গড়বেতায় বাড়িতে ঢুকে নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার ফেরিওয়ালা

Share:

নিজস্ব প্রতিনিধি,গড়বেতা: নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ। অভিযুক্ত ফেরিওয়ালা। গড়বেতা থানার অন্তর্গত চন্দ্রকোনা রোড (Chandrakona Road)পুলিশ বিট হাউস এলাকায় এই ঘটনায় ঘটে। পরিবার সূত্রে জানা গেছে, বুধবার সকাল নাগাদ কাজে ব্যস্ত ছিল পরিবারের সদস্যরা ।সেই সময় বাড়িতে ঢুকে পরে এক ফেরিওয়ালা মশারি গামছা নিয়ে। সেই সময় বাড়িতে ছিল দশ বছর বয়সী ওই নাবালিকা (Minor Girl) । ফেরিওয়ালা বাড়িতে জিজ্ঞাসা করে কেউ আছে নাকি।উত্তরে নাবালিকা জানান, সবাই কাজে ব্যস্ত। বাড়িতে এখন কেউ নেই। জিনিসপত্র লাগবেনা।

বাড়িতে কেউ নেই এই কথা শুনেই ওই ফেরিওয়ালা সেই সুযোগে বাড়িতে প্রবেশ করে এবং নাবালিকাকে যৌন নির্যাতন করে শরীরের বিভিন্ন জায়গা হাত দেয় এবং নাবালিকাকে ভয় দেখায় ওই চিৎকার করলে মেরে ফেলা হবে বলে। সেই ঘটনার সময় বাড়িতে ঢুকে পড়ে তার মা। বুঝতে পেরেই ফেরিওয়ালা চম্পট দেওয়ার চেষ্টা করে। প্রতিবেশী এলাকাবাসী চিৎকার চেঁচামেচিতে ফেরিওয়ালাকে কিছুটা দূরে গিয়ে ধরে ফেলে এলাকার মানুষজন। ঘটনার পরে খবর দেওয়া হয় পুলিশে ।

পুলিশ গিয়ে অভিযুক্তকে নিয়ে আসে এবং তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়। অভিযুক্তকে মেদিনীপুরে Posco আদালতে পেশ করা হয়। অভিযুক্ত বাসিন্দা কেশপুর এলাকার। নাম শেখ জাকির আলী। অভিযুক্তকে প্রশ্ন করা হলে তিনি জানান শুধু নাকি সে মাথায় হাত দিয়েছেন ওই নাবালিকার। যদিও নাবালিকার পরিবার দাবি করেছে ওই নাবালিকার সঙ্গে যৌন হেনস্থা করা হয়েছে ঘটনা তদন্ত শুরু করেছে চন্দ্রকোনা রোড পুলিশ বিট হাউস।

আফ্রিকা যাত্রা ঠেকাতে কলকাতা-মুম্বইগামী বিমান হাইজ্যাকের হুমকি, গ্রেফতার প্রৌঢ়

দিল্লির অধিনায়কত্ব ছাড়তে চান অক্ষর! নতুন অধিনায়ক হবেন কে?

লাইনে ফাটল, দীর্ঘক্ষণ বন্ধ হাসনাবাদ-শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল, দুর্ভোগে যাত্রীরা

টেলিভিশনের পর্দায় প্রথম এনেছিলেন রঙের ছোঁয়া, প্রয়াত পরিচালক প্রবীর রায়

জম্মু-কাশ্মীরের জঙ্গলে উদ্ধার নিখোঁজ দুই পুলিশকর্মীর দেহ, জঙ্গি যোগের আশঙ্কা

শিয়ালদহ-হাসনাবাদ শাখায় ট্রেন পরিষেবা ব্যাহত, দুর্ভোগে যাত্রীরা

ফের বৃষ্টি নাকি এবার ব্যাটিং শুরু করবে শীত? জানুন আজ কেমন থাকবে আবহাওয়া

নিউইয়র্কে ভয়াবহ বিপর্যয়! হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বহুতল, মৃত একাধিক

বৃহস্পতি সকালে অভিষেকের ‘দুয়ারে’ পুরসভা, বুলডোজার দিয়ে ভাঙা হল অস্থায়ী ছাউনি

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

ভিটামিন ডি-এর অভাবে ভুগছেন? ডায়েটে যোগ করুন এই ৫ খাবার

কেতুর শুভ প্রভাবে ডিসেম্বরেই ফিরছে ভাগ্য, সাফল্যে ভাসবে ৫ রাশি

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন