দিল্লির জয়রথ থামাতে মরিয়া মুম্বই, আজকের লড়াই কে জিতবে?

Share:

 ইন্দ্রজি‍ৎ রায়: যত সময় এগোচ্ছে ততই রোমাঞ্চকর হয়ে উঠছে আইপিএল। আজ রবিবার (১৩ এপ্রিল) রাতে মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস ও মুম্বই ইন্ডিয়ান্স। চলতি আইপিএলে এখনও পর্যন্ত অপরাজিত দিল্লি। চারটে ম্যাচ খেলে সব কয়টিতে জয় হাসিল করেছেন অক্ষর পটেলরা। অন্যদিকে পাঁচ ম্যাচে একটি জয় পেয়ে লিগ টেবিলের তলানিতে রয়েছেন হার্দিক পাণ্ড্যরা।   তবে আজকের ম্যাচে হাড্ডাহাড্ডি লড়াইয়ের সম্ভাবনা রয়েছে। এই দুই দলের মুখোমুখি লড়াই সবসময়ই ক্রিকেটপ্রেমীদের আকর্ষণের কেন্দ্রে থাকে। আসুন, জেনে নিই এই দুই শক্তিশালী দলের হেড-টু-হেড রেকর্ড, ব্যাটিং-বোলিং পরিসংখ্যান এবং কে হতে পারে এবারের ম্যাচের নায়ক!

হেড-টু-হেড রেকর্ড: কে এগিয়ে?

দিল্লি ক্যাপিটালস এবং মুম্বই ইন্ডিয়ান্স এখনও পর্যন্ত আইপিএলে ৩৪টি ম্যাচে মুখোমুখি হয়েছে। এই লড়াইয়ে মুম্বই ইন্ডিয়ান্স কিছুটা এগিয়ে রয়েছে। তারা ১৮টি ম্যাচে জয় ছিনিয়ে নিয়েছে, আর দিল্লি ক্যাপিটালস জিতেছে ১৬টি ম্যাচে। তবে, চলতি মরসুমে দিল্লি তাদের পারফরম্যান্সে বেশ উন্নতি করেছে, ফলে এই লড়াই আরও রোমাঞ্চকর হবে।

ব্যাটিংয়ে কার দাপট?

এই দুই দলের মধ্যে রানের দিক থেকে শীর্ষে রয়েছেন মুম্বইয়ের তারকা রোহিত শর্মা। তিনি দিল্লির বিরুদ্ধে ৩৪টি ম্যাচে ১০১৬ রান করেছেন। তার গড় ৩২.৭৭ এবং স্ট্রাইক রেট ১৩১.৬৮। রোহিতের ব্যাট থেকে এসেছে একটি শতরান এবং ছয়টি অর্ধশতরান। তবে, এবারের আইপিএলে দিল্লির ব্যাটিংয়ে নতুন শক্তি কে এল রাহুল, যিনি দলকে এগিয়ে নিয়ে যেতে পারেন বড় রানের দিকে। মুম্বইয়ের সূর্যকুমার যাদব এবং তিলক বর্মা দিল্লির বোলারদের জন্য মাথা ব্যাথার কারণ হয়ে উঠতে পারেন। দিল্লির হয়ে ফাফ ডু প্লেসি-র মতো বিস্ফোরক ব্যাটার মুম্বইয়ের বোলিং লাইনআপের বিরুদ্ধে বড় ইনিংস খেলতে মুখিয়ে আছেন।

বোলিংয়ে কে মারবেন বাজি?

উইকেট শিকারের দিক থেকে মুম্বইয়ের যশপ্রীত বুমরাহ এগিয়ে রয়েছেন। তিনি দিল্লির বিরুদ্ধে ২৩ ম্যাচে ২৪টি উইকেট নিয়েছেন, গড় ২৫.২৫ এবং ইকোনমি রেট ৭.৫৪। তবে এই মরশুমে দিল্লির বোলারদের পারফরমেন্স যথেষ্ট ভালো। মিচেল স্টার্ক, কুলদীপ যাদব, মুকেশ কুমারের মত বোলার ম্যাচের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম। মুম্বইয়ের হার্দিক পাণ্ড্য এবং ট্রেন্ট বোল্টের অভিজ্ঞতা দলকে শক্তিশালী করছে।

দিল্লি ক্যাপিটালস এই মরসুমে দুর্দান্ত ফর্মে রয়েছে। কে এল রাহুল এবং ত্রিস্তান স্টাবসের মতো ব্যাটাররা দলকে বড় রানের দিকে নিয়ে যাচ্ছেন। অন্যদিকে, মুম্বই ইন্ডিয়ান্স তাদের অভিজ্ঞতা এবং তারকা-ভরা লাইনআপের জন্য বিখ্যাত। তবে, রোহিত শর্মার খারাপ ফর্ম MI-এর জন্য চিন্তার কারণ।

ম্যাচের ফলাফল অনেকটাই নির্ভর করবে পাওয়ারপ্লে এবং ডেথ ওভারের পারফরম্যান্সের ওপর। দিল্লির স্পিনার কুলদীপ যাদব এবং মুম্বইয়ের পেসার বুমরাহ ম্যাচের গতি বদলে দিতে পারেন। তাহলে, কে জিতবে এবারের লড়াই? দিল্লির তরুণ শক্তি, নাকি মুম্বইয়ের অভিজ্ঞতা? উত্তর মিলবে ২২ গজে।

রোনাল্ডোকে সম্মান জানাতে ৭ নম্বর জার্সির নকশা বদলাল পর্তুগাল

১০ দিনে বিশ্বজুড়ে ১২০০ কোটির ব্যবসা ‘রামায়ণ’-এর, বক্স অফিসে ঝড় রণবীর-যশের

ফের অশান্ত পশ্চিম এশিয়া, ইজরায়েলের হামলায় নিহত হামাসের শীর্ষ কমান্ডার

হোটেলে মেলেনি খাবার, শেষে রাস্তার ধারে মৃত কুকুরের মাংস খেলেন যুবক! চাঞ্চল্য ওড়িশায়

রকেট উদ্ধার করতে অভিনব প্রযুক্তি, মহাকাশ গবেষণায় নতুন ইতিহাস গড়ল স্পেসএক্স

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! কবে থেকে বৃষ্টি দক্ষিণবঙ্গে?

কর্মক্ষেত্রে বাড়বে চাপ, প্রেমে আসবে সুখবর! জেনে নিন আজকের রাশিফল

কুকুর কামড়ালে প্রথম ১৫ মিনিট কী করবেন? বিপদ এড়াতে দ্রুত মেনে চলুন এই নিয়মগুলি

‘পুলিশকে বন্দুক দেওয়া হয়েছে ব্যবহার করার জন্য,’ ইঙ্গিতপূর্ণ মন্তব্য শুভেন্দুর

‘তোলাবাজি বন্ধ হয়নি, এটা খুব দুঃখজনক ব্যাপার,’ বললেন অর্থমন্ত্রী

রবিতে গঙ্গার ঘাট পরিদর্শনে মুখ্যমন্ত্রী, যোগ দেবেন ছটপুজোতেও

স্কুলে কমছে ছুটির সংখ্যা! চিন্তাভাবনা শুরু মধ্যশিক্ষা পর্ষদের

‘আমার বাড়ির উপর দিয়ে বুলডোজার চালান,’ বিজেপির বিরুদ্ধে তোপ দেগে বললেন অভিষেক

ছটপুজোয় বন্ধ রাখতে হবে মাংসের দোকান, পুরসভার সিদ্ধান্তে শোরগোল রামপুরহাটে