মালদার অতিরিক্ত জেলাশাসকের শোবার ঘরে এসি মেশিনের ভিতরে সাপের বাসা, উদ্ধার হল ৮টি সাপ

Share:

নিজস্ব প্রতিনিধি, মালদা: মালদা জেলার অতিরিক্ত জেলাশাসকের শোবার ঘরের এসি মেশিনের ভিতর থেকে কিলবিল করে বেড়িয়ে আসছে একের পর এক সাপ। আর তা দেখে রীতিমত চক্ষু চড়ক গাছ খোদ অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন)(ADM Devolopment) অনিন্দ্য সরকারের। পরিবার নিয়ে ঘরের এক কোনায় লাফিয়ে চলে যান অতিরিক্ত জেলাশাসক। এরপরই খবর যায় সর্প বিষারদ নিতাই হালদারের কাছে। যেমনটি ফোন তেমনি কাজ। পুরাতন মালদা থেকে মোটরবাইক নিয়ে ছুটে আসেন সর্প বিশারদ নিতাই হালদার।

ইংরেজবাজার শহরের মাধবনগর(Madhavnagar) এলাকায় অতিরিক্ত জেলা শাসকের বাংলোতে গিয়েই একের পর এক সাপ উদ্ধার করতে থাকেন নিতাইবাবু। যদিও উদ্ধার হওয়া ৮টি সাপ বিষধর নয় বলেই জানিয়েছেন সর্প বিষারদ নিতাই হালদার। তিনি বলেন, এগুলি হচ্ছে ঘরোয়া বাতাচিতি । মূলত ঠান্ডা জায়গা পাওয়ার কারণেই বাসা বেঁধে থাকে এই ধরনের সাপ। শীতের মরশুমের কারণে এসি না চলায় সেখানে বাসা বেধে প্রজনন ঘটিয়েছে এই ধরনের সাপ(Snake)।

কিন্তু সাপ বিষধর হোক বা না হোক, দেখলেই আতঙ্ক তাও আবার অতিরিক্ত জেলাশাসকের বাংলোয়। গতকাল রাতে এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েছেন জেলার প্রশাসনিক পদস্থ কর্তা তথা অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অনিন্দ্য সরকার। তিনি বলেন , চৈত্রের গরমে এদিন শোবার ঘরের এসিটা চালাতে শুরু করেছিলাম। আর তাতেই ঘটে বিপত্তি । কিলবিল করে একের পর এক সাপ বেরিয়ে আসে। যা দেখে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়ি। এতগুলো সাপ কিভাবে এসির মধ্যে ঢুকে পড়লো কিছুই বুঝতে পারছি না। যাই হোক যথা সময়ে বন দফতরের সহযোগিতা নিয়ে একজন সর্প বিষারদ বাংলোতে এসে সাপগুলি উদ্ধার করে নিয়ে গিয়েছেন। সাপের বিষ আছে কিনা জানা নেই। কিন্তু সাপ দেখে পরিবারের সকলেই আতঙ্কিত হয়ে পড়েছে। এরকম ঘটনা যাতে না ঘটে সেই আশায় রাখছি। নতুন করে বাংলো সংস্কারের উদ্যোগ নিয়েছি।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ