ট্যাংরায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বচসা ও মারামারি, মৃত ১, আটক ২

Share:

নিজস্ব প্রতিনিধি : পার্কিং নিয়ে সামান্য বচসা থেকে হাতাহাতি। নিমেষের মধ্যে সেটাই হয়ে উঠল প্রাণঘাতী। শনিবার বিকেলে এক ব্যক্তির মৃত্যু ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়াল পূর্ব কলকাতার ট্যাংরার মথুরবাবু লেন(Mathu Babu Lane) এলাকায়। ঘটনায় অভিযুক্ত সন্দেহে দুজনকে আটক করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। তবে তাঁরা কারা, কী তাঁদের পরিচয়, সে বিষয়ে এখনও কোনও তথ্য মেলেনি। পুলিশ সূত্রে জানা গেছে দোকানের সামনে গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসা হয় এবং তার থেকে হাতাহাতির ঘটনা ঘটে। এই ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়। মৃত ব্যক্তির নাম অরুণ গুপ্ত(Arun Gupta) (৪৮)। মৃত ব্যক্তি ট্যাংরার মধুর বাবু লেনে কেরোসিন এবং ইঞ্জিনের তেল বিক্রি করতেন। বাড়িতেই দোকান ছিল তার। দোকানের সামনে গাড়ি রাখা নিয়ে বচসা হয়। সেই বচসা মারামারিতে পরিণত হয়।

জানা গিয়েছে, বিক্রির জন্য নিজের মোটরসাইকেলে(Motorcycle) করে তেল কিনে আনতেন অরুণবাবু। শনিবার দুপুরে অরুণবাবুর দোকানের সামনে গাড়ি রাখতে গিয়েছিলেন গৌরব শাহ ও আরিয়ান শাহ নামে দুই যুবক। গাড়ি রাখা নিয়ে অরুণ বাবুর সঙ্গে বচসা শুরু হয় তাদের। ক্রমশ পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। বচসায় যোগব্যায়াম গৌরব ও আরিয়ানের ভাই রাজেশ শাহ এবং রবি শাহ । বচসা থেকে মারামারি শুরু হয়। সেই সময় আচমকা অসুস্থ হয়ে পড়েন অরুণ বাবু। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে নীলরতন সরকার হাসপাতালে পরিবারের লোকজনরা নিয়ে গিয়ে ভর্তি করে। সেখানেই শনিবার মৃত্যু হয় অরুণ বাবুর। মৃত্যুর খবর পেতেই পুলিশ ওই দুই যুবক রাজেশ(Rajesh ) এবং রবিকে(Rabi) আটক করে।

তবে এই ঘটনায় শনিবার রাত পর্যন্ত কোন অভিযোগ দায়ের হয়নি। প্রসঙ্গত উল্লেখ করা যেতে পারে ,গত মাসে দক্ষিণ শহরতলীর বিজয়গড়ে  পার্কিং নিয়ে বচসার জেরে এক ক্যাব চালককে মধ্যরাতে বাড়ি থেকে বের করে পিটিয়ে খুন করেন ৫ যুবক। নিহত ক্যাপচা লোক জয়ন্ত সেন বিজয়গড়ের শ্রী কলোনিতে থাকতেন। নিজেদের ভাড়াবাড়ির সামনে গাড়ি রাখার সময় আগে থেকে দাঁড় করিয়ে রাখা একটি স্কুটারে ধাক্কা লাগে। তার জেরে এই বচসা এবং পিটিয়ে খুন করার ঘটনা ঘটে। চিংড়িঘাটায় গাড়ি পার্কিংকে কেন্দ্র করে এক মহিলাকে ইট দিয়ে আঘাত করার ঘটনা ঘটে। শহর – শহরতলীতে ক্রমাগত গাড়ি পার্কিংকে কেন্দ্র করে বচসা, মারামারি এবং আহত ও মৃত্যুর ঘটনা বাড়ছে।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ