গড়বেতায় ৪ বছরের শিশুকে বলি দেওয়ার চেষ্টা, গ্রেফতার অভিযুক্ত তান্ত্রিক

Share:

নিজস্ব প্রতিনিধি ,গড়বেতা:ফের কুসংস্কারে ছায়া ধরা পরল পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতায়। শনিবার অমাবস্যা তিথিতে চার বছরের শিশুকে চৈত্র মাসের শেষ শনিবারে বলি দেওয়ার চেষ্টা। ধরা পড়লেন তান্ত্রিক। ধৃতের নাম রঞ্জিত রুইদাস(Ranjit Rui Das)। তন্ত্র সাধনার নামে ধৃত তান্ত্রিক এই কাণ্ড ঘটাতে যাচ্ছিল বলে পুলিশের দাবি। ধৃত রঞ্জিত তার বয়স প্রায় ৪০। একটি কাঠের ডিপোতে সে কাজ করেন। ইদানিং চন্দ্রকোনা রোড এর এই বাসিন্দা এক তান্ত্রিকের কাছে তন্ত্রবিদ্যা শিখছিলেন। উদ্ধার হওয়া শিশুর বাবা জানান বেশ কিছুদিন থেকেই তার রঞ্জিতকে সন্দেহ হচ্ছিল। যে শিশুটিকে রঞ্জিত অপহরণ করে তার বাড়িতে নিয়ে গিয়েছিল সেই শিশুটি কানে শোনা ও কথা বলায় কিছুটা সমস্যা রয়েছে। তাকে ঐ রঞ্জিতের বাড়ি থেকে সিঁদুর মাখা অবস্থায় উদ্ধার করেন গ্রামবাসীরা। গ্রামবাসীদের সূত্রে জানা গিয়েছে শনিবার দুপুরে খাওয়া-দাওয়া করানোর পর শিশুটিকে বাড়ির ভেতরে শুয়ে রেখেছিলেন তার মা।

কিছুক্ষণ পর তিনি দেখতে পান ছেলে বাড়ির ভেতরে আর নেই। শুরু হয় খোঁজাখুঁজি। খুঁজে না পেয়ে মা আর্তনাদ করলে পাড়া-প্রতিবেশীরা ছুটে আসে। গোটা গ্রামে খোঁজাখুঁজি শুরু হয়ে যায়। শিশুটি যেহেতু কানে শুনতে পায় না তাই প্রতিবেশীরাও তাকে খুঁজতে উদ্বিগ্ন হয়ে পড়ে। এরপর এক প্রতিবেশী দেখতে পান শনিবার বিকেল চারটে নাগাদ রঞ্জিতের বাড়িতে বন্ধ ঘরের জানালাতে সিঁদুর মাখা অবস্থায় ওই শিশুটি বসে রয়েছে। সে চিৎকার করলে সকল গ্রামবাসীরা জড় হয়ে রঞ্জিতের বাড়ি থেকে দরজা খুলে বাচ্চাটিকে উদ্ধার করে। এদিকে বেগতিক পরিস্থিতি বুঝে রঞ্জিত পালিয়ে যায়। কিন্তু তাকে গ্রামবাসীরা পরে ধরে আনে।পুলিশে খবর দিলে চন্দ্রকোনা রোড ফাঁড়ি পুলিশ এসে রঞ্জিত সহ তার পরিবারের পাঁচজনকে আটক করে ফাঁড়িতে নিয়ে যায়। সেখানে শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ। পুলিশের মতে এই ঘটনায় রঞ্জিত একাযুক্ত না আরো কেউ যুক্ত আছে তা তদন্ত করে দেখা হচ্ছে।

স্থানীয় বিডিও(BDO) দীপাঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, পুলিশ শিশুটিকে উদ্ধার করেছে ।অভিযুক্ত গ্রেফতার হয়েছে ।গ্রামের পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। বিশিষ্ট শিক্ষক ও জেলা পরিষদের সদস্য শান্তনু দে জানিয়েছেন, অবাক লাগে এত অত্যাধুনিক যুগেও এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা হয়। মানুষকে আরও সচেতন করতে প্রচার চালাতে হবে। স্থানীয় গ্রামবাসীদের দাবি শনিবার চৈত্র মাসের শেষ অমাবস্যা তিথিতে সন্ধ্যায় তন্ত্র সাধনার জন্য ধৃত যুবক ওই শিশুকে বলি দেওয়ার পরিকল্পনা গ্রহণ করেছিল। সে ওই শিশুটিকে বলি দিয়ে তন্ত্রসাধনায় চরম শক্তি লাভের পরিকল্পনা গ্রহণ করেছিল। পুলিশ রঞ্জিতের ঘর থেকে তন্ত্রসাধনার বেশ কিছু পুস্তক ও অন্যান্য পুজোর উপকরণ আটক করেছে। গ্রামে উত্তেজনা থাকলেও নতুন করে কোন গোলমালের ঘটনা ঘটে নি।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ