Loading live market data...
Loading active stocks...
Connecting...

সঙ্ঘাতের পথ ছাড়লেন রাজ্যপাল,বাজেট অধিবেশনে পাশ হওয়া তিন বিলে ছাড় বোসের

Share:

নিজস্ব প্রতিনিধি : সদ্যই সমাপ্ত হয়েছে বাজেট অধিবেশন। সেখানে ৫ টি বিল পাস হয়েছিল। এর মধ্যে ৩ টি বিল ছাড়ের অনুমোদন দিলেন রাজ্যপাল।বাকি দুটি বিল আটকে দিয়েছেন তিনি।এর আগে যে দু’টি অর্থ বিল পাশ করা হয়েছিল, একটি হল, ওয়েস্ট বেঙ্গল ফিনান্স বিল ২০২৫ এবং অন্যটি ‘রিপিল’ বিল। সেই বিলগুলিতে অনুমোদন দেননি রাজ্যপাল।এই নিয়ে তুমুল আলোচনা শুরু হয়েছে রাজ্য রাজনীতির অন্দরে।সকলের মনে এক প্রশ্ন তবে কী রাজ্য বনাম রাজ্যপাল সঙ্ঘাত বন্ধ হল?

বৃহস্পতিবার(২৭ মার্চ)সকালে রাজভবন থেকে প্রকাশিত এক লিখিত বিবৃতিতে জানানো হয়েছে, বাজেট অধিবেশনে পাশ হওয়া তিনটি বিলে অনুমোদন দিয়েছেন রাজ্যপাল। যে বিলগুলিতে তিনি অনুমোদন দিয়েছেন তার নামও উল্লেখ করা হয়েছে রাজভবনের তরফে।

যে বিলগুলি রাজভবনের তরফে অনুমোদন দেওয়া হয়েছে তা হল ‘ওয়েস্ট বেঙ্গল ফিসক্যাল রেসপন্সিবিলিটি অ্যান্ড বাজেট ম্যানেজমেন্ট (সংশোধনী)বিল ২০২৫’, ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্রোপ্রিয়েশন বিল ২০২৫(প্রথম) ও ওয়েস্ট বেঙ্গল অ্যাপ্রোপ্রিয়েশন বিল ২০২৫ (দ্বিতীয়)।

বাকি দুটি বিলের ছাড়পত্র না দেওয়া নিয়ে রাজভবনের তরফে বলা হয়, যে কোনও বিল বিধানসভা থেকে পাশ হয়ে রাজভবনে এলে সেই প্রসঙ্গে তদন্ত করা হয়। এক্ষেত্রেও বিলগুলি নিয়ে রাজ্যপালের মনে যে যে প্রশ্ন ছিল সেই বিষয়ে সংশ্লিষ্ট দফতরের কাছে জানতে চাওয়া হয়েছিল। সেই বিষয়গুলি নিয়ে যথাযথ উত্তর পাওয়ার পরেই ওই তিনটি বিলে অনুমোদন দেন তিনি। বাকি দু’টি বিলের ক্ষেত্রে এখনও স্পষ্ট কোনও জবাব মেলে নি। তাই বিল দুটি আটকে দেওয়া হয়েছে।

তৃণমূল-বিজেপি সংঘর্ষে উত্তপ্ত ন্যাজাট, গুলিবিদ্ধ পুলিশ ও কনস্টেবল

রাজ্যে পালাবদলের জেরে মুখ্যমন্ত্রীর মুখ‍্য উপদেষ্টার পদ থেকে ইস্তফা আলাপন-হরিকৃষ্ণ দ্বিবেদীর

স্যামসনের ঝোড়ো ইনিংসে কুপোকাত অক্ষররা, দিল্লিকে আট উইকেটে হারাল সিএসকে

‘পদত্যাগ না করলে, বরখাস্ত করুন মমতাকে’, কড়া ভাষায় আক্রমণ হিমন্ত বিশ্বশর্মার

অভিষেকের বাড়ির সামনে দিয়ে মোটরসাইকেলে চড়ে ‘চোর চোর’, ‘জয় শ্রী রাম’ স্লোগান, হতবাক পুলিশ

‘বেনোজল আটকাতে এখন বিজেপিতে যোগদান বন্ধ,’ স্পষ্টভাবে জানালেন শমীক

রিগিং করে দখল নেওয়ার অভিযোগে পঞ্চায়েত অফিসে তালা ঝোলালেন বিজেপি কর্মীরা

আঁটোসাঁটো বোলিংয়ে দিল্লিকে ১৫৫ রানে বেঁধে রাখল চেন্নাই সুপার কিংস

বাংলায় ঐতিহাসিক জয়ের জন্য মোদিকে অভিনন্দন ট্রাম্পের

মমতার নিরাপত্তা হ্রাস করল কলকাতা পুলিশ, বাড়ির সামনে থেকে সরানো হল গার্ডরেল

হরমুজ প্রণালিতে জাহাজের উপর মার্কিন হামলায় নিহত ৫, আমিরশাহিতে ড্রোন হামলা ইরানের

তামিলনাড়ুতে চূড়ান্ত নাটক, কংগ্রেসের সমর্থনে মুখ্যমন্ত্রী হচ্ছেন ‘থলপতি’ বিজয়

ভোটের ফলাফল প্রকাশ হতেই জগদ্দলে চলল বুলডোজার

করিমপুরে তৃণমূলের পার্টি অফিস ‘দখল’ কংগ্রেসের