ঝাড়খণ্ডে ট্রেন দুর্ঘটনা, চাকরির শেষ দিনে মৃত্যু মুর্শিদাবাদের ট্রেন চালকের

Share:

নিজস্ব প্রতিনিধি, মুর্শিদাবাদ: চাকরি জীবনের শেষ দিনে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ জেলার বারহাট এলাকায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হল মুর্শিদাবাদের জিয়াগঞ্জ(Jiyaganj) শহরের বাসিন্দা এক ট্রেন ইঞ্জিন চালকের। মৃত ওই ব্যক্তির নাম গঙ্গেশ্বর মাল (৬৫)(Gangeswar Mal)। তার বাড়ি জিয়াগঞ্জের ভট্টপাড়া এলাকায়। চাকরির শেষ দিনে ঘটে যাওয়া এই মর্মান্তিক দুর্ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ইতিমধ্যে মৃত ব্যক্তির দেহ আনার জন্য ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা হয়েছেন গঙ্গেশ্বর মালের পরিবারের সদস্যরা। সূত্রের খবর, মঙ্গলবার ভোর সাড়ে তিনটে নাগাদ গোড্ডা জেলা লালমাটি এলাকা থেকে একটি কয়লা বোঝাযই ট্রেন ফরাক্কা এনটিপিসির(NTPC) উদ্দেশ্যে আসছিল।

ঝাড়খণ্ডের বারহাট এলাকায় লুপ লাইনে দাঁড়িয়ে থাকা একটি খালি মালগাড়ির ইঞ্জিনের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই মালগাড়িটির। দুটি ইঞ্জিনের সংঘর্ষে পুড়ে মৃত্যু হয় খালি ইঞ্জিনের ড্রাইভার অম্বুজ মাহাতো এবং গঙ্গেশ্বর মালের। আহত হয়েছেন কমপক্ষে ছ’জন। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে,সাহেবগঞ্জ জেলার(Sahebganj District) বারহাট থানা এলাকায় অবস্থিত ফারাক্কা-লালমাটিয়া এমজিআর রেললাইনে আবারও একটি বড় রেল দুর্ঘটনা ঘটেছে। ফারাক্কা এনটিপিসি থেকে আসা খালি পণ্যবাহী ট্রেনটি বারহাট এমটির কাছে লুপ লাইনে দাঁড়িয়ে ছিল, যখন লালমাটিয়ার দিকে যাওয়া কয়লা বোঝাই থ্রুপাস পণ্যবাহী ট্রেনটিকে মূল লাইনের পরিবর্তে লুপ লাইনে কন্ট্রোলার দ্বারা সংকেত দেওয়া হয়েছিল। এরপর দুটি পণ্যবাহী ট্রেনের সংঘর্ষ হয়। এই মর্মান্তিক দুর্ঘটনায় দুই রেলকর্মীর মৃত্যু হয়েছে।

একজনকে ঝাড়খণ্ডের বোকারো(Bokara) জেলার বাসিন্দা বলা হলেও, অন্যজনকে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বাসিন্দা। এছাড়াও, এই ঘটনায় ৬ জন রেলকর্মী আহত হয়েছেন।যাদের বারহাট কেন্দ্রে তাৎক্ষণিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য চিকিৎসকরা উচ্চতর কেন্দ্রে রেফার করেছেন। তবে, এই ঘটনাটি ভোর ৩টায় ঘটেছে বলে জানা গেছে। এদিকে, ঘটনার পর সিআইএস এফ(CISF) জওয়ানরা ঘটনাস্থলে পৌঁছেছে। সেখানে পৌঁছানোর পর, দুর্ঘটনার সাথে সম্পর্কিত প্রতিটি লিঙ্ক সংযুক্ত করে মামলার তদন্ত শুরু করেছে রেলের তদন্তকারী অফিসাররা।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ