শনিবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী!

Share:

নিজস্ব প্রতিনিধি: ইডেনে শনিবার আইপিএল ম্যাচ। এদিকে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী বীরভূম, মুর্শিদাবাদ ,নদিয়া, পূর্ব বর্ধমানের বেশ কিছু এলাকায় শনিবার শিলা বৃষ্টি ও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে ঝড়ো হাওয়া বইবে। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে একাধিক জেলাতেও বৃষ্টিপাতের(Rain) প্রবল সম্ভাবনা। শনিবার উত্তরবঙ্গের মালদা দক্ষিণ দিনাজপুর আলিপুরদুয়ার এবং কালিম্পং জেলায় বৃষ্টি এবং বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি পূর্বাভাস রয়েছে। অসমে রয়েছে শক্তিশালী ঘূর্ণাবর্ত। একা রয়েছে তেলেঙ্গানার ওপর দিয়ে ছত্রিশগড় থেকে কর্ণাটক পর্যন্ত। আরেকটি অক্ষরেখা কর্ণাটক থেকে কেরালা পর্যন্ত শক্তি বৃদ্ধি করেছে।

ফলে এই ত্রিফলাতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা ঢুকে পড়েছে উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। আর তাই শনিবার কালবৈশাখীর(Kalbaisakhi) পূর্বাভাস রয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায়। তবে কলকাতায় হালকা বৃষ্টি হতে পারে। ভারী বৃষ্টির সেরকম সম্ভাবনা আপাতত দেখতে পাচ্ছেন না স্যাটেলাইটে আবহাওয়াবিদরা। এদিকে শনিবার রাতে সাড়ে সাতটার সময় ইডেনে আইপিএল ম্যাচ শুরু হওয়ার কথা। সন্ধ্যে সাতটায় টস হওয়ার কথা। যদি সেই সময় বৃষ্টিপাত শুরু হয় তাহলে টস প্রক্রিয়া পিছিয়ে যাবে। ম্যাচ উদ্যোক্তারা চেষ্টা করবে যদি বারবার বৃষ্টির দরুন খেলা বিঘ্নিত হয় তাহলে উভয় টিমকে পাঁচ ওভার করে অন্তত খেলাতে। তাও যদি সম্ভব না হয় তাহলে সে ক্ষেত্রে দু দলকে পয়েন্ট ভাগ করে দেওয়া হবে। তবে ইডেন গার্ডেন মাঠটি কে বৃষ্টির সময় পুরোপুরি ঢেকে রাখার প্রক্রিয়া রয়েছে। তাই রাত সাড়ে এগারোটা পর্যন্ত ম্যাচ যাতে করা যায় সেই চেষ্টা চালাবেন ম্যাচ উদ্যোক্তারা। প্রচুর দর্শক ভিড় জমাবে ইডেন গার্ডেন।

তার আগে রয়েছে জমজমাট সাংস্কৃতিক অনুষ্ঠানের পালা। কিন্তু এসবের মধ্যেই অশনি সংকেত রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন্টায় পঞ্চাশ থেকে ৬০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের পূর্বাভাস। শুক্রবার সন্ধ্যের পর থেকেই শহর কলকাতা সহ বিভিন্ন জেলায় শুরু হয়ে গিয়েছে বৃষ্টিপাত। কোথাও হালকা কোথাও মাঝারি বৃষ্টিপাত হচ্ছে। শনিবার সকাল থেকে আকাশের মুখ কালো মেঘে ঢেকে থাকার সম্ভাবনা রয়েছে। রবিবার পর্যন্ত দুর্যোগ চলার কথা। তাই ইডেন গার্ডেনে হাই ভোল্টেজ ম্যাচ আর দক্ষিণবঙ্গের (SouthBengal)কালবৈশাখীর লড়াই মুখোমুখি। যার কাউন্টডাউন শুরু হয়ে গেছে।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ