গাজলে কৃষি সমবায় সমিতির ভোট বন্ধ করে দিল জেলা প্রশাসন, উত্তেজনা, বিক্ষোভ, তালা দিল বিজেপি

Share:

নিজস্ব প্রতিনিধি,মালদা: মালদা জেলার গাজল ব্লকের সালাইডাঙ্গা অঞ্চলের কৃষি সমবায় সমিতির ভোট বন্ধ করে দিল জেলা প্রশাসন । এলাকার বিজেপি নেতৃত্ব স্থানীয়দের সাথে নিয়ে সমবায় সমিতির(Samabay Samiti) ব্যাংকের গেটে সামনের টায়ার জ্বালিয়ে বিক্ষোভ। এরই পাশাপাশি সমবায় সমিতিকে ম্যানেজার সহ কর্মীদেরকে বিজেপি মহিলা নেতৃত্বরা টেনে হিঁচড়ে অফিস থেকে বার করে বন্ধ করে দেওয়া হয় সমবায় সমিতি ব্যাংক । ঝুলিয়ে দেওয়া হল তালা। পাশাপাশি মহিলারা পুলিশকে ব্যাংকের ভেতর থেকে টেনে নামানোর চেষ্টা করে । জানা যায় ,২৩ শে মার্চ কৃষি সমবায় সমিতির ভোটের নির্ধারিত দিন ঠিক করা ছিল ।

হঠাৎই ২৩ তারিখ সকালেই প্রশাসনের তরফ থেকে ভোট বাতিলের ঘোষণা করা হয় lএই নিয়ে এলাকার মানুষের মধ্যে রীতিমতো ক্ষোভ দেখা দিয়েছে । প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে নির্দিষ্ট ভোটের দিনে পুলিশ পর্যাপ্ত না থাকার ফলে ভোট প্রক্রিয়া আপাতত বন্ধ করা হয়েছে। গাজোল বিধানসভা(Gajol Assembly) কেন্দ্রের বিজেপি বিধায়ক চিন্ময় দেব(MLA Chinmoy Deb) বর্মন জানান, এলাকায় বিজেপি যেহেতু শক্তিশালী সেক্ষেত্রে বিরোধী অর্থাৎ তৃণমূলরা ভয় পেয়েছে। সে ক্ষেত্রে তৃণমূলের কথা অনুযায়ী ভোট প্রক্রিয়া বন্ধ করে দিয়েছে ।আমি যতক্ষণ না এই ভোট প্রক্রিয়া না চালু হবে ততক্ষণ সমবায় সমিতি বন্ধ থাকবে।

আমরা আজকে সমবায় সমিতির কর্তৃপক্ষকে সমিতি বন্ধ করে দিতে বলি ।তারা সমবায় সমিতি বন্ধ করে দেয়। এদিকে বিক্ষোভকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে ওই এলাকায়। বিজেপির বিক্ষোভ মিছিল বের হয়। এলাকায় পুলিশ মোতায়ন করা হয়েছে। বিজেপির অভিযোগ, যেখানে শাসক দল জেতার সম্ভাবনা রয়েছে সেখানে নির্বাচন হচ্ছে আর যেখানে শাসক দলের নির্বাচন অনুকূলে নেই সেখানে পোলিং সেন্টার বদল করে দেওয়া হচ্ছে।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ