রামনবমী উপলক্ষে নদিয়ার হাঁসখালিতে পুলিশের রুট মার্চ শুরু

Share:

নিজস্ব প্রতিনিধি, নদিয়া: রামনবমী উপলক্ষে পুলিশের রুট মার্চ শুরু । আগামী রবিবার রাম নবমী উপলক্ষে রাজ্যের বিভিন্ন জায়গার মতো নদিয়ার হাঁসখালি ব্লকেও বুধবার বিকেল থেকে পুলিশের রুট মার্চ(Route March) শুরু ।চলছে সরকারি প্রচার । প্রশাসনের পক্ষ থেকে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসনের রুট মার্চ ।সেই মতো হাঁসখালী তথা বগুলাতে প্রশাসনের পক্ষ থেকে বৈকালে শুরু করা হয় রুট মার্চ ।বগুলা পুলিশ ফাঁড়ির সামনে থেকে বগুলা রাস্তা দিয়ে দূর্গা পুর রেল গেট পর্যন্ত, চলে রুট মার্চ । উপস্থিত ছিলেন বগুলার ডিএস পি বর্ডার, হাঁসখালি থানার(Haskhali P.S.) ওসি হাঁসখালির সি আই, বগুলা পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ ৪০ জনের মতো ( Raf) এবং কন্সটেবল। মূলত রামনবমী উপলক্ষে কোন অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সেই জন্যই পুলিশ প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানানো হয়। আগামী তিনদিন বিভিন্ন এলাকায় শান্তি বজায় রাখতে এই রুট মার্চ চলবে বলে জানা গেছে।

এদিকে,এই প্রথমবার রামনবমী উপলক্ষে ৭ দিনের জন্য পুলিশের সমস্ত ছুটি বাতিল করা হল। ২ এপ্রিল থেকে ৯ এপ্রিল পর্যন্ত সমস্ত পুলিশ কর্মীদের ছুটি বাতিল করা হয়েছে। অভিজ্ঞ পুলিশ অফিসারদের মতে দুর্গা পুজোর সময় কিংবা গঙ্গাসাগরের মেলা চলাকালীন এই ধরনের বিজ্ঞপ্তি জারি করা হয়ে থাকে। কোন রাজনৈতিক কর্মসূচি থাকলে বা বিশেষ কোনো সমাবেশ থাকলে সেক্ষেত্রে পুলিশের সমস্ত ছুটি বাতিল হয়। কিন্তু এই প্রথম রামনবমীর আগে থেকে অর্থাৎ বুধ বার থেকে টানা সাত দিন পুলিশ ফোর্সের সকল কর্মীদের সমস্ত ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। শুধুমাত্র খুব এমার্জেন্সি ক্ষেত্রে ডিপার্টমেন্ট মনে করলে কোন পুলিশ কর্মীর ছুটি অনুমোদিত হতে পারে। এ ব্যতীত সকল পুলিশ কর্মীকে আগামী ৯ এপ্রিল পর্যন্ত অর্থাৎ আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত একটানা ডিউটি করতে হবে। চলতি সপ্তাহের রবিবার রামনবমী তিথি। শনিবার রয়েছে অন্নপূর্ণা পূজা। তবে শুক্রবার থেকেই রামনবমীর মিছিলকে কেন্দ্র করে শুরু হয়ে যাবে পাড়ায় পাড়ায় ছোট ছোট মিছিল। মূলত রবিবার থেকে আগামী সপ্তাহের বুধবার পর্যন্ত গোটা রাজ্যে ২০০০ এরও বেশি রামনবমী শোভাযাত্রা বের হবে। ইতিমধ্যে গোয়েন্দাদের তরফ থেকে রাজ্যের ৯’টি জেলাকে বিশেষভাবে সতর্ক করা হয়েছে। সংশ্লিষ্ট জেলাগুলি হল –হাওড়া ,হুগলি উত্তর ২৪ পরগনা, উত্তর দিনাজপুর, মালদা ,মুর্শিদাবাদ, বাঁকুড়া, পশ্চিম ও পূর্ব মেদিনীপুর। রাজ্য পুলিশের এডিজি (আইন-শৃঙ্খলা) জাভেদ শামীম, আইজি (দক্ষিণবঙ্গ) সুপ্রতিম সরকার ও ডিআইজি (প্রেসিডেন্সি রেঞ্জ) আকাশ মাঘারিয়া ভবানী ভবনে সাংবাদিক সম্মেলন করে রামনবমী উপলক্ষে সাধারণ মানুষকে কোন প্ররোচনায় পা না দেওয়ার আবেদন জানানো হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা স্পষ্ট জানিয়ে দিয়েছেন রামনবমীর মিছিল নিয়ে কলকাতা পুলিশ বিশেষ সতর্ক আছে। কেউ যদি অশান্তি পাকানোর চেষ্টা করে সে ক্ষেত্রে পুলিশ কড়া ব্যবস্থা নিতে বাধ্য হবে। গোয়েন্দারা আগাম রিপোর্ট দিয়ে প্রতিটি রামনবমীর মিছিল(Ramnavami Rally) পুলিশ প্রহরা দিয়ে নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন। হাওড়া সহ যে জেলাগুলিতে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে গোলমাল হতে পারে সেই সব জেলায় মিছিলের রুটে বিভিন্ন বাড়ির ছাদে পুলিশ কর্মী মোতায়ন করার পরামর্শ দেওয়া হয়েছে।

শুধু তাই নয়, পুলিশের সঙ্গে ক্যামেরা রাখারও পরামর্শ দেওয়া হয়েছে। যাতে রামনবমীর মিছিলকে কেন্দ্র করে কোন গোলমাল হলে দুষ্কৃতীদের দ্রুত চিহ্নিত করা যায়। ড্রোনের মাধ্যমে নজরদারি পাশাপাশি বিভিন্ন রাস্তায় ট্রাফিক পয়েন্টে যে ক্লোজ সার্কিট ক্যামেরা রয়েছে তার ফুটেজ সংগ্রহ করারও পরামর্শ দেওয়া হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, ইতিমধ্যে রামনবমীর মিছিল কে কেন্দ্র করে যাতে কোন গোলমাল না হয় তার জন্য কলকাতা পুলিশ বিভিন্ন স্টেক হোল্ডারদের সঙ্গে বৈঠক করেছে। তার আশা রামনবমীর মিছিল সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। তবে বিগত বছরের অভিজ্ঞতা থেকে কলকাতা ও হাওড়া পুলিশের পাশাপাশি জেলায় জেলায় রাজ্য পুলিশের আধিকারিকরা রামনবমীর মিছিলকে কেন্দ্র করে কোথাও কোন নজরদারির খামতি রাখতে চাইছে না। নবান্ন থেকেও প্রতিটি জেলাকে আগাম সতর্ক করা হয়েছে এই ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে সুষ্ঠু পরিবেশ অক্ষুন্ন রাখতে। তাই দূর্গা পুজো ও গঙ্গাসাগর মেলার মতো রামনবমীর মিছিল অশান্তি ঠেকাতে ৭ দিনের জন্য পুলিশের সব ছুটি বাতিল করে দেওয়া হয়েছে। উদ্দেশ্য একটাই ধর্মীয় কর্মসূচিকে কেন্দ্র করে যাতে অশান্ত না হয় বঙ্গের মাটি। আগামী বছর বিধানসভা নির্বাচন। তাই রাজ্য সরকারও রামনবমীর মিছিলকে কেন্দ্র করে কোন গোলমাল যাতে না হয় তার জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করতে পুলিশ কর্তাদের নির্দেশ দিয়েছে।

প্রতিটি জেলাতে তাই পুলিশে শুরু হয়ে গিয়েছে সাজো সাজো রব। সম্প্রতি ঈদ উৎসব বঙ্গের মাটিতে শান্তিপূর্ণভাবে মিটেছে । এবার রামনবমীর মিছিল এরাজ্যের পুলিশ ফোর্স এর কাছে এক বড় চ্যালেঞ্জ। ইতিমধ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিয়েছেন কমপক্ষে ২০০০ মিছিল হবে রামনবমী তিথিকে কেন্দ্র করে। সাধারণ মানুষ রাস্তায় নামবে। এত মানুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করবে যা সিভিক ভলেন্টিয়ার পুলিশ ফোর্স কোন কিছু দিয়ে সামলানো দুঃসাধ্য হয়ে দাঁড়াবে প্রশাসনের। শহর জুড়ে শুরু হয়ে গেছে পোস্টার – ব্যানার লাগানো কর্মসূচি। রামনবমীর মিছিলের কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে জোর কদমে। দুর্গা পুজোয় ভিট সামলা নয় পটু এ রাজ্যের পুলিশ ফোর্স রামনবমীর মিছিল ও কর্মসূচি নির্বিঘ্নে সম্পন্ন করতে পারে কিনা সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দেশ। বাংলাদেশের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে এবারের রামনবমীর মিছিল ঘিরে তাই আঁটোসাঁটো নিরাপত্তা বলয় গড়ে তুলছে রাজ্য ও কলকাতা পুলিশ।

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ

শেখ হাসিনার সরকার বনাম পরিবর্তনের পরের বাংলাদেশ, কী পেল মানুষ?

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘নারীদের দেওয়া প্রতিশ্রুতি পূরণ করব’, মহিলা সংরক্ষণ বিল নিয়ে ফের বার্তা মোদির

ভোরে বিএনপি সাংসদের বাড়িতে পেট্রোল বোমা ছুড়ল দুষ্কৃতীরা! আতঙ্ক বাংলাদেশে

‘পুলিশ প্রয়োজনে এনকাউন্টার করতেই পারে,’ দাবি দিলীপ ঘোষের

২৪ ক্যারেটের দাম বাড়লেও অনেকটা সস্তা হল ২২ ক্যারেট সোনা, জানুন কলকাতায় আজকের দর