বেলেঘাটায় বরফ কলের কাছে ভয়ংকর আগুন, ঘটনাস্থলে দমকলের ৫টি ইঞ্জিন

Share:

নিজস্ব প্রতিনিধি: পূর্ব কলকাতার বেলেঘাটার বিক্রয় কর দফতরের অফিসের কাছে ভয়ংকর আগুন। বেলেঘাটা মেন রোডের উপর বরফ কলের কাছে একের পর এক দোকান ও আবাসনের বেশ কিছু ঘরে আগুন লেগে যায়। গ্যাস সিলিন্ডার(Gas Cylindar) বিস্ফোরণে আগুন আরও ভয়ঙ্কর রূপ নেয়। ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট থেকে এই আগুন লাগতে পারে বলে অনুমান।দমকলের(Fire Brigade) পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে গিয়ে আগুন আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছে। ঘিঞ্জি এলাকায় আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে। বেলেঘাটা মেন রোডে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।

এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। মানুষজন আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়েছে।স্থানীয় মানুষের দাবি একটি দরমা তৈরীর কারখানাতে প্রথম আগুন লাগে। সেখান থেকে আগুন ছড়িয়ে পড়ে। বুধবার দুপুরে বেলেঘাটার সেল ট্যাক্স অফিসের কাছে প্রথম আগুন লাগে। কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে নাকি গ্যাস সিলিন্ডার ফেটে এই আগুন লেগেছে তা জানতে তদন্ত করছে দমকল বিভাগ ও পুলিশ। কোন হতাহতের খবর নেই। দীর্ঘক্ষণের চেষ্টায় ধীরে ধীরে আগুন আয়ত্তে আনে দমকল বিভাগ। তবে দরমা তৈরীর কারখানা সহ একাধিক দোকান পুরোপুরি পুড়ে যায়।

অন্যদিকে, বুধবার ভর সন্ধ্যায় নদিয়া জেলার শান্তিপুর পোস্ট অফিসে(Santipur Post Office) অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য। জানা যায়, বুধবার সন্ধে নাগাদ নদিয়ার শান্তিপুর কাশ্যপ পাড়া এলাকার শান্তিপুর এর প্রধান পোস্ট অফিসে ভেতর থেকে হঠাৎই ধোঁয়া বেরোতে দেখে এলাকাবাসীরা। তৎক্ষণাৎ আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।এরপর তড়িঘড়ি খবর দেওয়া হয় শান্তিপুর অগ্নি নির্বাপন কেন্দ্রে। পরবর্তীতে অগ্নি নির্বাপন কেন্দ্রের আধিকারিকরা এসে পোস্ট অফিসে কর্মরত কেয়ারটেকার এর সহযোগিতায় পোস্ট অফিস খুলে ভেতরে ঢুকে দেখতে পান,সমস্ত পোস্ট অফিস ধোঁয়ায় ভরে গেছে।

এরপর খোঁজ চালানোর পর দেখা যায় একটি ফ্যান যেটি পোস্ট অফিসে ছিল, তাতে আগুন ধরে নিচে পড়ে রয়েছে। যদিও সমগ্র পোস্ট অফিসের কম্পিউটার গুলি সচল অবস্থাতেই ছিল। তবে দমকল এর প্রাথমিক অনুমান ওই ফ্যানের তারে শর্ট-সার্কিট হওয়ার কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।তবে পোস্ট অফিসের কোন নথিপত্র এবং সরকারি জিনিসপত্র কিছুই নষ্ট হয়নি। যদিও তৎপরতার সঙ্গে দমকল আসার পরেই এই অগ্নিকাণ্ডের ভয়াবহতা বৃদ্ধি পায়নি বলেই মনে করা হচ্ছে।যদিও একটি সরকারি প্রতিষ্ঠানে সকল সময় কম্পিউটার গুলি কেন খুলে রাখা হয়েছে সেটা নিয়েও উঠছে প্রশ্ন।

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের