ঢোলাহাটের বাজি কারখানায় বিস্ফোরণকাণ্ডে মুখ খুললেন মুখ্যমন্ত্রী , কী বললেন?

Share:

নিজস্ব প্রতিনিধি: দক্ষিণ ২৪ পরগনা জেলার পাথরপ্রতিমা ঢোলাহাটের ঘটনা সচেতনতার অভাব থেকেই ঘটেছে। বাজির গুদামে বিস্ফোরণ কাণ্ডে বুধবার নবান্নের সভা ঘরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এই মন্তব্য করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(CM Mamata Banerjee)। একই পরিবারের ৮ সদস্যের মর্মান্তিক মৃত্যুতে দুঃখ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। গ্যাস সিলিন্ডারের সঙ্গে বাজি রাখার বিষয়টিকে তিনি সামনে নিয়ে এসে বলেন এই ঘটনা থেকে শিক্ষা নেওয়া উচিত। নিজের ঘরে গ্যাসটাকে তো সামলে রাখবেন। পাথরপ্রতিমার বিস্ফোরণের সঙ্গে গুজরাটের বাজি কারখানার বিস্ফোরণের তুলনাটানায় বিরোধীদের বিরুদ্ধে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার নবান্নে মুখ্যমন্ত্রী বলেন, পাথরপ্রতিমাতে যা হয়েছে তা নিশ্চয়ই অত্যন্ত দুঃখজনক। কিন্তু মনিপুরে আগুন লাগলে আপনারা থামান না এখানে তো যেখানেই দুর্ঘটনা ঘটেছে সে লাইসেন্স হোল্ডার। কিন্তু গুজরাটে যে ২৫ জনের মৃত্যু হয়েছে তাদের লাইসেন্স ছিল না।

পাথরপ্রতিমার ঢোলাহাটে বিস্ফোরণের ঘটনায় বণিক পরিবারকে দায়ী করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন নিজের বাড়িতে গ্যাসটাকে সামলে রাখতে হবে। যারা রান্না করেন তারা তো জানেন। তার খুব খারাপ লাগছে যেভাবে একই পরিবারের সকলের শেষ হয়ে গেল। মুখ্যমন্ত্রী(CM) প্রশ্ন করেন, বাড়িতে এত বাজি রাখার কি প্রয়োজন? বাজি আর গ্যাস সিলিন্ডার কি একসঙ্গে রাখা যায়?না রাখা উচিত ? আমি মনে করি এর থেকে শিক্ষা নেওয়া উচিত। এক জায়গায় দাহ্যবস্তু রাখলে এরকম প্রাণহানি হতে পারে। তাই সকলের সাবধান হোন মানুষের জীবন সবথেকে দামি এটা মনে রাখতে হবে। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে সোমবার রাতে দক্ষিণ চব্বিশ পরগনার ভোলাহাট থানা এলাকার দক্ষিণ রায়পুরে তিন নম্বর ঘেরিতে একটি গুদামে মজুদ রাখা বাজিতে বিস্ফোরণ ঘটলে একই পরিবারের একাধিক শিশু সহ ৮ জন সদস্যের মৃত্যু হয়। সেই প্রসঙ্গেই বুধবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে বস্তু মজুদ নিয়ে সতর্ক হতে হবে।

বারবার বলা সত্ত্বেও বেআইনি নোটিশ দেওয়া সত্ত্বেও প্লাস্টিক মজুদ লাগছেন কেউ কেউ। হঠাৎ আগুন লেগে গেলে তখন ভয়ঙ্কর ঘটনা ঘটছে। তারপর গিয়ে দেখা যাচ্ছে প্রচুর প্লাস্টিক মজুদ করে রাখার রয়েছে। এক জায়গায় প্রচুর দাহ্য পদার্থ রেখে দিলে অগ্নিকাণ্ড ঘটবে। এর পাশাপাশি অনেকে যে ইচ্ছাকৃতভাবে বীমার টাকা পেতে ছোটখাটো অগ্নিকাণ্ডের ঘটনা ঘটান সে কথাও উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। এদিকে ঢোলা হাটে বাজি বিস্ফোরণকাণ্ডে যিনি মালিক সেই চন্দ্রকান্ত বণিককে(Chandeakanta Banik) পুলিশ গ্রেফতার করেছে।ধৃত চন্দ্রকান্ত বণিককে চার দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে আদালত।

মালদহতে ১০০ দিনের প্রকল্পের কাজ ফের শুরু, হাসি ফুটেছে আমজনতার মুখে

কথা রাখলেন মুখ্যমন্ত্রী, আমজনতার জন্য খুলল ‘আপনার সরকার আপনার পাশে’ পোর্টাল

কল্যাণীতে তৃণমূলের দলীয় অফিস থেকে উদ্ধার কন্ডোম, মদের বোতল, শব্দবাজি, ত্রাণ সামগ্রী

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে মারধর পুলিশের, গর্জে উঠলেন লিটন-মুশফিক-তাসকিনরা

মার্কিন হামলায় নিহত আয়াতুল্লা খামেইনির শেষকৃত্য কবে? ঘোষণা করল ইরান সরকার

বিচার চেয়ে মুখ্যমন্ত্রীর ‘জনতার দরবার’-এ সন্তানহারা দুই মা

আমতা তৃণমূল ভবন থেকে উদ্ধার ত্রাণ সামগ্রী, দুর্নীতির অভিযোগে সরব বাসিন্দারা

‘স্ট্যান্ড আপ কমেডি শো ব্যান করে দেওয়া উচিত,’ ক্ষোভপ্রকাশ করে বললেন মুম্বইয়ের মেয়র

দেশের পরবর্তী সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ

মমতাকে নিঃসঙ্গ করে এবার বিদ্রোহী শিবিরে সুদীপ বন্দ্যোপাধ্যায়

অসমের জোরহাটে বায়ুসেনার বিমান ভেঙে পড়ে নিহত ৫ আধিকারিক

‘আমি সমকামী নই’, বিচ্ছেদের পর ছড়ানো গুঞ্জন নিয়ে মুখ খুললেন মৌনী রায়

অমিত শাহের বিরুদ্ধে কুরুচিকর মন্তব্যের জের, কল্যাণের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

‘বোলাররা এবার নিশ্চিন্তে ঘুমাবে’, উইলিয়ামসনের অবসর নিয়ে আবেগঘন পোস্ট শচিনের