জলের তলায় রেললাইন, বাতিল বহু ট্রেন

Share:

নিজস্ব প্রতিনিধি: লাগাতার বৃষ্টির জেরে বিপর্যস্ত জনজীবন। জল থৈ থৈ রাস্তাঘাট থেকে রেললাইন। জলমগ্ন হাওড়ার টিকিয়াপাড়া কারশেড। যার ফলে মঙ্গলবার একাধিক ট্রেন হাওড়া স্টেশনের পরিবর্তে শালিমার ও সাঁতরাগাছি স্টেশন থেকে ছাড়ছে। অন্যদিকে কলকাতা স্টেশনের বেশ কিছু ট্রেন শিয়ালদা স্টেশন থেকে ছাড়া হচ্ছে। কিছু ট্রেন শিয়ালদার পরিবর্তে কলকাতা স্টেশনে ঢোকানো হচ্ছে। একইসঙ্গে বাতিল করা হয়েছে বহু ট্রেন।

রেকর্ড উচ্চতায় জল জমে গিয়েছে হাওড়ার টিকিয়াপাড়া কারশেডে। যার জেরে হাওড়া-জব্বলপুর এক্সপ্রেস নির্ধারিত সময়ে ছাড়তে পারা যায়নি। হাওড়া-টিটাগড় স্পেশাল, হাওড়া-দিঘা স্পেশাল ট্রেনগুলি এদিন ভোরে হাওড়া থেকে ছাড়েনি। হাওড়া স্টেশনের পরিবর্তে শালিমার ও সাঁতরাগাছি স্টেশন থেকে ট্রেনগুলি ছেড়েছে বেলায়। হাওড়া-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস স্পেশাল শালিমার স্টেশন থেকে সকাল ৯.৩৫ মিনিটে ছেড়েছে। হাওড়া-মালদা স্পেশাল দুপুর ৩.২৫-এর পরিবর্তে ছাড়বে বিকেল সাড়ে ৪টের সময়। তবে ইতিমধ্য়েই রেলের তরফে পাম্প চালিয়ে টিকিয়াপাড়া কারশেডের জমা জল সরানোর কাজ শুরু হয়েছে।

টিকিয়াপাড়া কারশেডের মতোই জলমগ্ন কলকাতা স্টেশন। এদিন বেশ কয়েকটি ট্রেন বাতিল করা হয়েছে এই কারণে। বাতিল করা হয়েছে লালগোলা স্পেশাল, হলদিবাড়ি স্পেশাল ও বালুরঘাট স্পেশাল। অন্যদিকে সীতামারী স্পেশাল কলকাতা স্টেশনের পরিবর্তে আসবে কাঁকিনাড়া স্টেশন পর্যন্ত। রাধিকাপুর স্পেশালও বেলঘড়িয়া স্টেশন পর্যন্ত আসবে। দমদম পর্যন্ত আসবে গাজিপুর কলকাতা স্পেশাল ট্রেন। শুধুমাত্র এদিনের জন্য গোরখপুর স্পেশাল কলকাতা স্টেশনের পরিবর্তে ছাড়বে শিয়ালদা স্টেশন থেকে। কলকাতা-অমৃতসর স্পেশাল বেলা ১২.১০ মিনিটের পরিবর্তে দুপুর ৩.২০ মিনিটে ছাড়বে। লালগোলা প্যাসেঞ্জার-সহ কয়েকটি ট্রেনকে কলকাতা স্টেশনে না এনে ঘুরপথে শিয়ালদা স্টেশনে আনা হচ্ছে।

বর্ষায় থাবা বসাচ্ছে ডেঙ্গু ও লেপ্টোস্পাইরোসিস-সহ ১০টি রোগ, সতর্কবার্তা বিশেষজ্ঞদের

আজ নির্জলা একাদশী, ভুলেও ৫ টি কাজ করবেন না, নয়তো ঘোর বিপদ…

পরিবারে চরম বিপদ, কোনও তৈরি কাজ থমকে যাবে, জানুন লক্ষ্মীবারের রাশিফল

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা