মন্দিরের অদ্ভুত আচার! জ্বলন্ত অঙ্গারে দৌড়তে গিয়ে পা পিছলে পড়ে মৃত্যু হল ভক্তের

ঠিক যেন সিনেমা! দেবতাকে উৎসর্গ করে জ্বলন্ত অঙ্গারে দৌড়তে গিয়ে মর্মান্তিকভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। যেটি এতদিন পর্যন্ত সিনেমাতেই দেখা গিয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি: ঠিক যেন সিনেমা! দেবতাকে উৎসর্গ করে জ্বলন্ত অঙ্গারে দৌড়তে গিয়ে মর্মান্তিকভাবে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। যেটি এতদিন পর্যন্ত সিনেমাতেই দেখা গিয়েছিল। কিন্তু সিনেমায় জ্বলন্ত কয়লার উপর হাঁটতে গিয়ে গুরুতর আহত হয়েছেন নায়ক না নায়িকা এমনটা দেখা গেলেও কোথাও মৃত্যুর ঘটনা দেখা যায় নি। কিন্তু বাস্তবে জ্বলন্ত অঙ্গারে দৌড়তে গিয়ে মৃত্যুর ঘটনা মর্মান্তিক। সম্প্রতি ঘটনাটি ঘটেছে, তামিলনাড়ুর রামানাথপুরমের কুয়াভানকুড়িতে। সেখানকার একটি মন্দিরে উৎসব চলাকালীন দৌড়তে গিয়ে পা পিছলে জ্বলন্ত অঙ্গারে পড়ে যান এক ব্যক্তি। ফলে মারাত্মক ভাবে পুড়ে যান তিনি। এবং গুরুতরভাবে আহত হন। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় ওই ব্যক্তির।

এই ঘটনার একটি ভিডিও এখন সামাজমাধ্যমে ভাইরাল। আসলে প্রতি বছরের মতো এ বছরও কুয়াভানকুড়ির সুব্বাইয়া মন্দিরে একটি উৎসবের আয়োজন করা হয়েছিল। এই উৎসবের একটি প্রাচীন আচার হল, ভক্তদের জ্বলন্ত অঙ্গারের উপর দিয়ে হেঁটে যাওয়া! কথিত আছে, দেবতার কাছে চাওয়া মনোষ্কামনা যদি পূর্ণ হয়, তাহলে ভক্তদের জ্বলন্ত অঙ্গারের উপর হেঁটে যেতে হবে, তাহলেই তাঁরা ঈশ্বরের আশীর্বাদ পাবেন। প্রকৃতপক্ষে এই আচারের নাম হল, ‘থেমিধি তিরু ভিঝা’। ১০ এপ্রিল থেকে শুরু হয়েছে কুয়াভানকুড়ির সুব্বাইয়া মন্দিরের এই উৎসব। উৎসব চলাকালীনই ‘থেমিধি তিরুভিঝা’-অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। যাতে অনেক ভক্তরা জ্বলন্ত অঙ্গারের উপর দিয়ে হেঁটে তাঁদের প্রার্থনা পূরণ করেছেন। কিন্তু দুর্ভাগ্যবশতঃ এই আচার পালন করতে গিয়েই প্রাণ হারালেন ওই ভক্ত। জানা গিয়েছে, নিহত ব্যক্তির নাম কেশবন, বয়স ৫৬ বছর। তিনি ভালন্ধরভাইয়ের বাসিন্দা।

 

মনোষ্কামনা পূরণ হওয়ার কারণে তিনিও জ্বলন্ত অঙ্গারের উপর দিয়ে হেঁটে আচার পালন করছিলেন। কিন্তু জ্বলন্ত অঙ্গারের গর্তে ঢুকে পড়েন তিনি। এবং দৌড়নো শুরু করার সঙ্গে সঙ্গে তাঁর পা পিছলে যায় এবং তিনি গর্তে পড়ে যান। উদ্ধারকারীরা কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে বের করে আনেন, কিন্তু ততক্ষণে কেশবন গুরুতরভাবে পুড়ে যান। সঙ্গে সঙ্গে তাঁকে জেলা সরকারি হাসপাতালে ভর্তি করানো হলে সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। কেশবনের জ্বলন্ত অঙ্গারের গর্তে পড়ার ভিডিওটি এখন ভাইরাল হয়েছে।

মাটির প্রতিমা নয়, আস্ত নিমগাছেই পূজিত হন মা কালী! কাটোয়ায় ৩৫০ বছরের ঐতিহ্য

ইয়েমেনে সৌদি আরবের হামলায় শিশু সহ নিহত ৩৩, আহত একাধিক

তৃণমূলের আচরণের জন্য বিএসএফের কাছে ক্ষমা চাইলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

সোমবার থেকে তিন দিন বদলাচ্ছে একাধিক ট্রেনের রুট! কেন এই সিদ্ধান্ত পূর্ব রেলের?

‘বাংলাদেশে চলে যাক’ বামেদের উদ্দেশ্যে কেন একথা বললেন দিলীপ ঘোষ?

কেদারতাল ট্রেকিং দুর্ঘটনায় ৪ যুবকের দেহ ফিরল বাঁকুড়ায়, শোকের ছায়া এলাকায়

ঠাকুরঘরেই মৃৎশিল্পের কারখানা! কিশোরের হাতে তৈরি আগমেশ্বরী ট্রেনে চেপে গেলেন বনগাঁয়

মধ্যপ্রাচ্যে ফের উত্তেজনা! বাতিল একাধিক বিমান, বদলাচ্ছে UAE-র ফ্লাইট সূচি

গোবর্ধন পুজো উপলক্ষ্যে সোমবারে কমবে মেট্রো পরিষেবা

কালীপুজোর আগে স্কুলে মিড ডে মিল নিয়ে বড় ঘোষণা রাজ্যের

বৃষ্টি বিঘ্নিত ম্যাচে DLS নিয়মে জয়ী গিলরা, সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে ভারত

বক্স অফিসে নতুন রেকর্ডের পথে ‘রামায়ণ’, তিন দিনের মোট আয় শুনলে চমকে যাবেন

দীপাবলির আগের রাতে ভয়াবহ দুর্ঘটনা! স্কুটার আরোহীকে পিষে দিল থার, পলাতক মহিলা চালক 

আজকের রাশিফল: আজ ধৈর্যের পরীক্ষা দিতে হতে পারে! কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনা