‘টাকা নষ্ট করতে চাই না’, স্ত্রীকে হত্যা করে আত্মঘাতী ক্যান্সারে আক্রান্ত রিয়েল এস্টেট ব্যবসায়ী

Share:

নিজস্ব প্রতিনিধি: স্ত্রীকে গুলি করে খুন করার পর নিজেও আত্মঘাতী হলেন স্বামী। এই ঘটনা দিল্লির কাছে গাজিয়াবাদে ঘটেছে। মৃত কুলদীপ ত্যাগী পেশায় একজন রিয়েল এস্টেট ব্যবসায়ী। ৪৬ বছর বয়সী ওই ব্যক্তি একটি সুইসাইড নোট রেখে গিয়েছেন। তাতে স্পষ্ট ভাবে লেখা রয়েছে যে সদ্য তাঁর ক্যান্সার ধরা পড়েছে। কিন্তু চিকিৎসার জন্য কুলদীপ অর্থ অপচয় করতে চান না। কারণ আরোগ্য অনিশ্চিত। নোটে আরও লেখা রয়েছে স্ত্রী অংশু ত্যাগীকে তিনিই হত্যা করেছেন কারণ তাঁরা একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করেছিলেন। দম্পতির দুই পুত্রসন্তান বর্তমান। কুলদীপের ,বাবা একজন অবসরপ্রাপ্ত পুলিশ আধিকারিক।

পুলিশের মতে, মঙ্গলবার সকাল ১১টার দিকে রাজনগর এক্সটেনশনের রাধা কুঞ্জ সোসাইটিতে নিজের বাড়িতে কুলদীপ স্ত্রীকে লাইসেন্সপ্রাপ্ত রিভলবার দিয়ে গুলি করে হত্যা করেন। তারপর নিজে আত্মঘাতী হন। এই ঘটনার দুই ছেলে বাড়িতেই ছিল। গুলির শব্দ শুনে তাঁরা বাবা মায়ের ঘরে ছুটে গিয়ে দেখে রক্তে ভাসছে চারদিক। কুলদীপের মৃতদেহ মেঝেতে এবং অংশুর দেহ খাটে পড়ে রয়েছে। দ্রুত তাঁদের নিকটবর্তী একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দম্পতিকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে ঘটনা স্থলে আসে পুলিশ। তল্লাশি চালিয়ে ঘোর থেকে উদ্ধার হয় সুইসাইড নোট। তাতে লেখা ছিল, “আমি ক্যান্সারে ভুগছি, আমার পরিবার এ সম্পর্কে জানে না। আমি চাই না যে আমার চিকিৎসার জন্য টাকা নষ্ট হোক কারণ বেঁচে থাকা অনিশ্চিত। আমি আমার স্ত্রীকে সাথে নিয়ে যাচ্ছি কারণ আমরা চিরকাল একসঙ্গে থাকার প্রতিজ্ঞা করেছিলাম। এটা আমার সিদ্ধান্ত। কেউ, বিশেষ করে আমার সন্তানেরা এর জন্য দায়ী নয়।” পুলিশ রিভলবারটি বাজেয়াপ্ত করেছে। দুজনের দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা পুনম মিশ্র এই বিষয়ে বলেছেন, “কুলদীপ ত্যাগী তাঁর স্ত্রীকে গুলি করে হত্যা করেন প্রথমে, তারপর সেই রিভলবার দিয়ে আত্মহত্যা করেন। একটি সুইসাইড নোটে, কুলদীপ ত্যাগী বলেছেন যে তিনি ক্যান্সারে ভুগছিলেন। তার পরিবারের সদস্যরা এটি সম্পর্কে জানতেন না। তিনি চাননি তার চিকিৎসার জন্য টাকা ব্যয় হোক। তাই তিনি তার স্ত্রী এবং আত্মহত্যার সিদ্ধান্ত নেন। আমরা এই বিষয়টি তদন্ত করছি।”

ট্রাম্পের জন্য প্রোটোকল ভেঙে বিমানবন্দরে জিনপিং, বদলাচ্ছে চিন-আমেরিকার সম্পর্কের সমীকরণ?

প্রশাসনিক পদমর্যাদা ভুলে কৃষকের সঙ্গে মাঠে নেমে ধান কাটলেন জেলাশাসক

কল্যাণের বিরুদ্ধে দুর্নীতির ফাইল খুলতে মুখ্যমন্ত্রীকে চিঠি ঋতব্রত তৃণমূলের

বাংলায় বিনিয়োগে আগ্রহী Blackstone, শমীকের সঙ্গে বৈঠকে অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত

শীতের দুপুরের সেরা পদ, বানিয়ে নিন ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল

‘পঞ্চায়েত সিজন ৫’-এর মুক্তির দিন ঘোষণা, কবে থেকে দেখা যাবে নতুন পর্ব?

প্রকাশ্যে এল সিদ্ধার্থ-কিয়ারার মেয়ের মুখ, সমাজমাধ্যমে ভাইরাল ছবি

ঘরেই তৈরি করুন দারুণ স্বাদের এই পদ, বানান ক্রিমি চিজ চিকেন গ্রেভি

উত্তপ্ত বাংলাদেশ, থানায় ও সাংসদের বাড়িতে অগ্নিসংযোগ, কাঠগড়ায় হাসিনার দল

বঙ্গোপসাগরে ক্রমশ ভয়ংকর হচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, কলকাতা সহ দক্ষিণবঙ্গে বাড়বে দুর্যোগ?

ইজরায়েলের পার্লামেন্টে নতুন স্পিকার বিরোধী শিবিরের, এবার ক্ষমতা হারানোর পথে নেতানিয়াহু?

ঢাকার কারাগারে চিন্ময়কৃষ্ণ প্রভুর খাদ্য ও চিকিৎসা নিয়ে গভীর উদ্বেগ

বইপাড়ায় বুক স্টলকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড, পুলিশের সঙ্গে বচসা ABVP’র

ট্রাম্পকে হত্যার ষড়যন্ত্র! পাক নাগরিককে ২৭ বছর ৬ মাসের কারাদণ্ড দিল আমেরিকা