রামনবমীতে অশান্তি রুখতে আকাশপথে নজরদারি চালাবে পুলিশ

Share:

নিজস্ব প্রতিনিধি: রামনবমী নিয়ে এবার কড়া পুলিশ। এর পাশাপাশি রবিবার ছুটির দিন থাকা সত্ত্বেও নবান্নে খোলা হচ্ছে বিশেষ কন্ট্রোল রুম। দায়িত্বে থাকছেন রাজ্যের এডিজি (আইনশৃঙ্খলা)(ADG Law And Order) জাভেদ শামিম । নবান্নে বসে গোটা রাজ্যের পরিস্থিতির ওপর নজরদারি চালাবেন পুলিশকর্তারা। রাজভবনে ও খোলা হচ্ছে পিস রুম(Peace Room)। রবিবার সারাদিন পুলিশকে ডিউটি করতে হবে। যতক্ষণ না সব মিছিল শেষ হবে। কোন নির্দিষ্ট সময়সীমা ডিউটি নেই রবিবারের জন্য। শহরে নির্দিষ্ট কয়েকটি রুটেই একমাত্র যাবে রামনবমীর মিছিল। প্রায় ৫০ জন আই পি এস অফিসার কলকাতা পুলিশের পক্ষ থেকে রাস্তায় থাকবেন রবিবার।বড় মিছিলে ডিসি, যুগ্ম পুলিশ কমিশনার প্রমুখ ও পদমর্যাদার অফিসাররা দায়িত্বে থাকবেন।

যেসব রাস্তায় মিছিল যাবে সেখানে পুলিশ পিকেটিং থাকবে এছাড়া ড্রোন ,সিসিটিভি এবং ভিডিওগ্রাফির মাধ্যমে নজরদারি চলবে। রবিবার কলকাতায় থাকবে কুইক রেসপন্স টিম। এছাড়া মোটরসাইকেলে ওলিতে গলিতে টহলদারি চলবে।ওই রুটগুলিতে কড়া ব‌্যবস্থা নিচ্ছে লালবাজার। শনিবার দুপুরে রামনবমীর প্রস্তুতি চূড়ান্ত নিয়ে লালবাজারে(Lalbazar) পুলিশ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন কলকাতার পুলিশ কমিশনার। দুর্গা পুজো থেকেও বেশি সংখ্যক পুলিশ কর্মীকে রবিবার রাস্তায় নামানো হচ্ছে। সকাল থেকেই কলকাতা শহরের মিছিলের বিভিন্ন রাস্তা পুলিশের দখলে থাকবে। মিছিল চলাকালীন শহরের বিভিন্ন রাস্তায় স্বাভাবিক যান চলাচল নিয়ন্ত্রণ করা হবে।একই সঙ্গে রাজ্যের ১০টি জেলা ও পুলিশ কমিশনারেটকে সংবেদনশীল বলে ঘোষণা করা হয়েছে। আসানসোল, হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা,শিলিগুড়ি , ব্যারাকপুর , বিধান নগর সহ জেলা ও জেলার কমিশনারেটগুলিকে সতর্ক করা হয়েছে। ওই দশটি জেলা ও পুলিশ কমিশনারেটে ২৯ জন আইপিএসকে(IPS) পাঠানো হচ্ছে। যাতে কোনও ধরনের গোলমালের শুরুতেই ব‌্যবস্থা নেওয়া যায়। সেদিকে নজর রয়েছে পুলিশের।

লালবাজারের সূত্র জানিয়েছে, রামনবমীতে কলকাতায় মোট ৮০টি’ র বেশি মিছিল বের হবে। সেগুলির মধ্যে পাঁচটি বড় মিছিল। এই মিছিলগুলি শুরু হবে এন্টালি, পিকনিক গার্ডেন, সেন্ট্রাল অ‌্যাভিনিউ, হেস্টিংস, কাশীপুর থেকে। প্রতিটি মিছিলেই থাকবে পর্যাপ্ত সংখ‌্যক পুলিশ। পুলিশ কমিশনারের নির্দেশ, রামনবমীর মিছিলে থাকা পুলিশ আধিকারিক ও পুলিশকর্মীর শরীরে যেন ‘প্রোটেকটিভ গিয়ার’ থাকে। যদি কেউ ইট বা বোতল নিয়ে হামলা চালায়, সঙ্গে সঙ্গেই যেন পুলিশ এগিয়ে গিয়ে ব‌্যবস্থা নিতে পারে, সেই নির্দেশ দেওয়া হয়েছে।মিছিলগুলির উপর আকাশপথে নজর রাখবে ড্রোন(Drone)। মিছিলের আগে ও পরে হাঁটবে পুলিশ। থাকবে পর্যাপ্ত সংখ‌্যক পুলিশের গাড়িও। আশপাশের রাস্তাগুলিতে থাকবে পুলিশের টহলদারি গাড়ি।

পুলিশের নির্দেশ, বাইক নিয়ে মিছিল করা যাবে না। একমাত্র নির্দিষ্ট রুটেই মিছিল করা যাবে। যদি অন‌্য রুটে কেউ মিছিল করেন, তখন পুলিশ তা আটকাবে। তাদের বিরুদ্ধে আইনি ব‌্যবস্থাও নেওয়া হতে পারে। একই সঙ্গে অস্ত্র নিয়ে যাতে মিছিল না হয় বা মিছিলে কারও হাতে অস্ত্র না থাকে, সেই ব‌্যাপারে নজর থাকবে পুলিশের। সবকটি মিছিলের রুট, বিশেষ করে বড় মিছিলের রুটে থাকবে অতিরিক্ত সিসিটিভির ক‌্যামেরা। সিসিটিভির(CCTV) মনিটরে নজর রাখবে পুলিশ। এ ছাড়াও পুলিশকর্মী ও আধিকারিকদের পোশাকের সঙ্গে বডি ক‌্যামেরাও থাকবে। যদি কোনও সমস‌্যা হয়, ক‌্যামেরার ফুটেজ দেখে ব‌্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

সঙ্গীকে মিলনের জন্য আকৃষ্ট করতে বদলে নেয় গায়ের রং! সুন্দরবনেই রয়েছে অদ্ভূত মাছ

‘অভিষেকের ভিডিও এআই দিয়ে তৈরি,’ এফআইআর দায়ের করে বলল কালনা থানার পুলিশ

জানেন সপ্তাহের কোন কোন দিন চুলে শ্যাম্পু করলে রুষ্ট হন মা লক্ষ্মী

১৩ ডিসেম্বর থেকে বক্রী হবে বৃহস্পতি, সমস্যায় পড়বেন ৩ রাশির জাতকরা

‘দলকে এড়িয়ে অনৈতিক কাজ করলেই কড়া ব্যবস্থা,’ নেতা-কর্মীদের হুঁশিয়ারি শমীকের

শীতের মরশুমে ঝটপট বানিয়ে নিন সুস্বাদু সুজির চিতই পিঠে

‘বাবাসাহেব আম্বেদকরের গণতন্ত্রকে খুন করছে বিজেপি’, তোপ রাহুলের

বিয়েবাড়িতে এয়ারস্ট্রাইক, ভোজ খেতে গিয়ে নিহত কমপক্ষে ১৭

অগ্নিগর্ভ বাংলাদেশ থেকে মুখে ফেরাচ্ছে Zara, H&M! বাতিল ২,৩৬০ কোটি টাকার পোশাকের বরাত

‘মহিলা সংরক্ষণ বিলের পক্ষেই ভোট দেবেন শতাব্দী রায়রা,’ জানালেন শুভেন্দু

আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে ছিন্নভিন্ন হয়ে নিহত ৬ পড়ুয়া, আহত শতাধিক

‘ভয় দেখাচ্ছে!’ সাংসদদের ‘বাঁচাতে’ তড়িঘড়ি দিল্লি ছুটলেন মমতা

ঋতব্রতদের হলফনামায় সই করেছে পুলিশ! ফুটেজ প্রকাশ করে দাবি অভিষেকের

‘Daddy Cool’ গানে করিনার সঙ্গে ৮৬ লক্ষ টাকার হীরের নেকলেস পরে নাচলেন শাহরুখ