থানায় অভিযোগ করতে গিয়ে সাব ইন্সপেক্টরের হাতে আক্রান্ত খড়গপুর আইআইটির প্রাক্তন পড়ুয়া

Share:

নিজস্ব প্রতিনিধি, ডোমকল: ব্যাংকের পাসবুক হারানোর অভিযোগ জানাতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত আইআইটি’র প্রাক্তন ছাত্র। আইআইটি খড়গপুর ও আইআইটি ভুবনেশ্বর-এর প্রাক্তন ছাত্র, গবেষক ডক্টর ইমন কল্যাণ পুলিশের হাতে নিগৃহীত হন বলে অভিযোগ উঠেছে মুর্শিদাবাদে(Murshidabad)। অভিযোগ, ব্যাংকের পাসবুক হারিয়ে যাওয়ায় সাধারণ অভিযোগ জানাতে গিয়ে তিনি পুলিশের দুর্ব্যবহারের শিকার হন। ঘটনাটি ঘটে ডোমকল থানায়। ইমন কল্যাণ অভিযোগ জানাতে থানায় গেলে সেখানে কর্তব্যরত পুলিশ সাব ইন্সপেক্টর উজ্জ্বল বিশ্বাস তাকে অপমান করেন এবং দুর্ব্যবহার করেন বলে অভিযোগ। এমনকি শারীরিকভাবে হেনস্থার অভিযোগও উঠেছে ওই পুলিশের বিরুদ্ধে।

ঘটনার পর, ক্ষুব্ধ ইমন কল্যাণ(Iman Kalyan) লিখিত অভিযোগ জমা দিয়েছেন জেলার পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক, এবং ডোমকল থানার আইসি-র কাছে। তাঁর দাবি, থানায় একজন সাধারণ নাগরিকের সঙ্গে পুলিশের এমন আচরণ নিন্দনীয় এবং এর কঠোর ব্যবস্থা নেওয়া উচিত। কিন্তু কেন এই ধরনের ঘটনা ঘটলো সে ব্যাপারে এখনো বিষয়টি পরিষ্কার নয়। ইতিমধ্যে জেলার পুলিশ সুপার ,মহকুমা পুলিশ আধিকারিক এবং ডোমকল থানার(Domkal P.S.) আইসির কাছে লিখিত অভিযোগ জমা পরার পর পুলিশি পর্যায়ে তদন্ত শুরু হয়েছে। অভিযোগকারী ওই পুলিশ আধিকারিক এর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করার দাবী জানিয়েছে ন। ডোমকলের এসডিপিও(SDPO) শুভম বাজাজ জানিয়েছেন, এই অভিযোগ পাওয়ার পর চারজন পুলিশ অফিসারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

অতি দ্রুত তদন্ত রিপোর্ট জেলার পুলিশ সুপারের কাছে জমা দেওয়া হবে। এরপর পুলিশ সুপার প্রয়োজনীয় পদক্ষেপ পরবর্তী গ্রহণ করবেন। একজন গবেষকের সঙ্গে এ ধরনের ঘটনা কেন ঘটানো হলো এবং তার শরীরে কেন আঘাত করা হলো বিভিন্ন জায়গায় তা তদন্ত করে দেখছে পুলিশ। ওই গবেষকের হাতে পায়ে বুকে পিঠের বিভিন্ন জায়গায় এখনো আঘাতের দরুন রক্ত জমাট বেঁধে রয়েছে। সাধারণ একটি পাসবই হারিয়ে যাওয়ার অভিযোগ দায়ের করতে গিয়ে পুলিশের এ হেনো আচরণ কখনোই কাম্য নয় বলে মনে করছেন মানবাধিকার কর্মীরা। সকলেই এই ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের