চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ব্রাত্যই রয়ে গেলেন উল্লাসকর-বারীনরা, সেলুলার জেলে বসবে না বাঙালি বিপ্লবীদের মূর্তি

নিজস্ব প্রতিনিধি: স্বাধীনতা সংগ্রামের সময় সেলুলার জেল ছিল কুখ্যাত কারাগার। ব্রিটিশের চোখে যারা চরম রাজনৈতিক অপরাধী সেই সব বীর বিপ্লবীদেরই স্থান হত এই জেলে। পরবর্তী সময়ে আন্দামান ভ্রমণের অন্যতম প্রধান দ্রষ্টব্য হয়ে ওঠে সেলুলার জেল। সম্প্রতি রাজ্যসভায় উঠে এসেছিল আন্দামানের এই কুখ্যাত কারাগারের নাম। সেখানেই ঘোষণা হয়ে আন্দামান সেলুলার জেল এখনও জাতীয় সৌধ নয়। তাই সেখানে বাঙালি বিপ্লবীদের মূর্তি বসানো যাবে না।

স্বাধীনতার ইতিহাসে সেলুলার জেলের ভূমিকা অনস্বীকার্য। একসময় সেলুলার জেল পরিচিত ছিল কালাপানি হিসাবে।এখানে যারা বন্দি হয়ে আসতেন তাঁদের সঙ্গে পশুর মতো আচরণ করা হত। ব্রিটিশ লেখকদের রেখে যাওয়া তথ্য অনুযায়ী আন্দামানের সেলুলার জেলে সবচেয়ে নৃশংস অত্যাচারের শিকার হয়েছিলেন বিপ্লবী উল্লাস কর দত্ত।

১৯০৮ সালে  আলিপুর বোমা মামলায় গ্রেফতার করা হয় তাঁকে। সেলুলার জেলে থাকাকালীন সময়ে সর্ষে পেষার ঘানিতে কাজ করা, প্রচণ্ড রোদে মাটি কেটে ইট বানানো, গাছ কেটে লকড়ি বানানোসহ আরও অনেক কাজ তাঁকে করতে হত। উল্লাসকর দত্তের উপর চলত নানাধরনের নির্যাতন। চলত দু’হাত ওপরের দিকে তুলে দেওয়ালে বেঁধে দাঁড় করিয়ে রাখার মতো জঘন্য অত্যাচার।

কুখ্যাত সেলুলার জেল ভেঙে পালাতে সক্ষম হয়েছিলেন একমাত্র বাঙালি বিপ্লবী বারীন চন্দ্র ঘোষ। তিনি ছিলেন বিপ্লবী অরবিন্দ ঘোষের ভাই। আলিপুর বোমা মামলা টো বটেই, বারীন চন্দ্র বুড়িবালামের যুদ্ধেও অংশ নিয়েছিলেন তিনি। উল্লাস কর দত্ত, বারীন চন্দ্র ঘোষের মতো বাঙালি বিপ্লবীদের কাহিনী সেলুলার জেলের সর্বত্র ছড়িয়ে রয়েছে। সদ্য কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রক জানিয়ে দিয়েছে তাঁদের মূর্তি জেলে বসবে না।

গত ১৩ ফেব্রুয়ারি প্রথম সংসদে তৃণমূল সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছিলেন, আন্দামান সেলুলার জেলে অবিভক্ত বাংলার কত জন বিপ্লবী ছিলেন?  উত্তরে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের তরফে জানানো হয়েছে, মোট ৫৮৫ জন বিপ্লবী বন্দির মধ্যে ৩৯৮ জন ছিলেন অবিভক্ত বাংলার। এরপর গত  ১৩ মার্চ ঋতব্রত আবার প্রশ্ন করেন, আন্দামান সেলুলার জেল ন্যাশনাল জাতীয় সৌধ হিসেবে গণ্য হয় কিনা? উত্তরে মন্ত্রকের তরফে জানানো হয়েছে, আন্দামান সেলুলার জেল এখনও ন্যাশনাল মনুমেন্টস নয়। এখনও আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার তত্ত্বাবধানে নেই এই ঐতিহাসিক জেল।

এরপর ২৭ মার্চ ঋতব্রত আবার জানতে চান, আন্দামানের সেলুলার জেলে স্বাধীনতা যুদ্ধের দুই বাঙালি বিপ্লবী উল্লাস কর দত্ত এবং বারীন ঘোষের আবক্ষ মূর্তি বসানোর কোনও পরিকল্পনা কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের আছে কিনা ? জবাবে মন্ত্রকের তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে, এ ধরনের কোনও পরিকল্পনা সরকারের নেই।

যে জেলে জেল বন্দি বিপ্লবীদের মধ্যে অধিকাংশই ছিলেন বাঙালি সেই জেল কীভাবে জাতীয় সৌধ হয় না! ঋতব্রত দাবি করেছেন এইভাবেই বাঙালিকে সবদিক থেকে বঞ্চিত করা হচ্ছে।

Published by:

Share Link:

More Releted News:

দ্বৈত নাগরিকত্ব নিয়ে রাহুল গান্ধির বিরুদ্ধে মামলার নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

সুরাটে উদ্ধার ২০০০ কেজি ‘ভেজাল ঘি’, গ্রেফতার ২ ব্যবসায়ী

সান ফ্রান্সিসকোতে বিপাকে এয়ার ইন্ডিয়ার পাইলট, ব্যাগ থেকে যা উদ্ধার হল….

চার বছরের মেয়েকে খুনের পর আত্মহত্যার চেষ্টা মায়ের, নেপথ্যে পরকীয়া?

মিরাটে ২৮ কুইন্ট্যাল ভেজাল পনির উদ্ধার, গ্রেফতার দুই ভাই

‘ভালবাসি বলে প্রিয় অভিনেতার হাতে দেশের দায়িত্ব তুলে দিতে পারি না’, বিজয়কে কটাক্ষ প্রকাশ রাজের

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ