ক্লার্কের বিরুদ্ধে ছাত্রীদের ব্যাড টাচের অভিযোগে তীব্র বিক্ষোভ, উত্তেজনা চরমে

Share:

নিজস্ব প্রতিনিধি,কালনা: স্কুলে ক্লার্কের বিরুদ্ধে ছাত্রীদের ব্যাড টাচের অভিযোগে তীব্র বিক্ষোভ, উত্তেজনা চরমে।পূর্ব বর্ধমান জেলার কালনা এক নম্বর ব্লকের বাঘনাপাড়া(Baghnapara) সি কে ডি উচ্চ বালিকা বিদ্যালয়ে এক ক্লার্কের বিরুদ্ধে ছাত্রীদের ব্যাড টাচের(Bad Touch) অভিযোগে তীব্র বিক্ষোভ সৃষ্টি হয়েছে সোমবার। অভিযোগ উঠেছে, ক্লার্ক সুকুমার দাস বিভিন্ন অজুহাতে বিভিন্ন ক্লাসের ছাত্রীদের গায়ে হাত দেওয়ার চেষ্টা করতেন।জানা গেছে, ছাত্রীদের এই অভিযোগ প্রায় ১৫ দিন আগে স্কুলের প্রধান শিক্ষিকা মিতা পালকে জানানো হলেও, তিনি বিষয়টি চেপে যাওয়ার পরামর্শ দেন।

এই ঘটনা জানাজানি হওয়ার পর থেকেই স্কুল খোলার পর থেকে স্কুল চত্বরে দফায় দফায় বিক্ষোভ শুরু হয়।এদিন হাতে লেখা পোস্টার(Poster) সহ ছাত্রীরা বিক্ষোভ দেখায়।এদিন স্কুল খোলার পরেই বিক্ষোভ আরও তীব্র রূপ নেয়। শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রীরা একজোট হয়ে প্রধান শিক্ষিকাকে ঘিরে বিক্ষোভ দেখান। সহকারী শিক্ষিকাদের অভিযোগ, প্রধান শিক্ষিকা মিতা পাল একাই সমস্ত সিদ্ধান্ত নেন এবং এই গুরুতর বিষয়টি কন্যাশ্রীর নোডাল টিচারকেও জানানো হয়নি।

যদিও মিতা পাল অভিযোগ অস্বীকার করে দাবি করেছেন, সহকারী শিক্ষিকারাই চক্রান্ত করে এই ঘটনার সূত্রপাত করেছেন। তিনি জানান, বিষয়টি নিয়ে পুলিশকে জানানো হবে এবং অভিভাবকদের সাথে বৈঠক করা হবে। ইতিমধ্যেই পুলিশ এবং বিডিও(BDO) অফিসের প্রতিনিধির উপস্থিতিতে অভিভাবকদের সাথে বৈঠক হয় দীর্ঘক্ষণ।এই ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়েছে। আলোচনার মাধ্যমে সমাধানের রাস্তা খোঁজা হচ্ছে। এদিন স্কুলের স্বাভাবিক পঠন পাঠন ব্যাহত হয়।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ