কলকাতায় শিশু চুরি ও পাচার চক্রের হদিশ, ধৃত দুই মহিলা সহ ৩

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় ফের গ্রেপ্তার শিশু চুরি চক্রের পাণ্ডা। মহিলা ওই শিশু চুরি চক্রের পাণ্ডার নাম পারভিন বিবি (৪২)। তার বাড়ি নারকেলডাঙ্গা থানায়(Narkeldanga P.S.) এলাকার খাল ধারের ১৪ নম্বর গ্যাস কোম্পানির ঝুপড়ি পট্টিতে। জানা গেছে ,সে একটি শিশু চুরি করে ৭ নম্বর মিয়া জান লেন থেকে। এরপর ওই শিশুটি উদ্ধার হয় রাজেশ সিং ও বিউটি সিং – এর হেফাজত থেকে। পুলিশ তিনজনকেই গ্রেফতার করেছে। ওই দম্পতি নিঃসন্তান। তাকে মোটা টাকার বিনিময়ে সন্তানটি বিক্রি করেছিলেন গ্রেফতার হওয়া পারভিন বিবি। এই চক্রে আর কারা যুক্ত আছে তা জানতে কলকাতা পুলিশ তদন্ত করছে।

অপরদিকে, অনলাইনে প্রতারণার ঘটনায় তদন্তে নেমে পার্ক স্ট্রিট থানার পুলিশ ৫০ লক্ষ টাকা প্রতারণার ঘটনায় মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, রাজস্থান ও কলকাতা থেকে মোট ৬ জনকে গ্রেফতার করে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় মোট নগদ ২৪ লক্ষ ৯০ হাজার ৪৪০ টাকা মোবাইল ফোন ইত্যাদি। এছাড়া একটি টাকা গোনার মেশিন আটক করা হয়েছে। দুটি চেক বই একটি আধার কার্ড পাওয়া গিয়েছে ধৃতদের কাছ থেকে। শুধু কলকাতা নয় পাশাপাশি একাধিক রাজ্যে ছড়িয়ে পড়েছে আন্তর্য অনলাইন প্রতারণা চক্র। একটি নামি প্লাইউড কোম্পানির ওয়েবসাইট (Website)নকল করে এই প্রতারণা চক্র চালানো হচ্ছিল।

সেই নকল ওয়েবসাইট চক্রে প্রতারিত হন অঙ্কিত বানটিয়া নামে এক ব্যক্তি। এর আগে হেয়ার স্ট্রীট থানায় এক দম্পতি অনলাইনে ক্যামেরা কিনতে গিয়ে কোটি টাকার বেশি মূল্যে প্রতারিত হন। ওই দম্পতি হেয়ার স্ট্রীট থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ তদন্তে নেমে বেশ কিছু টাকা উদ্ধার করে। ক্রমাগত কলকাতা শহরসহ বিভিন্ন রাজ্যে ছড়িয়ে পড়েছে প্রতারণার চক্র। ডিজিটাল ক্রাইম রুখতে কাবিনেটে বিশেষ প্রস্তাব আনতে চলেছে কলকাতা পুলিশ(Kolkata Police)।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ