বাক-স্বাধীনতা কোথায়? শিন্ডে সেনার রোষে পড়া কুণাল কামরার পাশে জয়া বচ্চন

এবার কুণালের সমর্থনে এগিয়ে এলেন সমাজবাদী পার্টির সাংসদ তথা কিংবদন্তি অভিনেত্রী জয়া বচ্চন। তিনি দেশে বাকস্বাধীনতার অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্দে সম্পর্কে আপত্তিকর মন্তব্য, কৌতুকশিল্পী কুণাল কামরাকে নিয়ে তোলপাড় গোটা সোশ্যাল মিডিয়া। অভিযোগ, একটি কমেডি শোয়ে উপমুখ্যমন্ত্রীকে উপহাস করছেন কুণাল কামরা। একটি গানের আদলে একনাথ শিন্দের শারীরিক বর্ণনা দিয়েছেন তিনি ব্যাঙ্গাত্মকভাবে। এবং তাঁকে বিশ্বাসঘাতক বলে অভিহিত করেছেন। সেই ভিডিও ক্লিপিং ভাইরাল হতেই তোলপাড় পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। যে হোটেলে দাঁড়িয়ে তিনি এই বক্তব্য রেখেছিলেন, ররিবার সেই হোটেল ভাঙচুর করেছে শিবসেনার কর্মীরা। মুম্বইয়ে হ্যাবিটাট স্টুডিও বন্ধের ঘোষণা দিয়েছেন মালিকরা। কুণালের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এখন বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন কুণালের স্টুডিও ভেঙে গুঁড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ইতিমধ্যেই কাজ শুরু করেছেন তাঁরা।

দাবি, ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট-সহ একাধিক বিতর্কিত শোয়ের শুটিং হয় কুণাল কামরার হ্যাবিটাট স্টুডিওতে। তাই এই স্টুডিও আর রাখা যাবে না। নয়তো বিক্ষোভ তীব্র হবে। এই ঘটনায় সোশ্যাল মিডিয়ায় কুণালের সমালোচনার ধুম উঠেছে। এমনকী মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশও তাঁকে হুঁশিয়ারি দিয়েছেন। তাঁর বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। এবার কুণালের সমর্থনে এগিয়ে এলেন সমাজবাদী পার্টির সাংসদ তথা কিংবদন্তি অভিনেত্রী জয়া বচ্চন। তিনি দেশে বাকস্বাধীনতার অবস্থা নিয়ে প্রশ্ন তুলেছেন। এবং শাসনের নির্বাচনী প্রকৃতির সমালোচনা করেছেন।

 

সোমবার (২৪ মার্চ) সংসদের বাইরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জয়া বচ্চন জানিয়েছেন, “যদি কিছু বলার জন্য কারও বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া হয়, তাহলে বাকস্বাধীনতা কোথায়? তবে কি এখন কথা বলার জন্যে জবাবদিহিতা করতে হবে? যখন গুন্ডামি হয় এবং নারীদের ধর্ষণ করা হয় তখনই কেবল কর্মের স্বাধীনতা থাকে, আর কখনও থাকবে না? যখন শিবসেনা তাদের মূল দল ত্যাগ করেছিল, তখন কি সেটা বালাসাহেব ঠাকরের প্রতি অপমান ছিল না?” কুণাল কামরার ভিডিও ভাইরাল হওয়ার পর একাধিক থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। শিবসেনা কুণালের গ্রেফতার এবং ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছে। কৌতুক অভিনেতা তার বক্তব্য প্রত্যাহার না করলে আরও আইনি পরিণতির হুমকিও দিয়েছে দলটি।

তারাতলাকাণ্ডে শ্রমিক সরবরাহকারী-সহ তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ

তারাতলাকাণ্ডে মৃত্যু একমাত্র উপার্জনকারীর, শোকে মুহ্যমান ভাটপাড়ার চৌধুরী পরিবার

তারেক রহমানের উপদেষ্টার ‘হেনস্থা’ নিয়ে দিল্লির ব্যাখ্যা খারিজ করল ঢাকা

কালিয়াচকের কুখ্যাত দুষ্কৃতী বকুল শেখকে কোমরে দড়ি বেঁধে এলাকায় ঘোরাল পুলিশ

হায়ালুরোনিক অ্যাসিড নাকি গ্লিসারিন, ত্বকের জন্য কোন ময়েশ্চারাইজিং উপাদান বেশি কার্যকর?

জরাজীর্ণ ঘরে ফরাসি স্ত্রী ও ৫ সন্তানকে বন্দি করে এক যুগ নির্যাতন, পাষণ্ড পাকিস্তানির পর্দাফাঁস

চিংড়িহাটা উড়ালপুল টানা ৬০ ঘন্টা বন্ধ থাকবে, বিকল্প পথ কী জেনে নিন…

অনামিকার মরদেহ জগৎবল্লভপুরে পৌঁছতেই কান্নায় ভেঙে পড়লেন পড়শিরা

‘পাসপোর্ট-ও নাগরিকত্বের প্রমাণ নয়’, জানিয়ে দিল বিদেশ মন্ত্রক, তুঙ্গে বিতর্ক

কলকাতায় ছাড়পত্র পাওয়া সমস্ত নির্মাণ কাজ ৩১ জুলাই পর্যন্ত বন্ধ, নবান্নে জানালেন শুভেন্দু

তারাতলায় নির্মীয়মাণ গুদামের ছাদ ভেঙে নিহত ৫, জানালেন মুখ্যমন্ত্রী

বাইকে টিউশন পড়তে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় মৃত্যু দ্বাদশ শ্রেণির ছাত্রের

তারাতলার ভেঙে পড়া গুদামের নকশায় গাফিলতি! অনুমোদন দিয়েছিল ফিরহাদের পুরবোর্ড

তীব্র গরমেও সতেজ থাকবে ছাদবাগান, জেনে নিন গাছ বাঁচানোর ৫টি সহজ উপায়