চোখ রাখুন
00
Days
00
Hours
00
Mins
00
Secs
এই মুহূর্তে

ঝাড়গ্রামে ফের হাতির ‘রহস্যমৃত্যু’, ধান জমি থেকে উদ্ধার দেহ, বনকর্মীদের ভূমিকা নিয়ে প্রশ্ন

নিজস্ব প্রতিনিধি: ঝাড়গ্রামে ফের হাতির মৃত্যু! এবার রহস্যজনকভাবে ধানজমি থেকে উদ্ধার হল হাতির দেহ। ঘটনাটি ঘটেছে, ঝাড়গ্রামের নয়াগ্ৰামের বড়ঝরিয়া, বড়শোল এলাকায়। বারবার কেন হাতি মৃত্যুর ঘটনা ঘটছে, সেই কারণে গ্রামবাসীরা বন দফতরের প্রতি উদাসীনতার অভিযোগ তুলেছেন। সূত্রের খবর, ১৭ এপ্রিল বৃহস্পতিবার সকালে ওই জঙ্গলের লাগোয়া একটি ধানের জমিতে চাষের কাজ করতে গিয়েছিলেন স্থানীয় মানুষজন। তখনই তাঁদের নজরে আসে, ওই এলাকায় দুটো হাতি ঘোরাফেরা করছে। তখনই ওই দুটি হাতিকে তাড়িয়ে দিতেই নজরে আসে মৃত হাতি টির। তাঁরা দেখতে পান, ধান জমির একেবারে কাছে একটি হাতি মৃত অবস্থায় পড়ে রয়েছে। সঙ্গে সঙ্গে তাঁরা বন দফতরের সঙ্গে যোগাযোগ করেন।

খবর পেয়ে ছুটে আসেন বন দফতরের কর্মীরা। এবং ক্রেন দিয়ে হাতিটিকে উদ্ধার করে। তবে হাতিটির মৃত্যু কীভাবে হল, তা জানতে হাতিটিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলেই তাঁরা সঠিক তথ্য দিতে পারবেন বলে বন দফতর সূত্রের খবর। এই প্রথম নয়, ঝাড়গ্রাম নয়াগ্ৰাম এলাকায় মাঝে মধ্যেই হাতি মৃত্যুর ঘটনা ঘটে। সেই কারণেই বন দফতরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে এলাকাবাসীরার। তাঁদের দাবি, প্রতিদিন এলাকায় হাতির দল ঢুকে তাণ্ডব চালায়, যাতে চাষের জমির অনেক ক্ষয়ক্ষতি হয়! কিন্তু এক্ষেত্রে বন দফতরের কোনও ভূমিকা নেই। হাতি কেন লোকালয়ে ঢুকে পড়ে, গ্রামবাসীদের হাতি তাড়ানোর জন্যে কোন সামগ্রীও বন দফতরের কাছ থেকে দেওয়া হয় না।

এ বিষয়ে একজন স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, ‘প্রতিদিন সকালে তাঁরা ফাঁকা জমিতে মলমূত্র ত্যাগ করতে আসেন। আজ সকালে হঠাৎই তিনি দেখতে পান হাতির পাল ঘোরাঘুরি করছে। তাদের তাড়াতে গিয়ে দেখা যায় ধানের জমির মাঝখানে একটি হাতি মরে পড়ে রয়েছে। সেটাই পাহারা দিচ্ছিল হাতির পাল। এরপরেই সকলে মিলে বন দফতরকে খবর দেয়। তাঁরা এসে হাতিটিকে নিয়ে যায়। কিন্তু এই এলাকায় হাতির তাণ্ডব বেড়েই চলেছে। মাঝে মধ্যেই জঙ্গল থেকে বেরিয়ে পড়ে হাতির দল। চাষবাদের জমি ক্ষয়ক্ষতি করে। কিন্তু এক্ষেত্রে বন দফতরের কোনও ভূমিকা নেই। তাঁরা হাতি তাড়ানোর কোনও সামগ্রী আমাদের দেয়নি।’

Published by:

Share Link:

More Releted News:

একবালপুর কাণ্ড: বিজেপি প্রার্থী রাকেশ সিংয়ের বিরুদ্ধে জোড়া এফআইআর দায়ের, গ্রেফতার ৯

সাতসকালে সল্টলেকের হাসপাতালে অগ্নিকাণ্ড, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন

সুরাপ্রেমীদের পরে হতাশ পর্যটকরা, ভোটের জন্য দীঘা-মন্দারমণিতে প্রবেশে জারি নিষেধাজ্ঞা

যুদ্ধ পরিস্থিতির জেরে হরমুজ প্রণালীতে জাহাজে আটকে খানাকুলের ছেলে, দুশ্চিন্তায় পরিবার

উত্তর-দক্ষিণ মিলিয়ে চারটি সভা শাহের, একাধিক মিটিং মমতারও, খড়্গপুরে রোড শো অভিষেকের

তীব্র দাবদাহে নাজেহাল রাজ্যবাসী, রয়েছে তাপপ্রবাহের সতর্কতা! কবে মিলবে বৃষ্টির দেখা?

Advertisement
এক ঝলকে
Advertisement

জেলা ভিত্তিক সংবাদ