বারাসতে জেলাশাসকের দফতরে বোমা রাখার হুমকি দিয়ে ইমেল, শুরু তল্লাশি

Share:

নিজস্ব প্রতিনিধি উত্তর ২৪ পরগনা: বারাসত জেলাশাসকের দফতরে বোম থ্রেট ই – মেল এল।ঘটনাস্থলে পুলিশ কুকুর দিয়ে সমস্ত জায়গায় তল্লাশি শুরু।খতিয়ে দেখছে কোথাও কোন বম্ব রাখা আছে কিনা। গাড়ি বিল্ডিং এর ভেতরে সব জায়গায় খতিয়ে দেখা হচ্ছে। ই – মেলে (E- Mail)জেলা শাসকের দফতরে বোম রাখা আছে এমনটা উল্লেখ করা আছে । জেলার পুলিশ সুপার(SP) গোটা ঘটনার তদন্ত শুরু করেছেন। ইতিমধ্যে জেলা শাসকের দফতরে ঢোকার জন্য কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে এই ঘটনায় এফআইআর(FIR) করে কে ই-মেইল করেছেন তা তদন্ত করে দেখা হবে।

এই বোমাতঙ্কের দরুণ স্বাভাবিক কাজকর্ম বুধবার জেলাশাসক দফতরে বেশ কিছুটা ব্যাহত হয়। ওই দপ্তরে আরো বেশ কিছু বিভাগীয় অফিস রয়েছে। এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে জেলাশাসক দফতরের এবং সেখানে থাকা অন্যান্য কার্যালয়ের কর্মীদের মধ্যে। পুলিশ জেলাশাসক(DM) দফতরের বাইরে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে। পার্কিং এ থাকা বিভিন্ন গাড়িও তল্লাশি করা হচ্ছে। ক্লোজ সার্কিট ক্যামেরায় নজরদারি জোরদার করা হয়েছে।এবার উত্তর ২৪ পরগনার জেলাশাসকের ই – মেলে বোমাতঙ্কের হুমকি। চাঞ্চল্য ছড়িয়েছে।

এরপর জেলাশাসকের অফিসে সাধারণ মানুষের যাতায়াতের ক্ষেত্রে কড়াকড়ি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। মেটাল ডিটেক্টর ও ডগ স্কোয়াড(Dog Squard) দিয়ে তল্লাশি শুরু করেছে বারাসত জেলা পুলিশ। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে মঙ্গলবার কলকাতায় ভারতীয় জাদুঘরে ই- মেলে বোমাতঙ্কের হুমকি দেওয়া হয়। দীর্ঘ সময় ধরে ভারতীয় জাদুঘরে সর্বোত্তর তল্লাশি চালিয়ে বম্ব স্কোয়াডের অফিসাররা কোথাও কোন বোমা খুঁজে পাননি। এরপর মঙ্গলবার বিকেল নাগাদ ভারতীয় জাদুঘর জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়। বিগত দিনে কলকাতা বিমানবন্দরেও এই ধরনের হুমকি মেল আসে একাধিকবার। কারা এই ধরনের ঘটনা ঘটাচ্ছে বারংবার তা জানতে সাইবার অপরাধ দমন শাখার অফিসাররা চোর কদমে তদন্ত করছে।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ