ইনস্টাগ্রামে লাইভে ফাঁস দিয়ে আত্মঘাতী স্বামী, ৪৪ মিনিট ধরে ভিডিয়ো দেখেও বাধা দিলেন না স্ত্রী ও শাশুড়ি

Share:

নিজস্ব প্রতিনিধি : স্ত্রী জড়িয়ে পরকীয়ায়।স্বামীকে ছেড়ে কোলের সন্তান নিয়ে বাপের বাড়ি চলে গিয়েছেন বউ। তাঁকে ফিরিয়ে আনতে গিয়ে বারবার ব্যর্থ স্বামী।শেষ পর্যন্ত রাগে-অভিমানে আত্মহত্যা করলেন যুবক। তাও আবার স্ত্রী-শাশুড়িকে প্রায় ৪৪ মিনিট ধরে লাইভে রেখে গলায় ফাঁস লাগিয়ে শেষ করলেন নিজেকে। যা দেখে বাধা দেয় নি স্ত্রী,এমনকী জামাই আত্মহত্যা করছে দেখে চুপ ছিলেন পাষণ্ড শাশুড়ি মা। মধ্যপ্রদেশে মর্মান্তিক এই ঘটনায় ওই যুবকের স্ত্রী ও শাশুড়িকে গ্রেফতার করেছে পুলিশ।

মৃতের নাম শিবপ্রকাশ ত্রিপাঠী।রেওয়া জেলার সিরমৌর তহসিলের দোল পঞ্চায়েতে এলাকার বাসিন্দা ছিল শিবপ্রকাশ। মৃতের পরিবার জানিয়েছে, আজ থেকে বছর দুই আগে প্রিয়া শর্মার সঙ্গে তার বিয়ে হয়েছিল। বিয়ের প্রথম কয়েক মাস বেশ ভালই কাটছিল। হঠাৎ সোনার সংসারে আগুন লাগল। প্রিয়া অন্য এক পুরুষের সঙ্গে পরকীয়ায় জড়াল। রাতের পর রাত অন্য কারোর সঙ্গে কথা বলত প্রিয়া। তা দেখে শিবপ্রকাশ প্রিয়াকে বোঝাতে শুরু করল তাদের সন্তান রয়েছে।পরকীয়ায় জড়িয়ে ভাল করে নি প্রিয়া।কিন্তু প্রিয়া শিবপ্রকাশের সঙ্গে ঝামেলা করতে শুরু করল। ঘটনার আগের দিন নবজাতককে নিয়ে প্রিয়া বাপের বাড়ি চলে যায়। শিবপ্রকাশ বউয়ের মান ভাঙাতে ছুটল শ্বশুরবাড়ি। বিষয়টা যাতে লোক জানাজানি না হয় তাই সবকিছু ভুলে প্রিয়ার সঙ্গে সম্পর্ক ঠিক করতে চেয়েছিল শিবপ্রকাশ। কিন্তু প্রিয়া রাজি হয় নি তাতে। শিবপ্রকাশ প্রিয়াকে আনতে শ্বশুরবাড়ি গেলে তাকে মারধর পর্যন্ত করা হয়। অপমান করে তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়। এরপরই শিবপ্রকাশ চুপচাপ ঘরে ফিরে এসে ঘরের দরজা বন্ধ করে দেয়।

পুলিশ জানিয়েছে শিবপ্রকাশ আত্মহত্যা করার আগে ৪৫ মিনিট ধরে লাইভ করেছিল। মৃত্যুর সমস্ত ভিডিয়ো রেকর্ডও হয়েছে। যা দেখেও প্রিয়া ও তার মা বাধা দেয় নি। বরং বিষয়টি সকলের থেকে লুকিয়ে গিয়েছেন। ইতিমধ্যেই তাদের দুজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। প্রাথমিক অনুমান দাম্পত্য জীবনে কলহ থেকেই আত্মহত্যার সিদ্ধান্ত নিয়েছিল শিবপ্রকাশ। এই ঘটনায় অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। ইতিমধ্যেই শিবপ্রকাশের ফোন ও সামাজিক মাধ্যমের অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করেছে।

  

শীতের শুষ্কতায় বাড়তে পারে পায়ের সমস্যা ও সুগারের ঝুঁকি

৭ দিনেই মমতার কাছে জোড়াফুল প্রতীক! অভিষেকের মন্তব্য়ে বাড়ল জল্পনা

সহজ ও সুস্বাদু স্টার্টার রেসিপি, বানিয়ে নিন পেরি পেরি চিকেন স্যাটে

টেস্টে উইকেটরক্ষক হিসেবে বিশ্বরেকর্ড লিটনের

বিকেলের আড্ডায় চায়ের সঙ্গী হোক মুচমুচে কাঁকড়ার পাকোড়া! রইল সহজ রেসিপি

ঘোড়া বা বিলাসবহুল গাড়ি নয়, বুলডোজারে চড়ে বিয়ের আসরে গেলেন বর!

ইন্ডিয়ান ব্যাঙ্কে ১৫০০ শূন্যপদে নিয়োগ, প্রকাশিত হল অনলাইন বিজ্ঞপ্তি

মায়ের সামনে ঐতিহ্যবাহী ‘মানসিক ধুনো পোড়ানো’, ভক্তের ভক্তিতে শিহরণ কৃষ্ণনগরে

‘আকভানে’র বাঁকেই লুকিয়ে রয়েছে বাংলার বিপদ! পুরীতে ল্যান্ডফলের পূর্বাভাস

‘মমতা সরকার যা যা ছিনিয়ে নিয়েছে, সব ফিরিয়ে দেব,’ আদিবাসীদের প্রতিশ্রুতি শুভেন্দুর

বুধে নিম্নমুখী সেনসেক্স, রেড জোনে থামল শেয়ার বাজার

মাসে দু’বার ঋতুস্রাব হচ্ছে? স্বাভাবিক নাকি শরীরে বাসা বাঁধছে মারণ রোগ?

আইন-শৃঙ্খলার কথা মাথায় রেখে রাজ্যের ৫০টি থানার আইসি বদল

সামনে বিয়েবাড়ি? পার্লারের খরচ ছাড়াই ত্বকে আসবে গোলাপি আভা! বেসনের সঙ্গে মেশান ৪ উপাদান