দেখতে থাকুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

কলকাতায় চলতি সপ্তাহে ৩৫ ডিগ্রির ঘরে পৌঁছবে সর্বোচ্চ তাপমাত্রা, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস

নিজস্ব প্রতিনিধি: কলকাতায় চলতি সপ্তাহে ৩৫ ডিগ্রি সেলসিয়াস পৌঁছতে পারে সর্বোচ্চ তাপমাত্রা। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে পশ্চিম বর্ধমান,পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম সহ একাধিক জেলায় ৩৮ ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে। বুধবার থেকেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে দক্ষিণবঙ্গে। এমনটাই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দফতর(Alipur Weather Office)। তবে এর মাঝে উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। গত বছর সেভাবে বঙ্গে শীত পড়েনি। গঙ্গাসাগরের সময় সাময়িক নিম্নমুখী হয় তাপমাত্রা। কিন্তু শীতের কামোর সেইভাবে অনুভব করেনি বঙ্গবাসী। বসন্ত কেটেছে হালকা শীতের আমেজে। চৈত্র মাস পরতেই শুরু হয়েছে ঝড়-বৃষ্টি।

কিন্তু আলিপুর আবহাওয়া দফতর মনে করছে বুধবার সকাল থেকে দক্ষিণবঙ্গে মাত্রা ঊর্ধ্বমুখী হতে শুরু করবে। মার্চ মাস শেষ হওয়ার শেষ সপ্তাহে আর তাপমাত্রা নিম্নমুখী থাকবে না। এপ্রিল মাসেই যথেষ্ট গরম অনুভব হবে কলকাতা(Kolkata) সহ দক্ষিণবঙ্গে। কলকাতায় বর্তমানে রাতের তাপমাত্রা ২১.১ ডিগ্রি থাকলেও চলতি সপ্তাহে তা বেড়ে হবে ২৩.৭ ডিগ্রি। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪ ডিগ্রির ঘরে পৌঁছে যায় দুপুর বেলা। বাতাসে জলীয় বাষ্পুর পরিমাণ ছিল ৪৫ থেকে ৯৩ শতাংশ। এই পরিস্থিতিতে আগামী কয়েকদিন কলকাতা সহ দক্ষিণবঙ্গে(South Bengal) বৃষ্টির কোনো পূর্ব আভাস নেই। উত্তরবঙ্গে(North Bengal) বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে শুক্রবার নাগাদ দার্জিলিং ,কালিংপং ও জলপাইগুড়ি জেলাতে। মেঘলা আকাশ ও বজ্রবিদ্যুৎস্য হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে এইসব জেলাতে।

অসম দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে(Bay Of Bengal) একটি সক্রিয় ঘূর্ণবাত্ত রয়েছে। অক্ষরেখা রয়েছে বিদর্ভ এলাকা থেকে কেরল পর্যন্ত বিস্তৃত। তাই বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে সিকিম ও উড়িষ্যাতেও। তবে আপাতত গোটা দেশের কোথাও তাপপ্রবাহের সতর্কতা না থাকলেও গরম ও অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হবে গুজরাটে। আর দক্ষিণবঙ্গে চলতি সপ্তাহে তাপপ্রবাহ ঊর্ধ্বমুখী হতে শুরু করবে। এপ্রিলে কলকাতা সহ বঙ্গের মাটিতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রির ঘর পার হয়ে যেতে পারে। নতুন বাংলা বছর ১লা বৈশাখ আসার আগে বঙ্গ দহনে পুড়তে পারে বলে মনে করছে আলিপুর আবহাওয়া দফতর।

Published by:

Share Link:

More Releted News:

বিজেপিকে রুখতে মমতার পাশে কেজরিওয়াল, তৃণমূলের প্রার্থীদের হয়ে প্রচারে আসছেন আপ সুপ্রিমো

নৈহাটিতে তৃণমূলপন্থী ক্লাবে বসে ভোটার স্লিপ বিলি! BLO-কে হাতে নাতে ধরল বিজেপি

যাদবপুরে নাবালিকাকে দেড় বছর ধরে আটকে রেখে যৌন নিগ্রহ, ধৃত যুবক

‘২৫০ আসন পাবে তৃণমূল,’ প্রথম দফার ভোটের পরেই ভবিষ্যদ্বাণী ইউসুফ পাঠানের

পাঁশকুড়ায় ইভিএম বদলে দেওয়ার অভিযোগ বিজেপি প্রার্থীর, চাঞ্চল্য

ময়নায় ইভিএম মেশিন বুথ থেকে নিয়ে যাওয়ার সময় বিজেপির হামলা, ১০ জন তৃণমূল এজেন্ট আহত

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ