হাওড়ার বেলগাছিয়ায় পুলিশের ধাক্কাধাক্কিতে আহত শুভেন্দু অধিকারী, পুরসভা অভিযান বিজেপির

Share:

নিজস্ব প্রতিনিধি, হাওড়া: হাওড়ার বেলগাছিয়ায় বিরোধী দলনেতা ও পুলিশের ধাক্কাধাক্কিতে আহত শুভেন্দু অধিকারী। ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ বিরোধী দলনেতা হাওড়ার বেলগাছিয়ায় যে এলাকায় জলকষ্ট দেখা দিয়েছে এবং ভাগাড়ে বিস্ফোরণ ঘটেছে সেই ঘটনাস্থলে গেলে তাকে ঢুকতে বাধা দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদে হাওড়া কর্পোরেশন অভিযানের ডাক দেয় বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী(Subhendu Adhikari) পক্ষ থেকে অভিযোগ করা হয় তিনি হাওড়ার বেলগাছিয়ায় দুর্গত মানুষদের সঙ্গে কথা বলতে গেলে তাকে সেখানে ঢুকতে বাধা দেয় পুলিশ। পরিকল্পিতভাবে তাকে আটকানো হয়।শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে অভিযোগ করা হয় তাকে হাওড়ায় বাধা দিয়ে আক্রমণ করে রক্তাক্ত করেছেন হাওড়া কমিশনারেটের পুলিশ অফিসার গোলাম মোর্তজা। এদিকে এলাকার মানুষ চরম দুর্ভোগকে পড়ায় এবং ঠিকমতো পানীয় জল না পাওয়ায় তারা বিক্ষোভ দেখাতে থাকে। সোমবার সকালে ওরা বেলগাছিয়া(Belgachia) এলাকায় যান পুর মন্ত্রী ফিরহাদ হাকিম ।ওই এলাকায় দুর্গতদের হাতে ত্রিপল, খাবার,আর্থিক সাহায্য এবং পানীয় জল তুলে দেন বিরোধী দল নেতা।

ভাগাড় সরিয়ে পুনর্বাসনের পরিকল্পনা, চলছে সার্ভে: নিজের তহবিলেই অর্থের ব্যবস্থা রাজ্যের, জানালেন ফিরহাদ হাকিমবহু বছর ধরে জমে থাকা ভাগাড় সরানোর কাজ দ্রুত গতিতে এগোচ্ছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, এখানকার মাটি একেবারেই ব্যবহারযোগ্য নয়। আজ, সোমবার সারাদিন জুড়ে ওই এলাকায় সার্ভে চলছে। আগামীকাল পুর ও নগরন্নয়ন দফতরে বৈঠক বসে ঠিক হবে—ভাগাড় থেকে সরিয়ে কোথায় পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।এ বিষয়ে পুর ও নগরন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “এখানে পুরো অঞ্চলটাই ভাগাড়, এখানে কোনও মাটি নেই। মানুষ অবৈধভাবে বসতি গড়ে তুলেছিল। তাই খালি জমি চিহ্নিত করে, সেখানেই পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।’’ফিরহাদ হাকিম(Firhad Hakim) আরও জানান, “কেন্দ্রীয় সরকার গ্রাম বা শহরের জন্য কোনও বরাদ্দ দিচ্ছে না। তাই রাজ্য সরকার নিজেদের তহবিল থেকেই পুরো অর্থের ব্যবস্থা করছে।”তিনি বলেন, “অনেক বছর ধরে এই মাটি পড়ে থাকায় তা শক্ত আর ব্যবহার অযোগ্য হয়ে গেছে। আমরা যখন এই অংশ কাটছি, তখন দেখা যাচ্ছে, অনেক জায়গা আলগা হয়ে যাচ্ছে, আবার কিছু জায়গায় ভেঙেও পড়ছে। এর ফলে জমির উপর চাপ বেড়ে যাচ্ছে। তাই দ্রুত প্রসেসিং-এর কাজ শুরু করা দরকার।”পাশাপাশি, কেএমডিএ-র তরফে জানানো হয়েছে, বিপজ্জনক অঞ্চলগুলিতে অবিলম্বে শিট পাইলিংয়ের কাজ শুরু হবে। যেসব এলাকায় বর্জ্য জমা হয়েছে, সেগুলি ট্রাকে করে অন্যত্র নিয়ে গিয়ে প্রসেসিং-এর ব্যবস্থা করা হবে। যেখানে জায়গা ফাঁকা হবে, আগামী দু’মাসের মধ্যে সেখানে প্রসেসিং ইউনিট গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। ফিরহাদ হাকিম জানান, দ্বিতীয় ও তৃতীয় পর্যায়ের কাজও কাল থেকেই শুরু করবে কেএমডিএ(KMDA)।

তিনি আরও বলেন, “নগরন্নয়ন দফতর এবং কেএমডিএ যৌথভাবে সিদ্ধান্ত নিয়েছে—এখানে পোর্টেবল কম্প্যাক্টর বসানোর মতো জায়গা কোথায় পাওয়া যেতে পারে, সেই নিয়ে দ্রুত কর্মসূচি নেওয়া হবে। সময় নষ্ট করার সুযোগ নেই। শহরের বিভিন্ন ফাঁকা জায়গা চিহ্নিত করে দ্রুত প্রসেসিং এবং পুনর্বাসন দুই-ই শুরু করতে হবে।”মন্ত্রী স্পষ্ট জানিয়ে দেন, এই পুরো প্রক্রিয়া সম্পন্ন হতে ২-৩ বছর সময় লাগবে। তবে বায়ো-মাইনিং পদ্ধতির মাধ্যমে দ্রুত ভাগাড় সরিয়ে নেওয়ার কাজ চলবে। ফিরহাদবাবুর কথায়, “মিথেন গ্যাস মানুষের জন্য ক্ষতিকর। আমরা চাই, দ্রুত এই গ্যাস নির্গমন বন্ধ করে পুরো এলাকা পরিষ্কার করে ফেলা হোক। আমরা জাদু করতে পারি না, কিন্তু পরিকল্পনা মতো কাজ চললে কয়েক বছরের মধ্যেই এই সমস্যার স্থায়ী সমাধান হবে।”তবে এত কিছুর মধ্যে ও এদিন সকালে সার্ভে করতে এলে সরকারি কর্মীদের সঙ্গে বচা বেধে যায় দুর্গত এলাকার বাসিন্দাদের। দুই বছর এলাকার বাসিন্দাদের অভিযোগ তাদের ছলে কৌশলে উচ্ছেদ করার চেষ্টা করছে রাজ্য সরকার। বিক্ষোভ দেখাতে শুরু করে তারা। যদিও পরে পুরো মন্ত্রী ববি হাকিম আসায় পরিস্থিতি কিছু তা স্বাভাবিক হয়। তবে বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গিয়েছে, কিছুতেই তারা বেলগাছিয়া ডাম্পিং স্টেশন সংলগ্ন এলাকা যেটাকে তারা এতদিন ভিটে বলেই জানে তা ছাড়তে নারাজ।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ