নিমতলা ঘাটে ভেসে উঠল মাঝবয়সী ব্যক্তির দেহ, খুন না আত্মহত্যা, তদন্তে পুলিশ

সাতসকালে মর্মান্তিক ঘটনা। বালি ব্রিজের পাশে নিমতলা গঙ্গার ঘাটে ভেসে উঠেছে এক মাঝ বয়সী ব্যক্তির দেহ।

Share:

নিজস্ব প্রতিনিধি, বালি: সাতসকালে মর্মান্তিক ঘটনা। বালি ব্রিজের পাশে নিমতলা গঙ্গার ঘাটে ভেসে উঠেছে এক মাঝ বয়সী ব্যক্তির দেহ। বিষয়টি দেখামাত্রই বালি থানার অধিনে পুলিশ রিভার ট্রাফিক পুলিশকে খবর দেওয়া হয়েছে। এবং তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে নৌকোর মাধ্যমে দেহ উদ্ধার করেছে। ব্যক্তির পরণে ছিল হাফপ্যান্ট সাদা স্যান্ডো গেঞ্জি। তবে তাঁর পরিচয় এখনও পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে এখন এলাকায় চাঞ্চল্য তৈরি হয়েছে নিমতলা এলাকায়। উদ্ধার হওয়া ওই ব্যক্তি এলাকার বাসিন্দা নাকি অন্য কোথাও থেকে এসে ছিলেন, তা খতিয়ে দেখছে পুলিশ। তবে পুলিশের প্রাথমিক অনুমান, গঙ্গার জোয়ারের জলে ভেসে এসেছে ব্যক্তির দেহ! তাঁর পরিচয় জানার চেষ্টা চলছে।

ইতিমধ্যেই ব্যক্তির দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরেই ব্যক্তির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে বলে পুলিশ জানিয়েছে। ঘটনার কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, ব্যক্তিকে কেউ বেঁধে গঙ্গার একটি খুঁটির সঙ্গে বেঁধে রেখে গিয়েছে। তাঁকে নৌকার মাধ্যমে সেখান থেকে উদ্ধার করা হয়েছে। ব্যক্তির বয়স বেশি নয়। বিষয়টি দেখতে ঘাটে ভিড় জমিয়েছেন স্থানীয় লোকজনেরা। একজন স্থানীয় বাসিন্দা জানিয়েছেন, সকালে ঘাটে স্নান করতে এসে তিনিই প্রথম দেখতে পান এমন দৃশ্য। এরপর সকলকে ডেকে পুলিশকে খবর দেন তাঁরা। তবে বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ দেওয়ার ঘটনা নতুন নয়। এর আগেও একাধিকবার এমন ঘটনা ঘটেছে।

কিছুদিন আগেই একজন যুবক রাস্তায় বাইক থামিয়ে বালির ব্রিজ থেকে ঝাঁপিয়ে পড়েছিলেন। কিন্তু আজকে নিমতলা ঘাট থেকে পাওয়া ব্যক্তির দেহ কোনও আত্মহত্যার ঘটনা নয় বলেই জানিয়েছেন পুলিশ। ধারনা তাঁকে খুন করে গঙ্গার খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়েছে। মাস কয়েক আগেই বালি ব্রিজ মেরামতের কাজ হয়েছে। যাত্রী সুবিধার জন্যে এবং ব্রিজে দুর্ঘটনা এড়াতে নতুন সংস্করণ করা হয় বালি ব্রিজের। যদিও সেই সময়ে অনেক নিত্য যাত্রীরা সমস্যায় পড়েছিলেন। কিন্তু এখন পরিস্থিতি স্বাভাবিক হলেও মাঝে মধ্যেই বালি ব্রিজ থেকে দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসে।

‘শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়াই চলবে,’ ‘দুয়ারে’ বুলডোজার যেতেই হুঁশিয়ারি অভিষেকের

গণধর্ষণের মামলা প্রত্যাহারে রাজি হননি, নির্যাতিতাকে ছাদ থেকে ফেলে হত্যার চেষ্টা

‘পুষ্পা’ জাহাঙ্গিরের জমিতে গরিবদের জন্য আবাসের ঘর,’ ঘোষণা শুভেন্দুর

গাজার হাসপাতালে ইজরায়েলের ভয়াবহ হামলা মৃত চিকিৎসক সহ ৬, আহত একাধিক

গীতার পর নেতাজি ইন্ডোরে ১০ হাজার কণ্ঠে হনুমান চালিশা পাঠ, উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী

সপ্তম দিনেও থামছে না গতি, আয়ের নিরিখে ৯০০ কোটির গণ্ডি টপকাল ‘রামায়ণ’

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার