তীব্র গরমে স্বাদে বদল আনতে বানিয়ে নিন ‘কাসন পোড়া ঝোল’, খেতে লাগবে দুর্দান্ত

Share:

নিজস্ব প্রতিনিধি: গরম পড়লে বাঙালির মুখে সেভাবে কিছুই রোচে না। এই সময় সকলেরই একটু ঠান্ডা খেতে পছন্দ করেন। রোজ মাছ-মাস-ডিম খেতে ভাল লাগে না। আবার একটু রসিয়ে তেল মশলা দিয়ে রান্না করলে পেটের সমস্যা দেখা দেয়। তাহলে কি কোনও উপায় নেই, রান্নায় একটু বদল আনতে? অবশ্যই রয়েছে। এদেশের রান্না তো অনেক খেলেন এবার চলে না পদ্মা নদীর অপারের রান্নায়।

পূর্ববঙ্গের অতিপরিচিত রান্না “কাসন পোড়া ঝোল”। কাসন কথাটার মানে হলো সর্ষে, যার থেকে কাসুন্দী নামটা এসেছে। কাসন অর্থাৎ সর্ষে দিয়ে বানানো হয় তাই কাসুন্দি। সর্ষের রান্না হলেও এই ঝোলটা কিন্তু খুব পাতলা হয় আর খুব সুস্বাদু হয় খেতে। দেখে নিন কীভাবে বানাবেন এই রেসিপি এবং কী কী লাগবে।

উপকরণ

সর্ষে, সর্ষের তেল, পোস্ত, যে কোনও ছোট-বড় মাছ, মেথি, তেজপাতা, কালো জিরে, কাঁচা লঙ্কা, পরিমাণ মতো জল, নুন, হলুদ, ধনে পাতা।

কীভাবে বানাবেন

শুধু সর্ষে বা সর্ষে পোস্ত শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিতে হবে। মাছ ভেজে তুলে ফোড়ন দিতে হবে। এই ঝোলে মেথি তেজপাতা ফোড়ন দিতে পারেন আবার কালোজিরা কাঁচা লঙ্কাও দিতে পারেন। জল আর নুন হলুদ দিয়ে একটু ফুটিয়ে নিয়ে করে রাখা সর্ষে গুঁড়ো দিয়ে আরো খানিকক্ষণ ফুটিয়ে নিয়ে, শেষে কাঁচা তেল কাঁচা লঙ্কা আর পছন্দ করলে ধনে পাতা কুচি দিয়ে নামান। গরম গরম পরিবেশন করুন। গরমে আরাম দায়ক হালকা পাতলা রান্না করে দেখুন।

আজকের রাশিফল: লক্ষ্মীবারে পদোন্নতির সম্ভাবনা, আর্থিক বিষয়ে সতর্ক থাকুন

প্রযুক্তি দুনিয়ায় নয়া চমক, ভারতে আসছে Samsung Galaxy S27+

Adobe ফটোশপে যুক্ত হল স্মার্ট ফিচার, মিলবে চ্যাটজিপিটির সাপোর্ট

প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস

ফ্রিজের ঠান্ডাতেও কেন নষ্ট হচ্ছে বাড়িতে পাতা দই? জানুন আসল কারণ

বুধের উদয়ে আর্থিক উন্নতির যোগ! ৫ রাশির বদলাবে ভাগ্য

উৎসবের মরশুমে সুখবর, চিকিৎসক-নার্স নিয়ে ৫০ হাজারের বেশি নিয়োগ, ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

আপনি কি খুব ধীরে হাঁটেন? হাঁটচলার গতিতে লুকিয়ে এই রোগের লক্ষণ

উৎসবের মরশুমে দেশজুড়ে দুধের দাম বৃদ্ধি করল Amul

ভাইফোঁটায় রক্তাক্ত কাশ্মীর, কুলগাঁওতে জঙ্গি হামলায় গুরুতর আহত বাংলার জওয়ান

কাশ্মীরের কুলগাঁও-তে জঙ্গি হামলা, গুলিবিদ্ধ তিন জওয়ান

২১ ধরনের ক্যানসারের ঝুঁকি বাড়াচ্ছে ডায়াবেটিস, জানাল নতুন সমীক্ষা

আগামী ৭৫ দিন সুসময়! বৃহস্পতির আশীর্বাদে ভাগ্য ফিরছে ৫ রাশির

ভাইফোঁটায় জোড়া বিপর্যয়, অসমের পর উত্তরপ্রদেশের কানপুরে লাইনচ্যুত যাত্রীবাহী ট্রেন