অতিরিক্ত শূন্যপদ তৈরির ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ খারিজ সুপ্রিম কোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: ‘যোগ্য-অযোগ্য’ বিতর্কে প্রায় ২৬ হাজার শিক্ষকের চাকরি বাতিল হওয়াতে চরম বিড়ম্বনায় পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। মঙ্গলবার (৮ এপ্রিল) রাজ্যের শিক্ষক নিয়োগের সুপারনিউমেরারি (অতিরিক্ত) পদ সংক্রান্ত মামলায় রাজ্য মন্ত্রিসভার সদস্যদের বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ খারিজ করে দিল শীর্ষ আদালত। প্রধান বিচারপতি সঞ্জীব কুমার খান্নার নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, সাংবিধানিক পদ্ধতিতে অতিরিক্ত শূন্যপদ তৈরির এক্তিয়ার রয়েছে মন্ত্রিসভার।

এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টের তৎকালীন বিচারপতি তথা বর্তমান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় ‘অযোগ্যে’দের চাকরি বাতিলের নির্দেশ দেন। ওই সময়েই প্রায় ছ’হাজারের কাছাকাছি সুপারনিউমেরারি পদ তৈরির সিদ্ধান্ত নেয় শিক্ষা দফতর। রাজ্য মন্ত্রিসভাও ওই সিদ্ধান্তে অনুমোদন দেয়। মমতা বন্দদ্যোপাধ্যায়ের ওই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে মামলা দায়ের করেন সিপিএমপন্থী আইনজীবীরা। মামলাকারীদের অভিযোগ, বেআইনি নিয়োগ বাঁচানোর জন্যই সুপারনিউমেরারি বা অতিরিক্ত পদ তৈরি করা হয়েছিল। ওই আর্জির প্রেক্ষিতে অতি সক্রিয় হয়েই বিচারপতি গঙ্গোপাধ্যায় রাজ্যের মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশ দেন।পরে বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মহম্মদ শব্বর রশিদির বিশেষ ডিভিশন বেঞ্চ গত বছরের ২২ এপ্রিল ২৬ হাজার শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিল করার সময়ে জানায় সুপারনিউমেরারি পদ তৈরির সিদ্ধান্ত সঠিক হয়নি। সিবিআই প্রয়োজনে মন্ত্রিসভার সদস্যদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে। অর্থা‍ৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গ্রেফতারেও অনুমতি দেওয়া হয়।

কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের ওই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয় রাজ্য। সুপ্রিম কোর্টের তৎকালীন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চ সুপারনিউমেরারি পদ তৈরি নিয়ে মন্ত্রিসভার বিরুদ্ধে সিবিআই তদন্তের নির্দেশে স্থগিতাদেশ দেয়। ২৬ হাজার শিক্ষকের চচাকরি বাতিলের নির্দেশ দেওয়ার সময়েই শীর্ষ আদালতের প্রধান বিচারপতি জানিয়ে দেন, মঙ্গলবার অতিরিক্ত পদ নিয়ে দায়ের মামলার শুনানি হবে। ফলে এদিন সকলেই শীর্ষ আদালতের দিকে তাকিয়ে ছিল।    

রবিবার শহিদ ক্ষুদিরাম থেকে মহানায়ক উত্তম কুমার পর্যন্ত বন্ধ থাকবে মেট্রো পরিষেবা

লোকসভায় তৃণমূলের মুখ্যসচেতক পদ হারালেন কাকলি, দায়িত্ব পেলেন কল্যাণ

বিয়ের চার বছরের মাথায় ভাঙল ঘর, সুরজের সঙ্গে ডিভোর্সের ঘোষণা মৌনির

১.৩২ লাখের পোশাকে কানের মঞ্চে তারা সুতারিয়া, ফ্যাশনে ঝড় তুললেন নায়িকা

অযোধ্যায় জমি কিনলেন বড় পর্দার ‘রাম’ রণবীর, কত দাম পড়ল?

ভিডিও কলে বলেছিলেন ‘শেষবারের মতো তাকাও’, তারপর যা ঘটল তা কল্পনারও বাইরে

কিউআর মেনু থেকে নম্বর চুরি, মধ্যরাতে তরুণীর ফোনে এল যে বার্তা…

৪ কোটি টাকায় বিলাসবহুল গাড়ি কিনলেন শাহরুখ খান

হিমাচল বাদে ১৬ রাজ্য ও তিন কেন্দ্রশাসিত অঞ্চলে SIR, ঘোষণা নির্বাচন কমিশনের

উত্তরবঙ্গকে গুরুত্ব দিয়ে স্পিকার পদে রথীন্দ্রনাথ বসু, শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর

উচ্চমাধ্যমিকের ফল ঘোষণা! পাশের হার ৯১.২৩ শতাংশ, প্রথম দশে ৬৪ জন

ডায়ালিসিস ও ইনসুলিন থেকে মিলতে পারে মুক্তি, নতুন দিশা দেখাল দিল্লির AIIMS

টানা ৭-৮ ঘন্টা পড়াশোনা, কোন মন্ত্রে উচ্চ মাধ্যমিকের মেধাতালিকায় পুরুলিয়ার সৌমিক?

ধর্মীয় প্রতিষ্ঠানগুলিতে নির্ধারিত শব্দ বিধি মানতে হবে, নির্দেশ মুখ্যমন্ত্রীর