মালদহে সক্রিয় অ্যাম্বুলেন্স চক্র, রোগীদের ভুল বুঝিয়ে নার্সিংহোমে নিয়ে যাওয়ার অভিযোগ

Share:

নিজস্ব প্রতিনিধি মালদা: মালদহে সক্রিয় অ্যাম্বুলেন্স চক্র। মালদা মেডিকেল কলেজে রেফার করা রোগীদের ভুল বুঝিয়ে নার্সিংহোমে(Nurshing Home) নিয়ে যাওয়ার অভিযোগ। এরপর চিকিৎসার নামে দিনের পর দিন নার্সিংহোমে রেখে মোটা অংকের বিল। মূলত অ্যাম্বুলেন্স চালক এবং নার্সিংহোম কর্তৃপক্ষ গুলির যোগসাজশে মালদহে ক্রমশ সক্রিয় উঠছে এই চক্র। অভিযোগ পেয়ে ঠিক সেই রকমই একটি চক্রের হদিশ বের করে সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করল জেলা স্বাস্থ্য দপ্তর। মালদা জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গাজোল থানার(Gajol P.S.) আলাল পাহাড়ি ভিটা এলাকার বাসিন্দা কুমার কোরা শ্বাসকষ্ট জনিত সমস্যা নিয়ে চলতি মাসের ১৭ তারিখ গাজোল হাসপাতালে ভর্তি হন। এরপর তাকে সেখান থেকে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

অভিযোগ যে অ্যাম্বুলেন্স(Ambulance) করে ওই রোগীকে নিয়ে আসা হচ্ছিল সেই চালক পরিবারের সদস্যদের মালদা মেডিকেল কলেজে ট্রিটমেন্ট হয় না ভুল বুঝিয়ে মালদা শহরের আম বাজার এলাকায় অবস্থিত একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যায়। এরপর সেখানে কার্যত ওই রোগীকে আটকে রেখে স্বাস্থ্যের নামে ব্যবসা শুরু করে সেই নার্সিংহোম কর্তৃপক্ষ বলে অভিযোগ।

প্রায় এক লক্ষ টাকার ওপর বিল করা হয়। এরই মধ্যে খবর পেয়ে স্বাস্থ্য দপ্তরের একটি টিম ঘটনাস্থলে গিয়ে ওই রোগীকে উদ্ধার করে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির ব্যবস্থা করেন সেই সঙ্গে ওই নার্সিংহোম কর্তৃপক্ষের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করেন। এদিকে সংবাদ মাধ্যমের কাছে সংশ্লিষ্ট নার্সিংহোম কর্তৃপক্ষ নিজেদের ভুল স্বীকার করেছেন। ভবিষ্যতে এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে সে ব্যাপারে সতর্ক থাকবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ