মগরায় সাঙ্ঘাতিক ঘটনা! ধারালো অস্ত্র দিয়ে জামাইবাবুকে কোপাল দুই শ্যালক

ঈদের দিন পাণ্ডুরায় মগরায় ঘটে গেল ভয়াবহ ঘটনা! বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে জামাইবাবুকে খুন করল দুই শ্যালক।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ ঈদের দিন পাণ্ডুরায় মগরায় ঘটে গেল ভয়াবহ ঘটনা! বাড়িতে ঢুকে ধারালো অস্ত্র দিয়ে জামাইবাবুকে খুন করল দুই শ্যালক। মৃতের নাম বিট্টু, বয়স ২৬ বছর। ঘটনাটি ঘটেছে, সোমবার রাত আটটা নাগাদ হুগলির মগরা থানার অন্তর্গত সপ্তগ্রাম পঞ্চায়েতের চুরি মহল্লা এলাকায়। স্বাভাবিকভাবেই এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে উল্লেখিত পাড়ায়। গতকাল ঈদের আনন্দ নিমেষেই বিষাদে পরিণত হয়। পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সোমবার রাতে স্ত্রী সোনালী মণ্ডল ও মা চন্দা বিবির সঙ্গে ঘরেই ছিলেন বিট্টু। তিনি পেশায় জোগালু খাটেন রাজমিস্ত্রিদের সঙ্গে। গতকাল ছিল ঈদ, ইসলাম ধর্মাবলম্বীদের মহোৎসব। সুতরাং বিট্টুদের পরিবারে ছিল খুশির রব।

গোটা পাড়া আলোয় আলোয় সেজে উঠেছিল। ঈদের জন্যে বাড়িতেই ছিলে বিট্টু,পরিবারের সঙ্গে আনন্দে মেতে উঠেছিলেন। কিন্তু রাত হতেই বিট্টু র বাড়িতে হানা দেন তাঁর দুই শ্যালক রোহিত ও গুড্ডু মণ্ডল। পাশেই ছিল বিট্টুর শ্বশুরবাড়ি। সেখান থেকেই হন্তদন্ত হয়ে বিট্টুর বাড়িতে ঢুকে পড়ে তাঁরা। ঘরে ঢুকেই কোনও কথা না বলেই ধারালো অস্ত্র দিয়ে বিট্টুকে কোপ দিয়ে বসে তাঁর দুই শ্যালক। তাঁর ঘাড়ে এবং কোমরে এলোপাথাড়ি ছুরি ঢুকিয়ে দেয় বিট্টু। তখনই রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন বিট্টু। আর তা দেখেই রোহিত ও গুড্ডু চম্পট দেয়। জানা গিয়েছে, সেই সময় বিট্টু বাড়িতে একাই ছিলেন। তাঁর স্ত্রী এবং দাদা, মা সবাই কে বাইরে ছিলেন। পাড়ায় ঈদের আনন্দে সামিল হয়েছিলেন। সেই সুযোগেই বিট্টুকে এলোপাথাড়ি কোপ মেরে পালায় অভিযুক্তরা। এরপর স্থানীয়রা বিট্টুকে ধরে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে নিয়ে যায়, এবং চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

এখন বিট্টুর দেহ ময়নাতদন্তের জন্যে পাঠানো হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সময়ে বিট্টু গাজা খেয়ে ছিল। তাই নেশাকাতুর অবস্থায় শ্যালকদের আক্রমণের হাত থেকে নিজেকে বাঁচাতে পারেনি। তবে স্থানীয় সূত্রের খবর, শ্বশুরবাড়ির সম্পত্তি ভাগাভাগি নিয়ে প্রায়শই ঝামেলা লেগে থাকতো বিট্টু এবং তাঁর শ্যালকদের মধ্যে। তাই পুলিশের অনুমান, রাগের বশেই জামাইবাবুকে খুন করেছেন রোহিত ও গুড্ডুরা। এই মূহুর্তে তাঁদের আটক করে তাঁদের জেরা করছে পুলিশ। এবং কী কারণে জামাইবাবুকে খুন করেছে, তা জানার চেষ্টা করছে। ঘটনাস্থলে হুগলি গ্রামীণ পুলিশের কর্তারা উপস্থিত হয়ে তদন্ত করছে। 

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে