মালদায় মেধাবী ছাত্রীর রহস্য মৃত্যু, শিলিগুড়িতে কলেজ ছাত্রের ঝুলন্ত দেহ উদ্ধার

Share:

নিজস্ব প্রতিনিধি মালদা ও শিলিগুড়ি: দশম শ্রেণির এক মেধাবী ছাত্রীর রহস্যমৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য মালদা এলাকায়। পুরনো মালদা পুরসভার(Malda Municipality) ১৮ নম্বর ওয়ার্ডের মঙ্গলবাড়ি মহানন্দা কলোনি এলাকায় এক ছাত্রীর মৃতদেহ উদ্ধার হয়। রবিবার সন্ধ্যায় বাড়ির রান্নাঘর থেকে ওই ছাত্রীর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তড়িঘড়ি তাকে মালদা মেডিক্যালে(Malda Medical) নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। জানা গিয়েছে, ওই ছাত্রীকে বাড়ির কাজ করতে বলেছিলেন তার মা। আর তা নিয়ে কিছুটা অভিমানও দেখিয়েছিল ওই ছাত্রী। পুলিশের প্রাথমিক অনুমান, আত্মঘাতী হয়েছে সে। তবে ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই এই নিয়ে নির্দিষ্ট করে কিছু বলা সম্ভব বলে জানিয়েছেন তদন্তকারীরা।

পুলিশ ওই ছাত্রীর মায়ের বয়ান রেকর্ড করেছে। পাড়া-প্রতিবেশীদের বয়ান ও রেকর্ড করা হয়েছে। অন্যদিকে,শিলিগুড়িতে কলেজ(Siliguri College) ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার, ব্যাপক চাঞ্চল্য।সোমবার শহর শিলিগুড়ির কলেজ পাড়া থেকে এক কলেজ ছাত্রের ঝুলন্ত মৃতদেহ উদ্ধার। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়াল। মৃত ছাত্রের নাম বিশাল সরকার। সে হুগলির ব্যান্ডেলের বাসিন্দা। ওই ছাত্র শিলিগুড়ির‌ এক বেসরকারি কলেজে পড়াশোনা করছিল। শিলিগুড়ির কলেজ পাড়ায় একটি ফ্ল্যাটে ভাড়া থাকতো। জানা গিয়েছে এদিন বাড়ির মালিক ফুল তুলতে গিয়েছিলেন তখনই তিনি পচা গন্ধ পান।‌ এরপরেই তিনি যখন কিসের গন্ধ খোঁজ করতে যান। তখন ওই ছাত্রকে অনেকবার ডাকা হয়।

এরপর ডাকাডাকি করলেও কোন সাড়াশব্দ না মেলায় সন্দেহ হয় বাড়ির মালিকের। এরপরেই খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পুলিশ। এরপর পুলিশ পৌঁছে দরজা ভেঙ্গে ভিতরে দেখতে পান ঝুলন্ত মৃতদেহ। এই দেখে পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে (North Bengal Medical Hospital)নিয়ে যায়। তবে কি কারণে আত্মহত্যা তা এখনো পর্যন্ত জানা যায়নি। যদিও গোটা ঘটনার তদন্ত নেমেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার(Siliguri P.S.) পুলিশ।

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

কারেন্ট অ্যাফেয়ার্স-২০২৬

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটাতে শেষ ইলিশ ধরার মরশুম, আর পাতে পড়বে না রুপোলি শস্য

ক্ষমতা যেতেই ‘দিদি বদল,’ মমতা নয় অরূপ-মদনদের ফোঁটা দিলেন চন্দ্রিমা

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

আশঙ্কাজনক অবস্থা ইমরান খানের? গোপনে চিকিৎসার পর ফেরানো হল জেলে

জীবনের নতুন ইনিংস শুরু, দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গে বাগদান সারলেন অর্শদীপ সিং

নীরব ঘাতক ডায়াবেটিস ও হৃদরোগ, সুস্থ থাকতে মেনে চলুন এই উপায়

ধর্মের বিভেদ ভুলে অন্যরকম ভাইফোঁটা, বোনেদের স্বনির্ভর করতে দেওয়া হল প্রয়োজনীয় উপহার