৪ শতাংশ মহার্ঘ ভাতা নিয়ে বিজ্ঞপ্তি জারি নবান্নের,কবে থেকে মিলবে?

Share:

নিজস্ব প্রতিনিধি : সরকারি কর্মীদের জন্য সুখবর।আর বেশি দেরি নেই! আগামী মাস থেকে রাজ্য সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা(ডিয়ারনেস অ্যালোওয়েন্স বা ডিএ)বাড়তে চলেছে। চার শতাংশ মহার্ঘ ভাতা বাড়ল রাজ্য সরকারি কর্মীদের! পয়লা এপ্রিল ২০২৫ থেকে এই বর্ধিত ডিএ কার্যকর হবে। রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মী ও পেনশনভোগী এই সুবিধা পাবেন।স্বস্তিতে সরকারি কর্মীরা।

কেন্দ্রের কর্মীদের সঙ্গে রাজ্যের কর্মীদের ডিএ-এর ফারাক কমে দাঁড়াল ৩৫ শতাংশে।রাজ্যের এই সিদ্ধান্তে উপকৃত হবেন, সরকারি সাহায্য প্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলির শিক্ষক-সহশিক্ষক কর্মী, পুরসভা, পঞ্চায়েতের কর্মী এবং পেনশন প্রাপক-সহ রাজ্যের সব সরকারি কর্মী। অর্থাৎ নয়া অর্থবর্ষের পয়লা দিন (১ এপ্রিল)থেকে রাজ্যের কর্মীরা ৩৩ শতাংশ ডিএ পাবেন।

কয়েকদিন আগেই মহার্ঘ ভাতা বাড়ার কথা ঘোষণা করেছিল রাজ্য সরকার। মঙ্গলবার ২০২৫-২৬ অর্থবর্ষের বাজেটে ৪ শতাংশ মহার্ঘ ভাতা বৃদ্ধির কথা ঘোষণা করল রাজ্য সরকার। ৪ শতাংশ ডি এ বর্ধিত করায় খুশি কর্মীরা। গত বছর বাজেটের পর আর ডিএ বৃদ্ধির পথে হাঁটেনি নবান্ন। এক বছর পর এই ঘোষণা করল রাজ্য সরকার।

এই ৪ শতাংশ ডিএ বৃদ্ধির পর কেন্দ্র ও রাজ্যের ডিএ-এর মধ্যে ফারাক ৩৫ শতাংশ। বাজেটে অর্থমন্ত্রী ডিএ বৃদ্ধির কথা ঘোষণার পরই মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, ৩৫ শতাংশের ফারাকও ধীরে ধীরে কমে আসবে।মুখ্যমন্ত্রী সাফ জানিয়েছিলেন, ‘সবটাই ক্লিয়ার করব আমরা। ফেজ বাই ফেজ হবে। কোনও কিছু তো এক দিনে করা সম্ভব নয়।’ 

ধনতেরাসে তৈরি হচ্ছে মালব্য রাজযোগ, ৪ রাশির বদলাতে পারে ভাগ্য!

বাজার থেকে শীতের সবজি কিনছেন? রান্নার আগে মানুন এই নিয়ম!

কলকাতা-সহ ৭ পুরসভার ভোটার তালিকা প্রকাশিত হচ্ছে না, জানাল নির্বাচন কমিশন

দীপাবলির আগে করুন এই ২টি কাজ! সংসারে বাড়বে সুখ-সমৃদ্ধি

SRFTI-তে ঝুলল তালা, অশান্তির অভিযোগে আপাতত বন্ধ পঠন-পাঠন

প্রযুক্তির দুনিয়ায় চমক! ১১,০০০mAh ব্যাটারিসহ আসছে Redmi Turbo 6

SBI-তে ৭৭টি শূন্যপদে নিয়োগ, ২৫ নভেম্বর পর্যন্ত চলবে আবেদন

ছাগল নাকি গেছো ভূত! গাছের মগডালে দিব্যি চলে ভোজ, জানেন কোথায়?

দূষণের জেরে দিল্লি থেকে সরল ভারত বনাম শ্রীলঙ্কার ওয়ান-ডে ম্যাচ

‘তোলাবাজির অভিযোগ জানালেই ১৫ মিনিটে গ্রেফতার,’ শিল্পপতিদের আশ্বাস মুখ্যমন্ত্রীর

আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানালেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো

TATA-র বদলে সিঙ্গুরে অশোক লেল্যান্ডের গাড়ি শিল্প! ইঙ্গিত শুভেন্দুর

জোড়াফুল প্রতীক দ্বন্দ্বের মাঝেই ট্রাকভর্তি নথি নিয়ে কমিশনের দরবারে ঋতব্রতরা

নিলামের আগে ৬ কোটিতে ইংল্যান্ডের অলরাউন্ডারকে হায়দরাবাদ থেকে কিনল চেন্নাই