কলকাতা জাদুঘরে বোমাতঙ্ক, ই- মেলে হুমকি, চলছে তল্লাশি, বন্ধ জনসাধারণের প্রবেশ

Share:

নিজস্ব প্রতিনিধি: কলকাতা জাদুঘরে বোমা আতঙ্ক। সোমবার একটি ই – মেইল আসে ভারতীয় জাদুঘর অফিসে। মঙ্গলবার সকালে জাদুঘর খোলার পর অফিসের কর্মীরা সেই মেল দেখতে পান।সেই ভিত্তিতে মঙ্গলবার দুপুরে গোটা জাদুঘর ঘিরে ঘিরে ফেলে নিউমার্কেট থানা(Newmarket P.S.)। সকাল থেকেই তল্লাশি চলছে। জাদুঘরের ভেতরে কোন দর্শককে ঢুকতে দেওয়া হচ্ছে না। তার পাশাপাশি জাদুঘরের আশেপাশে জায়গায় তল্লাশি করছে নিউমার্কেট থানার পুলিশ। বম্ব স্কোয়াডের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত গোয়েন্দা কুকুর ও অফিসাররা গোটা জাদুঘরে বিভিন্ন ঘরে তল্লাশি চালাচ্ছে।

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও জাদুঘরের মূল ফটোকে উপস্থিত হয়েছেন।এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি ।তল্লাশি এখনো চলছে। কলকাতা জাদুঘরের(Kolkata Indian Museum) পক্ষ থেকে জানানো হয়েছে সমগ্র জাদুঘর তল্লাশি করার পর সেখানে যদি কিছু না থাকে তা নিশ্চিত হওয়ার পরেই তবেই দর্শকদের ভেতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হবে। এই তল্লাশি দরুন যতক্ষণ সময় লাগবে ততক্ষণ জাদুঘর বন্ধ থাকবে।

এদিকে ঈদ উৎসবের পরের দিন বহু মানুষ এসে কলকাতার জাদুঘরে ঢুকতে না পেরে ফিরে চলে যান। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে এর আগেও কলকাতা জাদুঘরে ই- মেইল(E- Mail) করে বোমা মেরে উড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল। কলকাতা পুলিশের উচ্চপদস্থ অফিসাররা ভারতীয় জাদুঘরের ভেতরে রয়েছেন।কোথা থেকে এই হুমকি ইমেইল এসেছে তা খতিয়ে দেখছে কলকাতা পুলিশ। ভারতীয় জাদুঘরে প্রবেশের সবকটি গেটে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের কলকাতা পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে। নিয়ে আসা হয়েছে মহিলা কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ