দারুণ খবর! এবার দূরপাল্লার ট্রেনে একসঙ্গে কাটা যাবে ১০০ জনের টিকিট

গরুপ তৈরি করে ঘুরতে যেতে এবার আর ট্রেনের টিকিট পেতে সমস্যা হবে না। এতে সুবিধা হবে পর্যটন সংস্থাগুলির।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি ভারতীয় রেল আধুনিকীকরণের মধ্যে দিয়ে যাচ্ছে। নতুন নতুন ট্রেন, প্রযুক্তি যেমন আনা হচ্ছে, তেমনই টিকিট বুকিংয়ের ক্ষেত্রেও নতুন সুবিধা প্রদান করা হচ্ছে। যেমন সম্প্রতি রেল মন্ত্রক জানিয়ে দিল একসঙ্গে ১০০ জনের টিকিট কাটা যাবে। তবে তা করতে গেলে আপনাকে আবেদন করতে হবে রেলের আঞ্চলিক কার্যালয়ে। উল্লেখ্য, রেলের ওয়েবসাইট ও কাউন্টার থেকে ৬ জনের বেশি টিকিট কাটা যায় না। এই নতুন সিদ্ধান্তের জন্য এবার গরুপে ঘুরতে যাওয়া পর্যটক বা বিয়েবাড়িতে যাওয়া মানুষদের সুবিধা হবে।

রেল টিকিট বুকিংয়ের নতুন নিয়ম অনুযায়ী এখন থেকে ১৫-৩০ জন পর্যন্ত যাত্রীর একসঙ্গে টিকিট কাটতে হলে উপযুক্ত কারণ দেখিয়ে স্টেশন ম্যানেজারের কাছে আবেদন করতে হবে। এছাড়া, সংশ্লিষ্ট স্টেশনের রিজার্ভেশন সুপারভাইজার বা ওই ডিভিশনের কমার্শিয়াল বুকিং ইন্সপেক্টরের কাছেও আবেদন করা যাবে। তাঁরা নির্দিষ্ট আবেদন খতিয়ে দেখে অনুমতি দিতে পারেন। আবার ৩০ থেকে ১০০ জন পর্যন্ত যাত্রীদের জন্য একসঙ্গে টিকিট বুকিংয়ের জন্য আপনাকে যেতে হবে স্টেশন ডাইরেক্টর, রিজিওনাল ম্যানেজার বা সহকারী কমার্শিয়াল ম্যানেজারদের কাছে। ওই আধিকারিকদের হাতে ক্ষমতা দেওয়া হয়েছে ১০০ জন পর্যন্ত যাত্রীর টিকিট বুকিংয়ের অনুমতি দেওয়ার ব্যাপারে। ফলে গরুপ তৈরি করে ঘুরতে যেতে এবার আর ট্রেনের টিকিট পেতে সমস্যা হবে না। এতে সুবিধা হবে পর্যটন সংস্থাগুলির।

রেলের নতুন বুকিং পলিসি অনুযায়ী ১০০ জনের বেশি যাত্রীর টিকিটও একসঙ্গে কাটা সম্ভব। তবে এক্ষেত্রে অনুমতি দিতে পারেন একমাত্র রেলওয়ে ডিভিশনাল কমার্শিয়াল ম্যানেজার। তাঁর দফতরে গিয়ে নির্দিষ্ট পদ্ধতিতে ১০০ জনের বেশি যাত্রীর গরুপ বুকিং করতে হবে। বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে ছোট ছোট স্টেশনেও দূরপাল্লার ট্রেনের টিকিট বুকিং কাউন্টার খুলে দিয়েছে রেল। ফলে গরুপ বুকিংয়ের ক্ষেত্রে নির্ধারিত আধিকারিকদের অনুমতিপত্র দেখিয়ে স্থানীয় কাউন্টারে গরুপ টিকিট কাটতে পারবেন।

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

নন্দীগ্রামে ফের গেরুয়া ঝড়, প্রধান নির্বাচনে জয়ী বিজেপি, ভরাডুবি তৃণমূলের

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

সরকারি ভলভো বাসে ঘুরে আসুন বেলুড় মঠ থেকে জয়রামবাটি, জেনে নিন ভাড়া

কম মশলায় ঘরোয়া স্বাদ, বানিয়ে নিন জিভে জল আনা ‘মেথি আলু’

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক