বড় খুশির খবর আর কিছু নেই।’

গাড়ির ভিতরেই হামলা! নিজের চালকের গুলিতে রক্তাক্ত IB কর্তা

গবাদি পশুর কৃত্রিম প্রজনন করে কেন্দ্রীয় পুরস্কার পাচ্ছেন হুগলির যুবক

পরকীয়ার সন্দেহে স্ত্রীকে খুন! দু’মাস পর ব্যাগের ভিতর থেকে উদ্ধার ‘কঙ্কাল’

দশম শ্রেণিতে বাবাকে হারিয়ে দিদির আত্মত্যাগে স্বপ্নপূরণ, DSP হলেন সৌরভ

আইএসএল ডার্বির সময় বদল! কখন শুরু মোহনবাগান-ইস্টবেঙ্গলের ম্যাচ?

‘শ্রীমতি ভয়ঙ্করী’! ঘুমের ওষুধ খাইয়ে শাশুড়ির অ্যাকাউন্ট সাফ, অভিযুক্ত বউমা

‘টেনে হিঁচড়ে সুপ্রিম কোর্টে নিয়ে যাব,’ পুলিশকে হুঁশিয়ারি কল্যাণের

বৃষ্টির মধ্যেই নবদ্বীপে মুখ্যমন্ত্রীর সফরের প্রস্তুতি তুঙ্গে, তৈরি হচ্ছে অস্থায়ী হেলিপ্যাড

১৮ বছর পর কাটছে খরা, সিঙ্গুরে ট্রাক্টর বানাবে অশোক লে ল্যান্ড

বাংলাদেশে ফের ৪৮ ঘণ্টার লকডাউনের ডাক দিল হাসিনার দল

আত্মনির্ভর ভারতের ভিত গড়ছে IIT খড়্গপুর, ৭৫ বছর পূর্তিতে বড় বার্তা প্রধানমন্ত্রীর

ইনস্টাগ্রামের রিল দেখে ক্রিম কেনাই হল কাল! কিডনির জটিল রোগে আক্রান্ত কিশোরী

কমছে ঘূর্ণিঝড় ‘আকভান’-র প্রভাব, বাংলায় কবে থেকে শীত? জানিয়ে দিল হাওয়া অফিস

৯৪ বছরের ক্রিকেট ইতিহাসে এই প্রথম, নিউজিল্যান্ডের মাটিতে অনন্য কীর্তি গড়ল ভারত