শান্তিপুরে বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে ১৩ বছরের নাবালিকাকে অপহরণ দুষ্কৃতীদের

Share:

নিজস্ব প্রতিনিধি,শান্তিপুর: বিক্রি করে দেওয়ার উদ্দেশ্যে ১৩ বছরের নাবালিকাকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে চম্পট দেয় অভিযুক্তরা। থানায় তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের । চরম দুশ্চিন্তায় পরিবার।পাচারের উদ্দেশ্যে ১৩ বছরের এক নাবালিকাকে প্রলোভন দেখিয়ে বাড়ি থেকে নিয়ে যাওয়ার অভিযোগ। নাবালিকা বাড়ি না ফেরায় চরম আতঙ্কে পরিবার। অবশেষে থানার দ্বারস্থ হয়ে তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার(Shantipur P.S.) অন্তর্গত মাতালগড় লিচুবাগান(Lichubagan) পাড়া এলাকার। লিচুবাগান এলাকার বাসিন্দা ঝন্টু দাস। তার ১৩ বছরের এক নাবালিকা মেয়ে রয়েছে। বর্তমানে সে সপ্তম শ্রেণীতে পড়ে। জানা যায়,  শনিবার দুপুর বেলা সাড়ে বারোটা নাগাদ তার এক বান্ধবীর জন্মদিনের কথা বলে বাড়ি থেকে বের হয়।

কিছুক্ষণ পরে সেই বান্ধবী ওই নাবালিকার বাড়ির যে ফোন সেই ফোনে দীর্ঘক্ষণ মেসেজ করতে থাকে। এরপরেই ওই নাবালিকার মায়ের সন্দেহ হয়। তখন তার মেয়ের বান্ধবীকে ফোন করে বলে তুই কেন এসএমএস করছিস তোর জন্মদিনের উপলক্ষে তো বাড়ি থেকে বের হয়েছে আমার মেয়ে। তখনই তার বান্ধবী বলে যে আজ তার জন্মদিন নয়। এরপরেই খোঁজাখুঁজি শুরু হয় পরিবারের তরফে। দীর্ঘক্ষণ খোঁজাখুঁজির পর সন্দেহবশত তাদের এক ধর্ম আত্মীয়র কাছে ফোন করে। কিন্তু প্রথমে তারা পুরো বিষয়টি অস্বীকার করে। এরপর থানায় এসে যখন পুরো বিষয়টি লিখিত আকারে জানানো হয়।

পরবর্তীকালে প্রশাসনের তৎপরতায় পুরো বিষয়টি স্বীকার করে নেয় তারা। তারা জানায় তাদের মেয়েকে তারা নিয়ে চলে গেছে। কিন্তু কোথায় চলে গেছে তার স্পষ্টভাবে কিছুই জানতে চায়নি। এখন অভিযুক্তরা তাদের ফোন বন্ধ রেখেছে। ওই নাবালিকার(Minor Girl) পরিবার আশঙ্কা প্রকাশ করছে তাদের মেয়েকে বিক্রি করে দেওয়ার জন্যই বাড়ি থেকে তারা প্রলোভন দেখিয়ে নিয়ে চলে গেছে। তারা চাইছে প্রশাসন অতি দ্রুত তদন্ত করে যাতে সুস্থ অবস্থায় তাদের মেয়েকে বাড়ি ফিরিয়ে আনে। পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে আইনত শাস্তির দাবী জানাচ্ছেন তারা।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ