মাস্ক ছাড়া বেরিয়ে কান ধরে ওঠবোস! চাঞ্চল্য কামারহাটিতে

কামারহাটিতে মাস্ক ছাড়া বাড়ির বাইরে বার হওয়া মানুষকে কান ধরে ওঠবস করাল পুলিশ। আর এই ঘটনার জেরেই পুলিশকে ঘিরে যেমন বিতর্ক দেখা দিয়েছে তেমনি চাঞ্চল্যও ছড়িয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: মুখ্যমন্ত্রী বার্তা দিয়েছেন আগেই, কঠোর হতে হবে পুলিশকে। সকলে যাতে কোভিডবিধি মেনে চলেন সেটা দেখার জন্য পুলিশকে উদ্যোগী হতে বলেন তিনি। তারই ফসল এবার কামারহাটিতে মাস্ক ছাড়া বাড়ির বাইরে বার হওয়া মানুষকে কান ধরে ওঠবস করাল পুলিশ। আর এই ঘটনার জেরেই পুলিশকে ঘিরে যেমন বিতর্ক দেখা দিয়েছে তেমনি চাঞ্চল্যও ছড়িয়েছে।

জানা গিয়েছে, শুক্রবার বেলার দিকে উত্তর ২৪ পরগনা জেলার কামারহাটি পুরসভার রথতলা মোড়ে অভিযানে নামে বেলঘড়িয়া থানার পুলিশ। কেননা গত কয়েক দিন ধরেই সেখানে দেখা যাচ্ছে মাস্ক ছাড়াই অনেকে ঘুরে বেড়াচ্ছেন। তাই এদিন বেলার দিকে পুলিশ সেখানে হানা দেওয়ার পাশাপাশি মাস্ক ছাড়া যারা ঘুরে বেড়াচ্ছেন তাঁদের ধরে কানধরে ওঠবস করায়। এদিন পুলিশের সঙ্গে ছিলেন কামারহাটি পুরসভার প্রশাসক গোপাল সাহা। এদিনের অভিযান নিয়ে গোপালবাবু জানান, ‘বার বার বলা সত্ত্বেও অনেকেই মাস্ক পরছেন না। মাস্ক না নিয়েই দিব্যি ঘুরে বেড়াচ্ছেন তাঁরা। এদের শিক্ষা দিতেই পুলিশকে নিয়ে এই অভিযান। কান ধরিয়ে শাস্তি দেওয়ার একটাই উদ্দেশ্য। মানুষের মধ্যে যেন সচেতনতা বাড়ে। মাস্ক না পরে যেন বাড়ি থেকে না বেরোন কেউ।’

এদিন রথতলা মোড়ে মাস্ক ছাড়া ঘুরে বেড়ানো মানুষদের পুলিশ প্রথমে আটক করে ও পরে তাঁদের সেখানেই লাইন দিয়ে দাঁড় করিয়ে কান ধরে ওঠবস করায়। আর তা দেখিয়ে পথচলতি মানুষকে সতর্কও করতে দেখা যায় পুলিশকে। অনেকেই এদিন এই ঘটনার ভিডিও মোবাইলে তুলে সমাজমাধ্যমে শেয়ার করেছেন। আর তারপর থেকেই শুরু হয়েছে বিতর্ক। রাজ্যের নানা মহল থেকে প্রশ্ন উঠেছে, যেখানে মুখ্যমন্ত্রী বার্তা দিচ্ছেন মারধর করে গ্রেফতার করে কাউকে মাস্ক পরানো যাবে না, সচেতনতার প্রচার করতে হবে যাতে আমজনতা মাস্ক পরেন নিজে থেকে, সেখানে পুলিশ কেন কান ধরে ওঠবস করাচ্ছে!

প্রবল বৃষ্টিতে বিপর্যস্ত উত্তরবঙ্গ,জলের তোড়ে ভেসে গেল দুধিয়া সেতু

গুলিতে কাঁপল টাইমস স্কোয়ার, নিরাপদ আশ্রয়ের খোঁজে হুড়োহুড়ি পর্যটকদের

‘ফিটনেস’-এই নজর, যোগ-ম্যারাথনে যোগ দিয়ে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

ইরান আলোচনা অনিশ্চিত, সুইজারল্যান্ড যাচ্ছেন না মার্কিন ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স

ইরানের ওপর থেকে ঐতিহাসিক নৌ-অবরোধ প্রত্যাহার করল আমেরিকা

আইফোন প্রেমীদের দুঃসংবাদ শোনালেন অ্যাপল সিইও টিম কুক

৭,০০০mAh ব্যাটারি ও ১২০Hz রিফ্রেশ রেটের ডিসপ্লে সহ লঞ্চ হল Oppo Reno15A

অস্বস্তিকর গরমের মাঝেই সকাল থেকে শুরু ঝড়বৃষ্টি, একাধিক জেলায় সতর্কতা জারি

পরীমণির সঙ্গে শারীরিক সম্পর্কে জড়িয়ে চাকরি হারালেন পুলিশ আধিকারিক

‘পুশ ব্যাক’ সমস্যা মেটাতে ঢাকা-দিল্লি আলোচনায় বসুক, পরামর্শ রাষ্ট্রপুঞ্জ মহাসচিবের

ইরান-আমেরিকা সমঝোতা বৈঠকে যোগ দিতে সুই‍ৎজারল্যান্ডে যাচ্ছেন না শাহবাজ শরিফ

কিডনির রোগ থাকলে বাড়তে পারে ‘লো ব্লাড সুগার’ এর ঝুঁকি, সতর্কবার্তা চিকিৎসকদের

সকালের খাবারে প্রোটিন নাকি ফাইবার কোনটি বেশি জরুরি? কী বলছেন বিশেষজ্ঞরা?

ভাঙা সম্পর্কও জোড়া লাগতে পারে, যদি থাকে এই ৩ টি শর্ত